সর্বশেষ লেখা

অবাধ্য

চোখ দুটোকে বললাম , অতো স্বপ্ন দেখিস কেন ? এবার একটু বাস্তবটাকে দেখ । আমার ঠোঁট দুটোকে বললাম , নিশ্চুপ থাক । চাওয়া-পাওয়ার দরজাটাকে বন্ধ করে দে । কন্ঠটাকে বললাম , আর কোনো চিৎকার নয় , ক্রোধ নয় । নীরবতা দিয়ে ঢেকে রাখ মুখ । হাত দুটোকে বললাম , ব্যথা দিসনা , আর নিজেও ব্যথা [বিস্তারিত অবাধ্য]

লীলা কে অরিত্র………

চন্দনা………(লীলা) সোনার মেয়ে, ভূবনডাঙার হাসিতে ভুলব না আর চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে , জেনে গিয়েছি তোমার কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের। শাঁকচুন্নী হয়ে……… বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া আমি মেনে নিতাম তাও । বুকে নিতে চেয়েছিলাম নদী কে সমুদ্দুর হয়ে , কই ! এ তো নদী নয় তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত [বিস্তারিত লীলা কে অরিত্র………]

ঝরাপাতা-৩

অরিত্র, কাল দুপুর থেকেই তোমার প্রিয় বৃষ্টি ঝড়ছে cats & dog ধারায়। এ যেন কার্তিকে আষাঢ়ের ঘনঘটা! বৃষ্টি নিয়ে আমার কোন রোমান্টিসিজম নেই। বৃষ্টি মানেই আমার কাছে একঘেয়েমি জল পতনের শব্দ, কাঁদা জলে মাখামাখি, ভিজে যাওয়া। পুরো মাত্রায় ঘরে বসে থাকা। আমার ভালো লাগেনা। এরকম মেঘলা থমথমে প্রকৃতি কখনো আমাকে আবেগতাড়িত করেনি। সকালে কাজে বেরোবার [বিস্তারিত ঝরাপাতা-৩]

তাপ-উত্তাপ@ এজহারুল এইচ শেখ

সকালের রোদে সেই তাপ কই! যে তাপ আমি ভুমিষ্ঠ হওয়ার সময় পেয়েছিলাম! আমার মায়ের নেতানো উঠোন আর শোষে না! স্যাঁতে স্যাঁতে উঠোন আমার! আমার বুকে গড়িয়ে পড়া চোখের নোনা জলে! আমার দেহ!আমার বুকে! আর চোষে না! রাত-বেরাত গড়িয়ে গড়িয়ে পড়ে! সারা শরীরে জুড়ে দগ-দগে ঘাঁ! নোনা জলে আরও ঘাঁ বাড়ে! শুক্নো চোখে অশ্রু নিয়ে মাছির [বিস্তারিত তাপ-উত্তাপ@ এজহারুল এইচ শেখ]

মা, চল, ভালবেসে কাঁদি

পুরুষ কেমন জানো সখী ? শুনো তবে…   দুষ্টুমী করতাম তাই মারত মা। প্রচন্ড। কখনোবা সেই লাঠিও ভাঙত। মারের চোটে।   কীভাবে জানি জেনেছিলাম। সেই শিশুকালেই- ‘আমি নাকি মরদ। জেনানারাই কাঁদে।’   জানো সখী? কখনো রক্তে ভিজত পিঠ। নিতম্ব। হাত। পা। কাঁদিনি তবুও। ঝরেনি অশ্রু। ‘যে কাঁদে সে মরদ না।’   জানো? তারপরও কিন্তু অশ্রুতে [বিস্তারিত মা, চল, ভালবেসে কাঁদি]

ঝড়াপাতা-২ এর অরিত্র কে……।

অরিত্র , এইসব হেমন্তের রোদেলা ভীষণ একাকী দুপুর গুলোতে আমার খুব ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে। শহরের এই ভিড় এড়িয়ে কোন প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে বসে , ইচ্ছে করে খামচে দিতে ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে । রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায় আরও নরম হয়ে [বিস্তারিত ঝড়াপাতা-২ এর অরিত্র কে……।]

আলো চাই

দৃশ্যপট : ১ ছোট বেলা থেকেই আমরা ঈদ , পূজা , নববর্ষ একসাথে পালন করে এসেছি। দুই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আমার মুসলমান ও হিন্দু বন্ধুরা বা প্রতিবেশী হিন্দু মুসলমান সবাই একই আনন্দে অংশ গ্রহন করেছি। ঈদের দিন দলবেঁধে আমাদের বাসায় হিন্দু মুসলমান সবাই আসতো। এখনো আমার হিন্দু বন্ধুরা ঈদের দিনে, আমাদের বাসায় [বিস্তারিত আলো চাই]

একদিন বৃষ্টিতে বিকেলে…

বৃষ্টিকে অপছন্দ করার কোন কারণ নাই বরং একটা সময় ছিলো যখন নির্দিষ্ট সময়ে বৃষ্টির জন্য মনে মনে প্রার্থনা করতাম। ঈশ্বর তখন বেশীর ভাগ সময়ে আমার অনুকূলে ছিলেন বলেই শুল্ক ভ্যাট ছাড়াই আমার প্রার্থনা কবুল হয়ে যেতো। ক্লাস টু পড়ুয়া কোন অবোধ ছেলের প্রার্থনা ফিরিয়ে দেবার মতো ধৃষ্টতা ঈশ্বর অত সহজে দেখাতেন না। পেট ব্যাথা বলে [বিস্তারিত একদিন বৃষ্টিতে বিকেলে…]

