মূল লেখায় যান

সোনেলায় আজ আমার দু'বছর পূর্ণ হলো। সেইসাথে এই লেখাটিও সোনেলা ব্লগে আমার দুইশততম লেখা। আমার জন্য এটি অনন্য অসাধারণ অনুভূতি যা ভাষায় লিখে প্রকাশ করা সম্ভব নয়। পাঠকদের সাথে আজকের লেখায় সোনেলায় নিজের বিচরণ নিয়ে কিছু অনুভূতি শেয়ার করতে চাই। ব্লগ-ব্লগার-ব্লগিং এ তিনটি শব্দের সাথে পরিচিত হই ২০১৩ সালে যখন ঢাকার শাহবাগ দেশের স্বাধীনতাবিরোধী রাজাকারের… [বিস্তারিত]

লোভাতুর মন নিয়ে ঘরময় পায়চারি করে কাটিয়ে দেই অলস সময়, আকাশ-পাতাল ভেবে, কল্পনার হাঁটু-জলে অসম্ভব জেনেও ঝাঁপাতে চাই, ডুব সাঁতারের কষ্ট-কল্পনা ও করি; কুয়াশা নেই জেনেও কুয়াশার রঙিন চাদর মুড়িয়ে গুটিসুটি খেলি; এই সরাইখানায় কত কাল আছি থাকবো বা কতকাল কে জানে! অতি প্রিয় কাফকা ও প্রুস্তুর কথা ভাবি নিজের মত করে, নিজ মনে, এ-ও-বা… [বিস্তারিত]

অনু অনুভব

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

ভালোবাসা- যার কোন মানে নেই অর্থ বা প্রতিশব্দ নেই কোনও কারণ ও নেই___॥ ভালোবাসা- যেখানে কোনও চাওয়া পাওয়া থাকতে নেই অনুদান বা প্রতিদান নেই আশা বা ভরসা রাখতে নেই___॥ হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোতে শীত গ্রীষ্ম বর্য়ায় পরগাছার মতো জড়িয়ে থাকা নিরবিচ্ছিন্ন এক অনুভূতির শাব্দিক উচ্চারণ- ভালোবাসা__॥ যদি এমন কোনও অনুভূতির সংস্পর্শে ভিন্ন কোনও হৃদয়ের অজানা সুর… [বিস্তারিত]

জানি ভালো আছো তুমি, সময় তোমাকে ভালোই রেখেছে। ভালো রেখেছে কাছের মানুষ। আমি দূরের মানুষ রয়ে গেলাম দূরে। পথ ভুলে এসেছিলাম তোমার দ্বারে, ফিরিয়ে দাওনি আমায় ভুল পথের যাত্রী হিসেবে। আশ্রয় দিয়েছিলে তোমার হৃদয় নীড়ে, মূহুর্তের ভালো লাগায় ভালোবাসি বলেই দিলে। ক্ষণিক মোহ মায়ায় জড়িয়ে নিয়েছিলে বাহুডোরে। বুঝতে দাওনি কখনো আমায়- ভালোবাসায় নয় করুণায় বেঁধেছিলে,… [বিস্তারিত]

বলেছিলো ভুল বানানে শুদ্ধ-অশুদ্ধ অক্ষরে তিনশো তেত্রিশ দিনে লিখবে চিঠি গুনে-গুনে নয়শো একাশি বার; ভর দুপুরে উদোম গায়ে, গামছা খানি জড়িয়ে কোমরে একুশ পদ্মের মালা গেঁথে ভাসাবে পদ্মায় এই নদীর নামে, কথা ছিলো, ডুবু-ডুবু সন্ধ্যায় হাতে নিয়ে ছিপখানি বসবে সেথায় যেথায় বেধেছে বাসা জোনাকের অম্লান দ্বীপ, চুনো পুঁটির হুড়োহুড়ি, ঘাঁগু বোয়ালের হাতছানি ভুলে ধরে আনবে… [বিস্তারিত]

শহুরে জনহীন রাস্তায় একটি লিকলিকে ভয় পিছু নিচ্ছে, প্রতি মাঝ-রাত্তিরে, ভাগ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাহুগ্রস্তের মত দোষে নিচ্ছি-না কাউকে; নালিশ-ও না; এ-এক আচ্ছন্ন বিহ্বলতা করোনাকালে। নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায় রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত, সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে প্রাণের শেষ স্পন্দন; নিজেকে প্রবোধ দেই,… [বিস্তারিত]

দীর্ঘ কয়েক বছর আগে থেকেই চোখের সমস্যা দেখা দিয়েছে। যদি এতো দিন ঠিকঠাক যত্ন নেওয়া হতো, ঠিকঠাক মেডিসিন নেওয়া হতো এবং নিয়মিত ঘুম হতো তবে সেদিনের সেই সমস্যা ভয়াবহ যন্ত্রণায় পরিণত হতো না। আমার সবচেয়ে খারাপ এবং বদঅভ্যাস হচ্ছে প্রয়োজনীয় মেডিসিন গ্ৰহন না করা। চোখের সমস্যা দেখা দেবার পর থেকে প্রায় প্রতি বছর তিন থেকে… [বিস্তারিত]

এবছর বৈশাখ ছিল বর্ষার মতো। সূর্যের দেখা নেই দিনের পর দিন। যখন তখন অঝোরধারা। হিমেল পরিবেশে রোজা শুরু। চুলার পাশে দিনমান পার করলেও ঘেমে একাকার হওয়ার সম্ভাবনা না থাকায় ইফতারির আয়োজনে ছিল না কোনও ক্লান্তি। সন্ধ্যার পর যদি মেঘের গুড়ুম গাড়ুম- এর কারণে চলে গেছে বিদ্যুৎ, তো সেটা হয়েছে আমাদের কাছে বাড়তি পাওনা। লাইট, ফ্যান… [বিস্তারিত]

