আবদ্ধতার দিনগুলোতে
জেগে উঠেছে অবাধ্য বাসনারা,
ধুকপুক হৃৎপিণ্ড খানিতে ছলকে উঠছে
নিরন্তর ব্যকুলতা,
কাঁদামাটির নাজুক দেহ ক্রমাগত প্রণয়ে,
পুড়ে-পুড়ে হলো পোড়ামাটির আবক্ষ!
কামনার অনলে,
বাস্পীত হয়েছে রসায়নের প্রতি বিন্দু;
জোড়ালো আবেদনে ভস্মীভূত ছাই উড়ছে রঙীন হয়ে..
হায়! নিদারুন চৈত্র-প্রহর,
নির্জন সম্মোহন
কন্ঠে তৃষ্ণা, আরও কুন্ঠিত আণত নয়ন.
ধ্বিকি ধ্বিকি জ্বলে উঠে নৈশব্দ-দহন।
প্রিয়মুখ-প্রিয়তম,
দুরন্ত এই এপ্রিলে
নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
নিবিষ্ট নিবন্ধনে..
উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;
★ অ-কবিতা
★ ছবি-আমার ❤❤
মোট পড়েছেনঃ ১,১১৯জন
আজ পড়েছেনঃ ০জন
প্রথম মন্তব্যের মজাই আলাদা 🙂
হ্যা, মজা নিতে থাকুন।
“প্রিয়মুখ-প্রিয়তম,
দুরন্ত এই এপ্রিলে
নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
নিবিষ্ট নিবন্ধনে..”
অ – কবিতার এই অবেলায়
রোমান্টিক কবিতাগুলো মিটিয়ে যায়
আজ সময়ের দায়।
শুভ কামনায়।
কি আর করা, আতঙ্কের দিন গুলো এভাবেই পার করছি দাদা। কষ্টমষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
অসাধারণ অ-কবিতা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো 🌹🌹🌹🌹
আপনিও ভালো থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹
লেখাটি একটু কঠিন কঠিন লাগছে ক্যান?
লেখা পড়ে মন্তব্য আগামিকাল।
আচ্ছা।
অনন্যসাধারণ লেখা।
ধন্যবাদ মহী ভাই,
শুভ কামনা রইলো 🌹🌹
চৈত্রের খরতাপে নৈশব্দের দহনে পোড়ার থেকে একটু নির্লজ্জ হওয়া যায় বৈকি। হোক না তা আতংকের দিনে
এমন আহ্বান উপেক্ষা করার শক্তি হয়তো হবে না কোনো প্রিয়তমের।
দারুণ লিখেছেন আপু😍😍
যাক, আসুক বা না আসুক, আপনার কথায় শান্তি পেলাম।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;
“তুমি” টাকে গছিয়ে দিলেন এপ্রিলের / চৈত্রের সবই-
বেশ চমৎকার অ’কবিতা-
মুগ্ধতা অবিরাম।
হু, সব তাকেই দিয়ে দিলাম। শুধু শুধু জমিয়ে রেখে মাথা নষ্ট করতে ভালো লাগছে না।
ধন্যবাদ + শুভ কামনা আপনার জন্যে 🌹🌹
ভালো মানের লেখনী দিদি।
বিরহ দহনে চৈত্রের প্রেম…
ধন্যবাদ নিও, সাথে শুভ কামনা 🌹🌹
করোনা থেকে যদি এমন কিছু(লেখা) হয়! হোক না।
হচ্ছে, তাইতো ঢেলে দিচ্ছি।
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
হায়! নিদারুন চৈত্র-প্রহর,
নির্জন সম্মোহন
কন্ঠে তৃষ্ণা, আরও কুন্ঠিত আণত নয়ন.
ধ্বিকি ধ্বিকি জ্বলে উঠে নৈশব্দ-দহন।
হাহাহা, ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
শুভকামনা
প্রিয়মুখ-প্রিয়তম,
দুরন্ত এই এপ্রিলে
নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
নিবিষ্ট নিবন্ধনে..
উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;
বিমোহিত হলাম আপু।
আপনাকে বিমোহিত করতে পেরে আমিও আনন্দিত হলাম ভাইজান।
শুভ কামনা 🌹🌹
শুভেচ্ছা
হুম, আবদ্ধ থাকলে এমন মনোহর কবিতা আসে। বুঝতে হবে!!
দারুণ লিখেছেন ।
আসলেই তাই। আবদ্ধ দিনেই লেখারা অবাধ্য হয়ে যায়।
ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
প্রিয়মুখ-প্রিয়তম,
দুরন্ত এই এপ্রিলে
নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
নিবিষ্ট নিবন্ধনে..”
মিষ্টি মনের লেখা,
ভালো লাগলো দিদি।
ধন্যবাদ দাদা,
শুভ কামনা রইলো 🌹🌹
চমৎকার লেখা আপু,
অনেক ভালো লাগছে। ভালো থাকুন,সুস্থ থাকুন সব সময়।
শুভ কামনা রইল আপু।
অনেক ধন্যবাদ নার্গিস,
আপনিও ভালো থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা অবিরত 🌹🌹
এই চৈত্রে এমন উথাল পাতাল লেখা পড়তে ভালোই লাগে।
শুভ কামনা।
ধন্যবাদ 🙂 🙂