সূচ-অভেদ্য কুয়াশায় ঘ্রাণ পাই পাখিদের, উড়ে যাওয়া পাখিদের ডানার; নাকি, মরুভূমির তীব্র ধূলিকণার, ধূলি ঝড়ের, নাকি, অতুলনীয় নিভু-ঔজ্জ্বল্যের কুহক হাতছানির! স্নিগ্ধ-হিংস্র-কুয়াশা-অন্ধত্ব আমাকে ঘিরে রাখে; বিক্ষিপ্ত হতভম্বতায় দিকহারা,অনিবার্যতার কারণ ছাড়াই, পথ হারিয়েছি কী হারাই-নি! ঠায় দাঁড়িয়ে অপেক্ষায়, সাময়িক কোন তাঁবু খুঁজে নেয়ার, স্বপ্নলোকের আলোয়! ছায়া-আলোর অস্তিত্বের অপেক্ষায়; ছুটে ছুটে আসা ছোট-বড় অনুগ্রহ/যাতনার ভাবনারা উপস্থিত, চমৎকার [বিস্তারিত]










