চারিদিকে লাশের গন্ধ ভয়ানক পরিস্থিতি
আশেপাশে কেউ নেই এ যেন ভুতুড়ে নগরী,
এমন অদ্ভুত জীবনী কখনো দেখিনি
করাল করোনা তুমি বড়োই মহামারী।
করোনা তুমি ধ্বংসের সাথে কর কোলাকুলি
আপনজন ছিনিয়ে নিয়ে কর অট্টহাসি,
বিপন্ন মানবতা,বিপন্ন অর্থনীতি,সর্বত্রই তোমার বাহাদুরি
হাসি,কান্না আর ভালবাসা সেখানেও তোমার ছড়াছড়ি।
একবার ভেবেছো কি করোনা তুমি
আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি,
বুকে নিয়ে সাহস তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি
সেবার ঝাণ্ডা নিয়ে হাতে সুস্থ পৃথিবী গড়ি।
মোট পড়েছেনঃ ৭২৯জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর তারাতারি মহামারী শেষ হয়ে যাক কবি দা অনেক শুভেচ্ছা রইল
তা-ই যেন হয় হে সুপ্রিয়। ভালো থাকবেন।
চমতকার প্রকাশ।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই হে সুপ্রিয়।
সুস্থ আর ভালো থাকবেন ভাই।
পৃথিবী আবার আগের মতো হোক।
আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমিন।
করোনায় কেড়ে নিয়েছে মানুষের অনেক আপনজন। হয়েছে বেকার হয়েছে দিশাহারা ।
আমরা আবার ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ।
ভালো থাকবেন ভাইয়া।
করোনার করালগ্রাসে কত শত জীবন হারিয়ে গেল চোখের নিমেষে। এমন মহামারী থেকে মুক্তি মিলুক শীঘ্রই এই কামনা রইলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ইনশাআল্লাহ আমরা এই মহামারী থেকে অচিরেই কাটিয়ে উঠব । ভালো থাকবেন আপু।
আমরা আবার আগের মত হতে চাই । শুভ কামনা রইলো।
আমরা মানুষগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ পারব।
ভালো থাকবেন আপু।
করোনার থাবায় আজ আমরা হতভম্ব। তবে আমর
করোনার থাবায় আমরা হতভম্ব। তবে আমরা অচিরেই এই মহামারী কাটিয়ে উঠব, ইনশাআল্লাহ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
করোনার থাবা থেকে আমরা যেন সবাই মুক্ত থাকি।
সাবধানে থাকবেন ভাই।
শুভ কামনা।
আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। ভালো থাকবেন ভাইয়া।