৩ নভেম্বর, ইতিহাসের কলঙ্কিত দিন , স্বাধীন দেশে যুদ্ধের নেতৃত্বদানকারী মহান নেতাদের হত্যাযজ্ঞের দিন।

৩ নভেম্বর, ১৯৭৫ ,  ইতিহাসের কলঙ্কিত দিন , স্বাধীন দেশে যুদ্ধের নেতৃত্বদানকারী মহান নেতাদের হত্যাযজ্ঞের দিন। ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্ধী  অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর  অবর্তমানে ১৯৭১ এর যুদ্ধে  নেতৃত্বদানকারী প্রবাসি বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি  সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী  তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রী পরিষদের অন্য দুই সদস্য  ক্যাপ্টেন এম. মনসুর আলী [বিস্তারিত ৩ নভেম্বর, ইতিহাসের কলঙ্কিত দিন , স্বাধীন দেশে যুদ্ধের নেতৃত্বদানকারী মহান নেতাদের হত্যাযজ্ঞের দিন।]

উষ্টা খাওয়ার আগে ও পরে…

উষ্টা খাওয়ার আগেঃ চাইনা কিছুই তোমায় ছাড়া তোমার আছে জানা, তোমায় পেলে ধন্য জীবন হবে ষোল আনা। এমন কথা বলতে প্রেমে- উষ্টা খাওয়ার আগে, ভোগে জীবন ধন্য নয় তো ধন্য জীবন ত্যাগে। উষ্টা খাওয়ার পরেঃ তোমায় পেয়ে পাইনি কিছুই দেউলিয়া হতে বাকি, সোনার জীবন আঙ্গার হলো দুঃখ কোথায় রাখি। এমন কথা প্রায় শোনা যায় উষ্টা [বিস্তারিত উষ্টা খাওয়ার আগে ও পরে…]

ঝরাপাতা-২

অরিত্র, এইসব হেমন্তের রোদেলা ভীষণ একাকি দুপুর গুলোতে আমার খুব ইচ্ছে করে তোমায় নিয়ে নিরুদ্দেশ হতে, শহরের এই ভীড় এড়িয়ে কোন প্রাচীন ঝুড়ি নামা বটের ছায়ায় বসে থাকতে ইচ্ছে করে। তুমিতো জানো বটের ছায়া আমার বড্ড প্রিয় রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায় আরো নরম হয়ে উঠবে তখন দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব [বিস্তারিত ঝরাপাতা-২]

অভ্যাস-৩

শিশিরের শব্দে ভাঙে ঘুম ঘাসফুলের এখনও আগের মতই , ঘাসের ডগায় হীরকোজ্জ্বল শিশির বিন্দু অবিরাম গভীর মমতায় ; মুমুর্ষ হৃৎপিণ্ডের আসন্নপ্রসবা অন্ধকার পালিয়েছে সেই কখন !

কবি আর পাঠকের নগরী

ভেবেছিলাম কয়েক পশলা অঝর শ্রাবনই যথেষ্ঠ। না হয়নি! ভুল ছিল তা। এখনো ঘর্মাক্ত নগর। ঘিনঘিনে বাতাস। বদ্ধ। গুমোট বাতাসে এখনো ঘামের গন্ধ!   কিছু জীব তবু খুশী। বোবা-প্রায়। মানুষ বলিনা এদের। আদম-কীট। খুশীতে কিলবিল। এরা অবুঝ। এদিকে পঙ্কিল সরকারী বেসরকারী রাস্তাগুলো। অথছ এখনো সমানে তৃষিত কৃষকের মাঠ! জঘন্য!   শুধু শ্রাবণে হবেনা, বুঝেছি এখন। মেঘের [বিস্তারিত কবি আর পাঠকের নগরী]

না খাওয়া কবিতা @ এজহারুল এইচ শেখ

খিদে পেটে কবিতার গলিতে ঢুকতে ইচ্ছে করে না! ওসব গলি ওই চামচিকেদের পতিতালয় আর পান্থশালা! ওরা ওখানে মুখোস পরে যখন-তখন ঢোকে আর নেশার ঘোরে বীর্য বিনিময়, আবার ভদ্র বেশে বেরিয়ে যায়! মা বলে ওতো কবিতা মারিও না! বোনের বিয়ে,বাবার অসুখ! কোন শতাব্দীতে কবির হাত, ছেড়া নেকড়ায় চোখের জল মুছে, কবে ভাত দিয়েছে? বলতো হবু কবি! [বিস্তারিত না খাওয়া কবিতা @ এজহারুল এইচ শেখ]

প্রজাপতি…

গত দুই তিন দিন থেকে শরীর খুব একটা ভালো নেই। আর শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকেনা। শরীরের সাথে মন সব সময় প্রতিযোগীতা করতে চায়, এটাই বুঝি প্রতিটা মনের সহজাত অভ্যাসের একটি। সবকিছু মিলিয়ে মনটা আমার উপর বেশ গোঁস্যা করেই আছে। ভালো লাগেনা কোন কিছুই। মন এমন এক আশ্চর্য চিজ ছোট খাটো যে কোন [বিস্তারিত প্রজাপতি…]