ঝরাপাতা-২

অরিত্র,
এইসব হেমন্তের রোদেলা ভীষণ
একাকি দুপুর গুলোতে আমার খুব
ইচ্ছে করে তোমায় নিয়ে নিরুদ্দেশ হতে,
শহরের এই ভীড় এড়িয়ে কোন
প্রাচীন ঝুড়ি নামা বটের ছায়ায়
বসে থাকতে ইচ্ছে করে।

তুমিতো জানো বটের ছায়া আমার বড্ড প্রিয়
রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায়
আরো নরম হয়ে উঠবে তখন
দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব
লক্ষহীন ভাবে।
শিশিরের শব্দের মতন ঝুপ করে নেমে আসা সন্ধ্যায়
যদি খুব চায়ের তেস্টা পেয়ে যায়
তো বসে পড়ব গ্রামের কোন টং এর চা স্টলে।

গ্রাম গুলোতে গভীর রাত
হতে খুব বেশী সময় লাগেনা
ঝিঁঝিঁ পোকা আর পেঁচা ডাকে গভীর রাতে
কোন খোলা মাঠে বসে
আঁধারে জোনাকিদের ওড়াওড়ি দেখে রাত ভোর করে দেব।

জানো অরিত্র
ভেতরে ভেতরে আমি সবসময়ই যাযাবর
মাঝেমাঝেই ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে কোন
পাহাড়ে চলে যাই,
কিংবা একটা কিংবা একটা ট্রেনে চড়ে বসি
আমার কোন নির্দিষ্ট গন্তব্যস্থান নেই,
ট্রেনটা যেখানে গিয়ে থামবে আমিও
সেখানে নেমে পরব।

আমার খুব নিরুদ্দেশ
হতে ইচ্ছে করে অরিত্র।

৯৬০জন ৯৬০জন
মোট পড়েছেনঃ ৯৬১জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. নিরুদ্দেশ হোন – সমস্যা নেই ।
    তবে নিরুদ্দেশ দেশটির ঠিকঠাক খোঁজ নিয়েছেন কি?
    সব বটগাছ বটগাছ নয় , জোনাকিরা জোনাক নয় ।
    তবুও মন্দ নয় নিরুদ্দিষ্ট হওয়া – একাকী বা দুজনার দুজনে ।

      1. ঠিকানা বিহীন কোন দেশ ও কোন একটা দেশ ।
        তাই বলছি সেটার খোঁজ নিয়েছেন কিনা তাই বলেছি ।

        আপনার এই লেখা নিয়ে একটি ‘প্রতি লেখা’ লিখেছি অরিত্র’র কাছে ।
        লেখাটি শেষ হলেই দিয়ে দেব ।

  2. বেশ আন্তরিক ভাবে বললেন নিজের কথা।

    আপনার তো বলার মতো একজন ‘অরিত্র’ আছেন
    অনেকের কেউ নেই
    দুঃখ কষ্ট স্বপ্ন চাপা দিয়ে রাখেন একাকী নিজের মাঝে
    কিম্বা আনন্দ উচ্ছ্বাসকেও বয়ে বেড়ান নিঃসঙ্গ শুধু নিজের মাঝে।

    লেখা সুন্দর হয়েছে ।
    শুভকামনা সব সময়ের জন্য।

    1. শিশির আমাদের তিনজনের একটা দল আছে, আমরা মাঝে মাঝেই হুটহাট নিরুদ্দেশ হয়ে পরি। আর ভবঘুরে বাউল যাযাবর বোহেমিয়ান জীবন আমার সবসময়ের কাম্য ছিল। ঈশ্বর আমাকে নিরাশ করেননি। আমি পুরোদস্তুর ভবঘুরে জীবনযাপন করি।

  3. দিবা-রাত্র শুধু অরিত্র নিয়ে চিন্তা করলেই হবে? এতো চিন্তা টিন্তা না করে এখনই নেমে পড়ুন… হয়ে যান নিরুদ্দেশ। এখন যৌবন যার, নিরুদ্দেশ হওয়ার সময় তার!!! আর কদিন পরে ত নিরুদ্দেশ হওয়ার চিন্তাও করতে পারবেন সংসারের গ্যাড়াকলে পড়ে… হা হা হা। নিরুদ্দেশ হোন আর নাই হোন কবিতা কিন্তু হেভবি হয়েছে… দারুণ। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন