শেষবার তোকে কবে দেখেছিলাম ঠিক মনে নেই, তবে তোর শেষ কথাটা আজও আমার খুব কানে বাজে, ঠিক যেভাবে মন্দিরের সবকটি ঘন্টা একসাথে বেজে ওঠে আর চারদেয়ালে প্রতিধ্বনিত হয় দীর্ঘ সময়। আজকাল তুই আমার স্বপ্নেও আসিস। দিবাস্বপ্ন থেকে নিশীতে ট্রান্সফার। ভালোই হলো, এখন আর আমি কখনোই একা নই, অষ্ট প্রহরের ষড়ভাগ আমার পার্থিব আর দ্বিভাগ তোর [ বিস্তারিত ]











