লোভের ফল

বাঁচাও বলে ডাকছে কেঁদে
পাবদা মাছের ছা,
শব্দ শুনেই বক এলো তার
ঠোঁটটা করে হা।

ভাবলো এ তো দারুণ সুযোগ
করবে কে তা নাশ!
খপাত্ করে খাই যদি বেশ
মিটবে মনের আশ।

রয় যদি বা ঘোর বিপদে
আমার তাতে কি!
ভোগের আশায় পেট লোভে মোর
করছে যখন রি!

গপ্ করে তাই মাছটা খেয়ে
সাধছে যখন গল,
টান পড়ে সে টের পেলো তার
বরশি বিঁধার ফল।

পর দুখে যে সুযোগ খুঁজে
অন্ধে গড়ে দ্বেষ,
তার আয়ুটা ঠিক সাথে হয়
এমনি করেই শেষ।

মোট পড়েছেনঃ ৭৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. আপনার ভালোলাগাই আমার পরম পাওয়া।
      সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

  1. মানুষও লোভ লালসার উর্দ্ধে নয়। যদি বকের দশা বুঝতো — “পর দুখে যে সুযোগ খুঁজে
    অন্ধে গড়ে দ্বেষ,
    তার আয়ুটা ঠিক সাথে হয়
    এমনি করেই শেষ”।
    ধন্যবাদ।

    1. সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন