মূল লেখায় যান

পৌষ এসেই গেলো

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

বাঁশবনে মেটোপথে কুয়াশার চাদর মুড়িয়ে পৌষ আনাগোনার প্রস্তুতিপর্বে, লেপ-কাঁথা-কম্বল শুকানোর পায়তারা আনাচেকানাচে রৌদ্রতাপে মাঠেঘাটে। উত্তর বাতাসে কাঠগোলাপের ঘ্রাণে দিগন্তবৃত্তে প্রস্ফুটিত সোনালি ধানের ছড়ায়; মাকড়শাজালে মুক্তোদানার রুপে ঝলমলিয়ে ওঠে শিশিরবিন্দু লোলুপ মায়ায়। স্পর্শে অনুভবের শীতল পরশে বিরহী সাম্পানওয়ালার হাতছানি ডাকে, মনেপ্রাণে বেজে ওঠা হেমন্তসঙ্গীতে সিঁদুররাঙা রাঁধাচূরা দোলখেলে বাতাসে। আলতোপায়ে সিক্ত ঘাসের আলবেয়ে অনন্তকালের সাক্ষী বটবৃক্ষের ছায়াতলে,… [বিস্তারিত]

দুটি কাব্য//

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

বৃক্ষের ইতি....// নিয়তির মত সেঁধিয়ে ছিলাম আপন রক্তকোষের অভ্যন্তরে। জেগে ওঠা অঙ্কুরের মত বোধ যখনই উঁকি দিতে চাইল ! তখনও আলস্যি ছাড়তে চাইলনা চোখের পাপড়ি। যত্রতত্র কালসাপের কিলবিলে আনাগোনা বাঁচিয়ে টেনেটুনে জোড় কদমে পা চলছিলো বেশ । জড় থেকে টান মেরে উপড়ে নিতে চাইল বোধের কড়াগন্ডা। হতবিহ্বলতায় এখন নিত্য ঝরছে হৃৎপিণ্ডের কালো রক্তের স্রোত। ফিনকি… [বিস্তারিত]

নামহীন!

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

শুরুটা তুমিই করেছিলে; অনেকটা আমার অনিচ্ছায়।তারপর অনেক বারই বলেছি, আমাদের সম্পর্কের নাম কি বলবে? আমি দিয়েওছিলাম,তোমার পছন্দ হয়নি! বলেছ নাম আবার কি? বুঝে নিতে হয়! ভেবেছি কতবার কতভাবে এমন চাইনা, থাকবনা, দেবনা ঠাঁই দেবই-না। কি এক অজানা মোহে টেনেছ কাছে বারবার, যতবারই দুরে গেছি-যেতে চেয়েছি ততোবার, একেবারে ডুবে যাওয়ার আগ পর্যন্ত। তারপর আমার ফাগুনে, বর্ষায়,… [বিস্তারিত]

শ্মশান পাঠ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

জোর মন্ত্রপাঠ আর দুলে ওঠা লেলিহান আগুনে শিখায় ক্রমশ পুড়ে পুড়ে খাক হতে হতে মিইয়ে যাচ্ছে একান্ত আপনের শব দেহটি ছাইভস্মে, সন্তান, নিকটাত্মীয় ও স্বজনের আহাজারিতে। একটু পরে-ই নিঃশেষিত হবে শেষের চিহ্নটুকু, নদী-বুকে; ক্ষত হৃদয়টি থেকে যাবে বহুকাল বহুদিন; সময় তাকেও হরণে নেবে একটু একটু করে। বহুদিন পরে এলাম এই প্রিয় স্মৃতির শ্মশানে, ঝকঝকে উজ্জ্বল… [বিস্তারিত]

গুচ্ছানুভূতি -৫//

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

১: কী হারিয়েছ বাউল?/ তোমার আর নিঁখোজ হয়েছে কী বাউল? চিনেছ যখন অন্ধকারেে জোনাক গুনতে! একটা করে সিঁড়িতে পা রেখে হয়ে উঠেছ সাধকের পৈতে! যেখানে হয়নি অভাব আঁধারের -আলো! ২: আঁধারের অন্ধকার-/ অন্ধকারের ভেতরে অন্ধকার গুণছি তাকিয়ে আছি একটা করে সিঁড়ি ভাঙব বলে, চেয়ে দেখছি অন্ধকার নিয়েছে আমায় সবটুকু কেড়ে। বিনিময় চাইলাম বলে, চুপ থেকে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

