মায়া বন্দরে কয়েক প্রহর-৪

মায়া বন্দরে কয়েক প্রহর-৪

নবকুমার দাস

দিনশেষে বারেবারে ফিরে আসে নাবিক মন এই মায়াবন্দরে,

তুমি সেই বাতিঘর,দিশা দেখাও তমনিশায় উর্মিমুখর সাগরে,

ছেঁড়া পাল,ভাঙা হাল,বাতিল কম্পাস বুকে আশা জাগে,

নাব্য হৃদয়ের পোতাশ্রয়ে শ্রান্তমন বিরামে চনমনে ফের টগবগে,

নোঙরে টান,গ্যাংওয়ে ধরে পন্টুন,জেটিঘাট পুনরায়,

মাস্তুলশীর্ষে পতপত পতাকা, বদরবদর সুর সপ্তডিঙায়,

অভিলাষ অতিক্রমের,খরস্রোত পথ,ঝঞ্ঝাবাত উপল তটরেখা,

বন্দরে বন্দরে ঘোরাঘুরি,ঘুর্ণিপাক তবু অবিচল  সারেং একরোখা।

দিনশেষে তাই ফিরে আসা অসংখ্য নাবিকের এই মায়াবন্দরে,

আছে কত ব্যক্তিগত বাতিঘর,যে দেখায় দিশা ঢেউ উত্তাল সাগরে ।।

মোট পড়েছেনঃ ৫৫১জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. মায়াবন্দরের মায়ায় নাবিক মন ফিরে আসতে বাধ্য। কিছু মানুষের ভালোবাসা, মায়ার বন্ধন ছিন্ন করা কঠিন। সুন্দর শব্দবুননে মুগ্ধ হলাম আবারো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা রইলো

  2. মায়ার জন্যেই মনে হয় আমাদের এই বেঁচে থাকা — দিনশেষে তাই ফিরে আসা অসংখ্য নাবিকের এই মায়াবন্দরে,
    আছে কত ব্যক্তিগত বাতিঘর,যে দেখায় দিশা ঢেউ উত্তাল সাগরে ।।
    — ধন্যবাদ।

মন্তব্য করুন