প্রিয় নবীণা

কামরুল ইসলামচিঠি২০টি মন্তব্য

প্রিয় নবীণা, আকাশে ভেসে বেড়ায় মেঘ, খরতায় বুক পুড়ে মাঠ, ঘাট, প্রান্তরের । শির শির দখিনা বাতাসে উড়ে যায় স্বপ্নের পালক । ক্লান্তি আর অবসন্নতায় আজ বিষণ্ণ পৃথিবী । দেহের দূরত্ব থেকে মনের দূরত্ব বাড়িয়ে দিয়েছে করোনা নামের মহামারী । অকালেই ঝরে গেছে লাখ লাখ বুকের স্বপ্ন । অঙুরেই নিভে গেছে হাজার সম্ভাবনার আলো ।… [বিস্তারিত]

ভাবছি, পাঠিয়ে দেবো আকাশের পানে দৈনন্দিনের ভাবনা-লিপি, অজস্র জোনাক-ঝোপের ঠিকানা, চুপিসারে বসে থাকা স্তব্ধ-পুকুরের ঠিকানা, ধু ধু মাঠে প্রেতাত্মার ঘূর্ণাবর্তের সাবধানতা, অস্থির-চিত্ত হরিণীর দু’চোখের মাপ, অহংকারী হাওয়ার উদ্দীপনা হিংসুটে হাওয়ার ও; অবশ্য-স্পর্শের বিদ্যুৎ-চমকের না। সাথে থাকার আশ্বাসে ভ্যা করে কেঁদে দিলে মাথা নেড়ে হু হু হুম হুম করা অট্টহাসি থামিয়ে দেয়ার। অবশ্য ঠিকানা খুঁজে খুঁজে… [বিস্তারিত]

পাথরের বুকে ফোটাতে গিয়ে প্রেমের ফুল, কখন যে নিজেই পাথর বনে গেছি টেরই পাইনি! অনুভূতিহীন শূন্য কাঠখোট্টা গোছের- পাথরে পরিণত হয়েছে আমার প্রেম্নীল হৃদয়। এই শূন্য পাথর হৃদয় আর কারো জন্য হয় না ব্যাকুল, কারো ভালোবাসার পরশ পেতে আর হয় না আকুল, কারো প্রেমালাপে আর হয় না রোমাঞ্চিত, কারো আলতো স্পর্শে আর হয় না শিহরিত!… [বিস্তারিত]

রাগ? ঝেড়ে দিতে হয়, শান্তির বিকল্প শান্তিতেই মিলে। সন্দেহ? প্রকাশ করা উত্তম, দ্রুত সমাধান আসে তাতে। অভিযোগ? জানিয়ে দাও দৃঢ়তার সাথে, একদিন ভুল বোঝাবুঝির অবসান হবে। কাউকে মিস করা হচ্ছে? উহু, ভুলেও উচ্চারণে এনো না, অবহেলায় ক্ষয়ে যাবে আরও। যে হারিয়ে যেতে চায় যে অন্তরালে পৌঁছাতে চায় বাঁচতে চায় নির্ভরশীল-নিরবতায় যে স্বীকৃতি দেয় উপেক্ষার, রেখো… [বিস্তারিত]

এ মোর স্বপ্নের রানী, কতদিন হয় না দেখা তোমার পানে। মনে হয় কত যুগ হলো পার আমার এ ভাঙা পায়ে হোঁচট খাওয়া মনে। অথচ এই আমি নিরন্তর তোমার বুকে রঙ ছড়িয়ে খেলেছি হোলি ৫০ তম এ চিঠি খানি লিখব বলে। তীরে এসে কুলে ভিড়ব বলে অনাহুত ঝড় ঝাপ্টা পিছু টানে মোরে। ভালোই তো ছিলাম প্রতিসপ্তাহে… [বিস্তারিত]

গাঢ় অন্ধকার বা রৌদ্র-উজ্জ্বলতায় কিছু কিছু অনুভূতি সত্য-স্বপ্নের মত সঙ্গে সঙ্গে যায়, রয়ে রয়ে ও যায়; টু শব্দ না করে হেঁটে যাওয়া, ইচ্ছে করে, অনিচ্ছুক ভাব নিয়ে আলগোছে ছুঁয়ে দেওয়া, ছুঁয়ে যাওয়া, এই খর রৌদ্রে, এই হঠাৎ হঠাৎ বজ্র সমেত বৃষ্টি পেরেকের অবিদ্ধ কিছু অনুভূতি পিছু নেয়, পিছু ডাকে; নীলাকাশ জুড়ে ঝুলে থাকা নিরুত্তরের গিজগিজে… [বিস্তারিত]

দক্ষিণা বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে দেখছি, মধ্যরাতের নিস্তব্ধ শহরটাকে। কোলাহলময় শহরে এখন কেমন যেনো শুনসান নিরবতা করছে বিরাজ। মনে হচ্ছে শতবর্ষ প্রতীক্ষারত ব্যাকুল প্রিয়সী, প্রিয়তমের বিরহে শেষ অশ্রুবিন্দুটি দিয়েছে বিসর্জন, হয়তো এখন-ও যায়নি শুকিয়ে সে অশ্রুচিহ্ন। ব্যাকুল প্রেয়সীও আজ কেমন যেনো শান্ত নিশ্চুপ, পুরো শহর জুড়ে থমথমে ভাব বিরাজমান, মনে হচ্ছে এই বুঝি ঘটে যায় কোনো… [বিস্তারিত]