চিরাচরিত অসুখের নিয়ম ভেঙে আমরা নিয়ন আলোয় শব্দ সাজাই। প্রতিটা নির্ঘুম রাত যখন নাম না জানা পড়ন্ত বিকেলের আলো খোঁজে,আমরা তখন পৃথিবীর কক্ষপথে চলে যাই। সে সুবাদে আমাদের আর শিউলি ফুলের সুগন্ধি নেওয়া হয়না। পড়া হয়না সুনীলের কবিতা। একে একে ফুল ঝরে পড়ে। অন্তরালে মেঘ লুকিয়ে থাকে বৃষ্টি ঝরার অপেক্ষায়। কেউ কবিতা লিখে নগর নির্মাণ… [বিস্তারিত]

ইচ্ছে– আলো– বিচ্ছুরণ।

উর্বশীচিঠি২০টি মন্তব্য

হে ইচ্ছে প্রিয়, আমার পড়ন্ত বিকেলের তুমি ঝলমলে রোদ্দুর। হয়তো ভাবছো কিছুক্ষণ পরে যা কিনা আঁধারে পরিণত হবে। অন্যের নদীর মোহনায় কেন যে হাত বাড়ায়, দিতে চায় অবহেলায় প্রেম সমুদ্রে ডুব সাঁতার। বোকামীটা দেখে বড্ড হাসি পাচ্ছে তোমার নিশ্চয় ? হুম, তাইতো যাপিত মনের অনলের দীপশিখা প্রজ্জ্বলিত হচ্ছে,বার বার বুঝাচ্ছ বা বুঝাতে চাইছো। আরে! আমি… [বিস্তারিত]

বললে তুমি, বলেই ফেললে- আমাতে নাকি বৈরাগ্য করেছে ভর, সেবাদাসী ঠিকঠাক সেবা দিচ্ছিনা। বলবে কি? কমতি কিসে? সকালে, দুপুরে, রাতে, আইটেমে, আহ্লাদে, শয্যায়? নাকি আমার ভালোথাকা? সে তোমার বড্ড অসহ্য। সবকিছুর পর আমি আর আমার বৈরাগ্য থাকি যদি পাশাপাশি। করি হাসাহাসি, মাখামাখি, খুনসুটি তাতে তো তোমার জ্বালা হবার কথা নয়? মনুষ্য চোখে তাকাও আমার পানে!… [বিস্তারিত]

ঝরাপাতা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

যদি না দেয় দুধ না থাকে আবেদন প্রয়োজন নিঃশেষ। ছেড়ে দাও আগামীদের স্থান গেয়ে যাক মানবতার গান। রেখনা অযথা দখল ফুল্ফুটাতে দাও আগমনীর বারতা। প্রয়োজন না থাকে শব্দ যদি না গাঁথ স্ফুলিং না ফোটে। বুঝে নিও গভীরতায় তোমার ফুলে গন্ধ নায় গুটিয়ে নাও তোমা হতে। না রাখিও তপ্ত কষ্ট বুক ফারাক চল তৃপ্ত বুকে ব্যথাহীন।… [বিস্তারিত]

"হে মহান গুরু দিয়েছ শিক্ষা, দিয়েছ দিক্ষা জ্ঞানে করেছ বীর, তোমাকে সালাম,তোমাকে স্যালুট করি উন্নত মম শির"। আজ আমার কলেজের অতি প্রিয় একজন শিক্ষককে নিয়ে লিখব। অল্পসময় ছিলেন তিনি আমাদের মাঝে। হঠাৎ করে একজন ভালো শিক্ষক চলে যাবার কষ্ট অনেকেরই ছিল। কেন কলেজ ছেড়েছিলেন এতদিন প্রশ্ন ছিল? কদিন আগে জানলাম ব্যক্তিগত কারনেই ছেড়েছিলেন। আমার কলেজ… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

