পাশের বাড়ীর ঐ মেয়েটি
নূপুর পড়ে হাটে
তাতের বোনা শাড়ি পড়ে
যায় নদীর ঘাটে ।
মাথার দু পাশে বেণী করা
দীঘল কালো চুল
লাল ফিতেতে বাঁধা তার
কানে সোনার দুল ।
ডাগর চোখে কাজল মাখে
দৃষ্টি বড়ই মায়া
শান্ত নিবিড় চলন বলন
যেন বটের ছায়া ।
মিষ্টি হাঁসে ঠোটের কোণে
দৃষ্টি কাড়ে আমার
যতই দেখি, মুগ্ধ থাকি
চাই আরো জানার ।
নগ্ন পায়ে হাটে যখন
পড়ে না যেন ছাপ
চপলা নৃত্তে ভালবাসার বৃত্তে
মনে জাগায় তাপ ।
মায়ায় ভরা মুখটি তার
সোহাগ ভরা মন
ইচ্ছে জাগে তার প্রেমেতে
থাকি সারা জীবন ।
~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৩/১০/১৯
ঢাকা
মোট পড়েছেনঃ ১,০৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
পাশের বাড়ীর মেয়েটি সম্পর্কে অনেক জানেন দেখছি। সাবধান আজকাল কিন্তু বেশী জানতে চেয়ে অনেকে ধরা খায়।
ধরা খাওয়ার উপায় নাই ভাই,
ধন্যবাদ
পাশের বাড়ির মেয়েটাই মন কাড়ে।
কাড়েই তো,
ধন্যবাদ
পাশের বাড়ির মেয়েটির রূপ বন্দনায় মনটা গেল ভরে। চমৎকার লিখেছেন ভাইয়া। শুভ কামনা রইলো
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
অনিন্দ্য প্রকাশ! চমৎকার শব্দশৈলী
ধন্যবাদ ভাই
আহা প্রেম!
পাশের বাড়ির মেয়েটির সুনজর পড়ুক পঙক্তিগুলোর উপর।
সুন্দর কবিতা লিখেছেন।
ধন্যবাদ আপু
সুন্দর অভিব্যক্তি, ভাল লাগল।
নূপুর পরে,শাড়ি পরে, দু’পাশে, নৃত্যে বানানগুলো একটু দেখে নেবার অনুরোধ রইল।
ধন্যবাদ ভাই
প্রথম মন্তব্যের সাথে সহমত পোষণ করছি।এত তাকঝাক মোটেও ভালো নয়।
নূপুর পায়ে রিনিক ঝিনিক মেয়েটি খেয়াল করুক আপনার লেখা।এই কামনা।
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা