মূল লেখায় যান

নব্বই দশকে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে নিয়ে একটা বই লিখেছিলেন আহমদ ছফা । বইটা খুবই পপুলার—'যদ্যপি আমার গুরু'। ওই বই পড়তে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের ব্যাপারে জানতে পারি। বইয়ে তার প্রশংসা দেখতে পাই। আবদুর রাজ্জাক ছফার অগোছালো গবেষণার হাল দেখে আনিসুজ্জামানের কথা উল্লেখ করেন। বলেন, ছেলেটার কাজকর্ম গুছানো। যাই করে নোট নিয়ে রাখে। তারও অনেক পর… [বিস্তারিত]

কবিতা এখন আলুথালু, ছিঁচকাঁদুনে, ঘুরে বেড়ায় তেপান্তরে, নাকে মুখে চোখে বুকে লোনা জলের সর্দিকাশি নিয়ে, করোনা বলছিনে; অঙ্গরাগ মেলে বসে থাকে ঝুল বারান্দায়, হিল্লোল-প্রমোদ চেপে রেখে, প্রসাধিত মুখের চটুল ছলাকলা হৃদয়ে মেখে সামান্য উঁকিঝুঁকিতে, ঠুনকো বনেদিপনার কিঙ্কিণী বাজিয়ে; কবিতার সোনালী গালিচায় মুখ ঘসে ঘসে, আবার ও বলছি, কবিতার পাঠক হতে চাই, কবিতায় নাক-মুখ ডুবিয়ে, আকণ্ঠ… [বিস্তারিত]

বন্দী প্রাণপাখি

সুরাইয়া পারভীনচিঠি১২টি মন্তব্য

প্রিয় নীলাকাশ, একটা বলয়ে আবদ্ধ আমার উড়ন্ত দুরন্ত চপলা চঞ্চলা প্রাণপাখি ছটফটিয়ে মরছে দিবানিশি। বন্দী প্রাণপাখিটি ভয়ানক নৈঃশব্দ্যিক চিৎকারে গুমরে গুমরে কাঁদছে প্রতিনিয়ত আর প্রতীক্ষা করছে। এই নৈঃশব্দ্যিক কান্নার আওয়াজ একদিন কারো কর্ণ গহ্বরে পৌঁছে যাবে। সেদিন কেউ বদ্ধ বলয়ের বেষ্টনী ঠিকই ভেঙ্গে ফেলবে। মুক্ত করবে আমার প্রাণপাখিকে। মুক্ত করবে প্রাণপাখির সীমাহীন ইচ্ছে গুলোকে। সীমাহীন… [বিস্তারিত]

তুমিও ভালো থেকো

সুরাইয়া পারভীনচিঠি২৪টি মন্তব্য

প্রিয় বাদল, কিছু প্রিয় মুহূর্ত মস্তিষ্কে গেঁথে নিয়ে একটু একটু করে বেঁচে থাকার নামই যদি হয় ভালো থাকা, তবে আমি খুব ভালো আছি। এতোটা ভালো কেউ থাকতে পারে কিনা জানি না! কিছু প্রিয় স্মৃতি হৃদয় ফ্রেমে বন্দী করে, প্রতিনিয়ত তা রোমন্থন করে একটু একটু করে ভালো থাকার নামই যদি হয় সুখে থাকা, তবে আমি খুব… [বিস্তারিত]

হায়রে পরান আমার

আতা স্বপনএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

হায়রে পরান আমার। তোর কত মূল্যরে। যতক্ষন এই মাটির ঢেলার মধ্যে বন্ধি ততক্ষন এই ঢেলার মুল্য। একমূহুর্তে ফুরুত হইলে কামসারা। মাটির ঢেলা মাটির ঘরেই ফিরে যাবে। মা বাবা স্ত্রী পুত্র প্রানের বান্ধব আত্মিয় স্বজন সবাই আন্ধার একটা গর্তে চাপা দিয়া আসব। প্রান থাকতে একটু অসুস্থ হইলেই তার আসে পাসে কত জন দেখা যায়। কতজন আসে… [বিস্তারিত]

কোন কারণে একদিন সোনেলায় না ঢুকতে পারলেই মনটা যেন কেমন কেমন করে। তাই প্রতিদিনই চেষ্টা থাকে এখানে হাজির হতে। তবে বেশিরভাগ দিনেই ঢুকে পড়ি কয়েকবার। মাঝেমধ্যে তো ঘন্টায় ঘন্টায় এসে হাজির হই। কেমন যেন একটা নেশায় পেয়ে বসেছে এখন। ঠিক যেন প্রথম প্রেমিকার সাথে প্রেমের মত। বারবার দেখতে ইচ্ছে করে। শত দেখলেও দেখার সাধ মেটেনা।… [বিস্তারিত]

ছোটবেলায় অনেককেই অনেক নামে ডাকা হয়। কাউকে ডাব্বুল, কেউ পাপাই, ট্যাপা, টেপলু, ঢ্যাপা,চকলেট, কাটলেট আরো কতো কতো আদুরে ডাক মুখে ফিরতো অনেকের প্রিয়জনের সেই কথা বলে বা লিখে শেষ করা যাবেনা। আসলে এসব নামে আদর করেই ডাকা হয় শিশুদের। আর একটু বড় হলে ক্ষ্যাপানো হয় এসব নামে ডেকে। ছোটবেলায় দাদাবাড়ির সবাই আমাকে বাবু বলে ডাকতো।… [বিস্তারিত]