অপারগ

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

আমি জাগ্রত আমি চেতন আমি মানুষের মাঝে সচেতন থাকতে চাই পাশে মানুষের ভালোবাসতে চাই মানুষেরে অন্যায় খারাপ ঘটিলে পারিনা বাধাদানে আঘাত হানতে পারিনা করতে পারি দূর থেকে ঘৃনা বাহুবল সাহস অতি নগন্য। কিন্তু বাসি ভালো মানুষকে দাড়াতে ইচ্ছে মানুষের পাশে দাঁড়ায় সাধ্যমত যতূটুকু পারি থাকতে তাই আমি নয় পরিপুর্ন মানুষ। দূর থেকে করি ঘৃনা, আর… [বিস্তারিত]

প্রতীক্ষা-দিনে

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

প্রতীক্ষায় সেদিনের, যেদিন রবে না আগুন লাগা দুপুরের আলস্য অথবা, ভাতঘুমে বেলা ফুরোবার পালা আসবে না আর থিকথিকে হাটু কাঁদার ভয়ে প্রকৃতি উপেক্ষা করার দিন, বৃষ্টির জলে ভেসে/ সাঁতরে পাড় হতে হবে না চৌরাস্তার মোড়! রোদ-বৃষ্টির যৌথ আয়োজনে নির্বিঘ্নে সমাপ্ত হবে ব্যাঙ/ শেয়ালের বিয়ের আসর। শারদীয় উৎসব শেষ হবে, এবারকার সব-বারের মতন, বিদায়ী কাশফুল মুখ… [বিস্তারিত]

বনবাস নৈবচ নৈবচ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

কষ্টে-সৃষ্টে বেঁচে থেকে ভাবি,অন্ধময় জীবন হলেও মন্দ কী! অন্তর্ভেদে/অর্থভেদে কত কী পড়ে-টড়ে ফেলি, দেখেও ফেলি, শুশ্রূষার দেয়ালে গা-এলিয়ে নীল আকাশে চোখ রাখি, জীবনের হাঁটা পথে হাঁটতে হাঁটতে অনিবার্যতায় মেনে নিয়েছি প্রত্যাঙ্গিক সকল ক্ষতি; মেঘ-প্রতিমায় চোখ রেখে অবলীলায় সাঁকো পাড়ি দেই, রোদহীনতায় ভাবি, এই ত জীবন, অলক্ষ্যে হাসে ঝড়ের-বৃষ্টি। অনঙ্গ আলস্যের কোন এক বিকেলে উদ্বাস্তু শহরে… [বিস্তারিত]

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে দেখার সুযোগ হয়নি। কিন্তু বঙ্গবন্ধু তো একজনই হন,সেই আফসোস তো রয়েই যাবে। ৭ ই মার্চের ভাষণ শুনে শুনেই বলতে গেলে বড় হলাম।গাছের সাথে মাইক,হোটেল, চায়ের টং ঘর,এমন কি স্কুলেও তার এই ভাষণ নিয়ে আলোচনা শোনা যেতো। প্রতিযোগিতা ও হতো স্কুলে। আমাদের জাতীর পিতাকে আল্লাহ পাক যেন জান্নাত বাসি… [বিস্তারিত]

এলেবেলে কথোপকথন

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

*জীবন আর আমার কথোপকথন __ জীবন: পুষ্প পাপড়ির গালিচা নয় পথ, আছে কণ্টক আছে অগ্নিতপ্ত লাভা। হেঁটে যেতে হবে হাঁটের দিকে সওদা শেষে গুনতে হবে মুনাফা। আমি: ঈশ্বর দিয়েছেন অন্ধকার, বলেছেন পথ খুঁজে নিস আলোর। জীবন: তাই তো হেঁটে চলেছি আলোর সন্ধানে আনমনে, আমি: কে ওখানে? এই যে আমি আলো! এখানে। জীবন: হাতড়াতে হাতড়াতে খুঁজে… [বিস্তারিত]