উত্তুরে হিম

 

আ-তীব্র উত্তুরে হিম আর অভেদ্য কুয়াশায়
কল্পনা-আকাঙ্খার ফানুস, আড়ে বহরে বৃহৎ,
সুদর্শন-দুর্দশার দ্বারগুলো উন্মুক্ত করে
শুধুই ডাকে, আড়-চোখের ভাঁজে;
মুক্তি-সুখ বিলাবে অকাতরে, নিরন্তর-নির্ঘুমে।
সকল ব্যাধি-নিরাময়ে;
চোখে রক্ত তুলে/ইনিয়ে-বিনিয়ে ভয়-ও ছুড়ে দেয়
না-ভাঙ্গা শপথের দিব্যি দিয়ে।

পাশ ফিরে, আলস্যে গা-এলিয়ে আড়মোড়া ভেঙ্গে ভাবি,
এই শীতে আমি-ই একমাত্র বা শেষ প্রেমিক নই; নিয়তির;
ট্যারা চোখের রূপান্তরিত মিথ্যের জোয়ারে
অসৎ অদূরদর্শী দাবা প্রভুর মিসকে ফিসফিসানি পথ-নির্দেশ!
কী-ভাবে চকিতে গর্ত খুঁড়ে ঠেলে ফেলে দিতে হয়!!
ফাঁদ আড়াল করে!!

সময়,
এই এমন শীত-ও অতিক্রম করে, উপেক্ষার আদলে,
আশীর্বাদ উন্মুখ সুখি উদ্যানে, সৌন্দর্য-হৃদয়ে,
মলিন পরিধির ছায়া-শরীর পেছনে ফেলে,
কস্তুরির গন্ধ মেখে।

মোট পড়েছেনঃ ১,০০০জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. হিম ঠান্ডা কাউকে প্রেমিক বানাতে পারে এই লেখা না পড়লেতো বুঝতামই না। কত কিছু শেখার আছে আমাদের। সময়ের আবর্তে ঘুরছি সকলেই।

  2. কিতা কমু লেখা পড়ে উত্তরীয় হিমে জমে গিয়েছি!! আমিও এমন প্রেমিক হতে চাই, লিখতে চাই এমন মাধুর্য মন্ডিত লেখা। আমার লেখার ভাবনা শীতে জমে গেছে ভাইয়া 😭😭 । ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা

  3. একমাত্র বা প্রথম প্রেমিক থাকা কঠিন একটি বিষয়,
    সবাই শীতে কাতর আমরা।
    উত্তুরে হিম সুন্দর হয়ে যাক।

    শুভ কামনা।

মন্তব্য করুন