ক্ষণিকের অতিথি

 

জানি ভালো আছো তুমি,
সময় তোমাকে ভালোই রেখেছে।
ভালো রেখেছে কাছের মানুষ।
আমি দূরের মানুষ রয়ে গেলাম দূরে।
পথ ভুলে এসেছিলাম তোমার দ্বারে,
ফিরিয়ে দাওনি আমায় ভুল পথের যাত্রী হিসেবে।
আশ্রয় দিয়েছিলে তোমার হৃদয় নীড়ে,
মূহুর্তের ভালো লাগায় ভালোবাসি বলেই দিলে।
ক্ষণিক মোহ মায়ায় জড়িয়ে নিয়েছিলে বাহুডোরে।
বুঝতে দাওনি কখনো আমায়-
ভালোবাসায় নয় করুণায় বেঁধেছিলে,
পথ ভোলা এই ক্ষণিকের  অতিথিরে।

মোট পড়েছেনঃ ১,১৪৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. কবিতাটি পড়ে মনটা খারাপ হয়ে গেল। এভাবেই করুনার ছলে, ভালোবাসার অভিনয় দিয়ে নিঃস্ব করে দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. ওয়াও ! সুন্দর রোমান্টিক কবিতা।
    কেন যে মানুষ প্রতারনা করে ভালবাসার ফাঁদে
    পারিনা বুঝতে।
    ভাল থাকবেন। শুভ কামনা।

    1. মানব মন বড্ড জটিল দাদাভাই
      আর অদ্ভুত রহস্যময়ও বটে
      কখন যে কি মনে হয়
      বোঝা মুস্কিল

      আন্তরিক ধন্যবাদ জানবেন
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

মন্তব্য করুন