হ্যাঁ, আমি বাংলাদেশী করোনা বলছি। আজ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো। আমাকে পাঠানো হয়েছে তোমাদের হাত ধরেই। আমি আসতে চাইনি তোমাদের মাঝে, তোমরাই আমাকে এনেছ। কে আমাকে তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে তা আমি জানি না, জানতেও চাইবো না কোনদিন। শুধু এটুকু বলতে পারি এদেশে আসার আগে আমি যদি জানতে পারতাম এটা চোরের দেশ… [বিস্তারিত]

মা…পর্ব-৪

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

হঠাৎ করেই একদিন আবিষ্কার করতে হয়, আমি আমার অঙ্গনে বৃন্তছাড়া হয়ে পড়েছি! কষ্ট হয়! ভীষণ কষ্ট হয় মানতে তখন। আমার ঘর, পড়ার টেবিল, আমার বিছানা, গোছানো বইগুলো, নিজ হাতে সাজানো দেয়ালে টাঙানো ছবির ফ্রেম...... একদিন যখন লাল বেনারশী পড়ে এ বাড়ির চৌকাঠ ছেড়ে যেতে হয়েছিলো অন্যঘর সাজাতে হবে বলে! তারপর থেকে বাবার বাড়ির নিজের ঘরটা… [বিস্তারিত]

জন্মের পর থেকে অদ্যাবধি যে ঈদ উদযাপন করে এসেছি, দেখে এসেছি, এবারের ঈদ ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার দিনগুলোও ছিল অন্য সকল রমজান মাসের চেয়ে ভিন্ন, যা ইতিহাসের পাতায় করুণ এক বিষাদের গল্প হয়ে লেখা থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আর আমরা হয়ে রইলাম বিবর্ণ, বিষণ্ণ এই ঈদ পালনের সাক্ষী। পুরো রমজান… [বিস্তারিত]

একটু বৃষ্টির অপেক্ষা, ঝুম বা ঝিরঝিরে সে যেটুকু যেভাবেই আসুক-না-কেন; এক-প্রান্তর ধূসর প্রতীক্ষা নিয়ে পায়চারী করি, দাঁড়াই, বসি, শুয়ে-ও থাকি, আস্তে-সুস্তে; শীতল-পরশ সুদিনের অপেক্ষায়, তারুণ্য-খচিত ভাবলেশহীনতায়, জুড়াবে চক্ষুদ্বয়, জুড়াবে প্লাবন-হৃদয়; জানালায় গলা বাড়িয়ে দিয়ে চোখের পলকে তারস্বরে রটিয়ে দিতে ইচ্ছে করে, উত্তেজক কিছু সঙ্গ-যাত্রার গোপন-গভীর গল্প, ঈষৎ সাজিয়ে-গুছিয়ে, ফুলিয়ে-ফাঁপিয়ে; মঠ-বাসী সন্ন্যাসীর রঙ্গন-হৃদয়ে আলগোছে ছুঁয়ে যায়,… [বিস্তারিত]

এক শহরেই আছি, এক শহরেই থাকি ; তবুও তোর আমার দেখা হয়না বন্ধু কতদিন! শুনেছি তুই এখন বড় ডাক্তার হয়েছিস, স্বামী-সংসার আর ছোট্ট মামনি কে নিয়ে সুখেই আছিস। আমিও আছি তবে তোর মতো স্বামীর সংসার না থাকলেও আছে আমার ছোটখাটো সংসার; বাবা-মা আর আমি। অফুরন্ত সময় হাতে , ভাবছিস মহা-সুখেই আছি? না-রে ভালো নেই মোটেই।… [বিস্তারিত]

সুরের পাখি

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

গতকাল সন্ধ্যা থেকে প্রচন্ড ঝড়বৃষ্টিতে ইলেক্ট্রিসিটি ছিলোনা। কখন যে আসবে তাও জানিনা! টিভিতে এটিএন বাংলা চ্যানেলে বহুল আলোচিত ড. মাহফুজুর রহমান স্যারের গানের অনুষ্ঠান "হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়" শুরু হতে যাচ্ছে! চরম অস্থিরতায় আছি। এমন সময় দুই সেকেন্ডের আলোক ঝলকানি দেখে মনে যেই একটু সান্ত্বনা পেলাম কিন্তু বেত্তমিজ বিদ্যুৎ আবার ঠুস্ করে চলে গেলো।… [বিস্তারিত]

একদিন স্থবির হয়ে যাবে স্বপ্ন, অকেজো হয়ে যাবে অনুভুতি, রক্ত মাটির নরম কোমল হৃদয় একটু একটু করে জ্বলে পুড়ে- হয়ে যাবে কংক্রিটের মতো শক্ত। সেদিন আর কোনো বিষাদ- ছুঁতে পারবে না আমার কংক্রিট হৃদয়। আর কোনো কষ্টানুভূতি- ভিজাতে পারবে না আমার আঁঁখি পল্লব। সমস্ত হতাশার ঊর্ব্ধে থাকবে আমার মন। স্বপ্নহীন অনুভূতিহীন জীবন্ত চলমান- এক মানবী… [বিস্তারিত]

বিদ্যুৎ-হীন জীর্ণতায় কাটছে নিখুঁত/ত্যাঁদড় সময় আম্ফান কালে, বেঁকে বসা যাচ্ছে না,প্রেত সময় দুলছে ভৌতিক হাওয়ায়, সুদূরের আলোর ঝলকানিতে; দেখতে পাচ্ছি রঙিন কাগজের হাতছানি ছাপোষা জীবনের অনিশ্চিত বেড়াল-নিঃসঙ্গতায় খুঁজি, অপেক্ষায় থাকি নিঝুম অজ্ঞাত কন স্বপ্ন প্রহরের; একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে, ঝাঁক ঝাঁক স্মৃতি শেষে নিমগ্ন শিশির দেখি ঘাসের ডগায়। ছবি নেটের। [বিস্তারিত]