স্বপ্নে আঁকা শিশির

 

বিদ্যুৎ-হীন জীর্ণতায় কাটছে নিখুঁত/ত্যাঁদড় সময়
আম্ফান কালে,
বেঁকে বসা যাচ্ছে না,প্রেত সময় দুলছে
ভৌতিক হাওয়ায়, সুদূরের আলোর ঝলকানিতে;
দেখতে পাচ্ছি রঙিন কাগজের হাতছানি
ছাপোষা জীবনের অনিশ্চিত বেড়াল-নিঃসঙ্গতায়
খুঁজি, অপেক্ষায় থাকি নিঝুম অজ্ঞাত কন স্বপ্ন প্রহরের;

একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে,
ঝাঁক ঝাঁক স্মৃতি শেষে নিমগ্ন শিশির দেখি ঘাসের ডগায়।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০০৪জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. একজন কৃষক এই শিশির ভেজা ঘাসে যতোটা পা রাখতে পারে আমরা পারিনা। তাইতো প্রচুর পরিশ্রমী আমাদের কৃষকটা সুস্থ্য থাকে আমাদের চাইতে অনেক বেশী।

  2. ঘোর অমানিশায় জীবন কাটছে। আপনার স্বপ্নে আঁকা শিশির মনটাকে কিছুটা ভিজিয়ে দিল। কৃষক , শ্রমিক এরা বসে থাকলে দু’দিন পর খাবো কি? এখনো বিদ্যুৎ আসেনি, নাকি আসা যাওয়ার মধ্যে আছে? ভালো থাকবেন। শুভ কামনা রইলো

    1. আসলে লেখাটি সেই বিদ্যুতহীনতার সময়ে।
      স্বপ্নই আমাদের এই অমানিশা কালে বাঁচিয়ে রাখে, কৃষকের বীজ বুনে অপেক্ষা করার মত।
      আপনি ভাল থাকবেন।

  3. ঘাসের ডগায় নিমগ্ন শিশির
    আম্ফান কালে বিদ্যুৎ বিহীন
    অন্ধকার ঘরে বসেই কল্পনাতে অবলোকন
    এক কেবল কবিরাজ মহারাজের পক্ষেই সম্ভব

    প্রত্যেকটি বিষয় নিয়ে এতো নিখুঁত ভাবে
    দারুণ দারুণ সব লেখা কবে যে লিখতে পারবো😰

    1. অনেক অনেক ভাবনা করে/নিয়ে লিখিনা।
      যা মনে আসে তাই-ই ভাল/মন্দের চিন্তা না করেই লিখে ফেলি।
      ঘাসের উপর শিশির কিন্তু দেখি!
      আর আপনি সব সময়-ই ভাল লেখেন/লিখবেন (আমার থেকে)
      এ প্রত্যাশা করি- ই।
      ভাল থাকবেন। আচার খেয়ে খেয়ে।

  4. “একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে”
    জীবন থাকে না থেমে
    শ্রনজীবি গেয়ে যায় গান জীবিকার তাগিদে।
    এইতো জীবন।
    শুভ কামনা।

  5. বিদ্যুৎবিহীন অনেকেই অস্থিরতায় দিন পার করছে। আসলে যাপিত জীবনের অভ্যস্ততাগুলো ব্রেক কষে বিদ্যুৎ না থাকলে। কৃষকের এসব চিন্তা নেই। আজ বীজ না বুনলে কাল কি খাবে এই চিন্তায় সে উদ্বিগ্ন।

    ভালো থাকুন ভাই।

  6. স্বপ্নে আঁকা শিশির…..শিরোনামটাই ধাক্কা দিলো মনে। শিশিরও স্বপ্নে আঁকা? হতেই তো পারে… শাব্দিক কারিগরি যদি মহারাজ হয়,
    স্বপ্ন নিয়ে বুনে যাক কৃষক আগামীর বীজ।
    আমাদের চোখ বেঁচে থাকুক কৃষকের হাতের দিকে……

    1. স্বপ্নে আঁকাআঁকি করা খুব নিরাপদ/ঝুঁকিহীন!
      কৃষক স্বপ্ন দেখে নিত্য নূতন সোনালী ফসলের। স্বপ্ন সম্বল করেই সে বাঁচে, বাঁচার স্বপ্ন দেখে।

      আপনাকে বড় কারিগর মানি ত!

মন্তব্য করুন