আজ মনের আকাশ বিষন্নতায় ছেয়ে গেছে। হারিয়ে গেছে সোনারোদ! হবে তুমি আমার সোনা রোদ? গায়ে মাখব খুউব করে। আকাশের চাঁদও বলেছে দেখা দেবে না তোমায় ছাড়া,আমি পথপানে চেয়ে আছি গো, আসবে তুমি উঠিয়ে দিতে! শীতও আগেভাগেই হুমকি দিয়ে বসেছে, এবার নাকি মারবে শীতে খুউব, ওম দেবেনা তুমি ছাড়া। বললাম- হিটার জ্বেলে নেব! ও মা, তিরস্কারে… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
তুমি এসেছিলে, এসেছিলে ভালোবাসা দিতে নয় বরং শরীরের ভাঁজে ভাঁজে যে অমৃত সুখধারা লুকায়িত থাকে গভীর অন্ধকারে, চাকচিক্যের আড়ালে তারই খোঁজে। বিশ্বাসের প্রহরী-প্রাচীর ডিঙ্গিয়ে, সযতনে লালিত সতীত্বের কুটিরে হানা দিতে। এসেছিলে বৃষ্টিস্নাত নিঃসঙ্গ দুপুরে , একাকীত্বের দাবানলে আমাকে পুড়িয়ে মারতে। খুব জানতে ইচ্ছে করে সে-ই আগুনের একফোঁটা আঁচ কি তোমার ঐ বর্মাবৃত চিত্তে লাগেনি! হয়তো… [বিস্তারিত]
২ দিন ধরে দেখা হবে ভেবে হাতের সবকাজ শেষ করে ফেলেছি, মনে মনে প্রিপারেশন ও নিয়েছি একটু বেড়াতে যাব বলে। আসলে করোনার কারনে বেশী বের হওয়া হয় না তাই ভাবলাম তুমি আসলে একটু বের হব।কিন্তু তুমি জানালে তুমি সারাদিন অনেক ব্যস্ত থাকবে,তাই ভাবলাম থাক পরে দেখা করব,তুমি হয়ত সত্যি ব্যস্ত।কিন্তু পরক্ষনেই জানলাম তুমি যতই ব্যস্ত… [বিস্তারিত]
কত চিঠি লেখে লোকে- কত সুখে,প্রেমে,আবেগে,স্মৃতিতে,কত দুঃখে ও শোকে। আমার দুঃখের চিঠি পড়বে না জানি তুমি কেনো দিনও, আমার জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, আমার দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, আমার কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। [বিস্তারিত]
আহা! হেমন্ত ডেকে নেবে কিগো নবান্নের উঠোনে, সোনালি ধানের শীষের ঘ্রাণে! শিরশির হিমবাহে উত্তরের সমীরণে, আড়মোড়া ভেঙে আলোড়ন তুলে সন্তর্পণে, বরিষণের ছুটির লগ্নে হেমন্ত দোলা দিল মনের ঈশান কোণে। প্রতীক্ষা সহেনা প্রাণে মাঠঘাট শুকাবে কোন ক্ষণে, ক্ষণে ক্ষণে বেজে উঠে মনে, এই বুঝি ঘাস ফড়িং মোরে ডাকছে একমনে। আলপথ ধরে ছুটে চলে রাখাল বালক প্রাণপণে,… [বিস্তারিত]
"আব্বু আম্মুর সাথে এই খুনশুটি গুলো সারাজীবন অটুট থাকুক 🙈🙊🙉. আজ দুপুরে বার্থরুমে গোসলে ঢুকলাম চোখ পড়লে জোঁক ওরে আল্লা কি করি,, দৌড়ে গিয়ে আম্মুকে জিজ্ঞাস করলাম জোঁক মারতে চিনি না লবন দিতে হয় আব্বু বললেন লবন।আমি তাড়াতাড়ি লবনের পেকেট নিয়ে আসলাম তারপর পাহাড়ের মতো উঁচু করে জোকটাকে লবন দিয়ে ঢেকে ফেললাম। তারপর গর্বে বুকটা… [বিস্তারিত]
সময়ের সাথে পাল্লা দিতে চাই সিংহের ত্বরিতে, মুহূর্তে মুহূর্তে; সুগভীর বনাঞ্চল থেকে পথে প্রান্তরে পাহাড় চূড়ায়, সবুজ উপত্যকায়, স্বচ্ছ ঝর্ণা জলে, লোকালয়ে-ও; ঝাঁপিয়ে পড়া ইচ্ছে গুলো চকিতে চিতার ক্ষিপ্রতায় ছুটতে চায়, সহিংস্র উচ্ছ্বাসে, অজস্র আদিমতার উলঙ্গতায়; উপাদেয় ননীর মত হেমন্ত শীতলতায় শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায় গাঁয়ের সুগন্ধ সে দেবেই; পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে; দহক… [বিস্তারিত]
প্রাপ্য সকলের নির্দিষ্ট থাকে। হতে পারে, সেই নির্দিষ্ট হিসেব অবধি পৌঁছনো হল না। প্রাপ্যটুকু পাওয়া হল না...। কিন্তু সেই হিসেবি প্রাপ্য না ছুঁতে পারার দীর্ঘশ্বাসে যেন বেহিসেবি প্রাপ্তিগুলো উড়ে না যায়! প্রাপ্যের সঙ্গে জড়িয়ে থাকে সময়, পরিস্থিতি, লড়াই....এ সব হাজার মাপকাঠি...। সব সময় সব অংক না-ই মিলতে পারে। প্রাপ্তি কিন্তু কোনও অংক ছাড়াই খড়কুটোর মতো… [বিস্তারিত]
আমারও ইচ্ছে করে, খুব ইচ্ছে করে মন খারাপের গল্প গুলো- জীবনের খেরোখাতায় লিখে রাখতে। আমারও ইচ্ছে করে, খুব ইচ্ছে করে কষ্ট পেলে কাউকে ডেকে- বলতে জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমারও ইচ্ছে করে, খুব ইচ্ছে করে প্রিয়জনের বুকে মাথা রেখে- বাঁধ ভাঙা কান্নার সাথে কষ্ট গুলো ধুয়ে ফেলতে। আমারও ইচ্ছে করে, ছাদে গিয়ে প্রিয়জনের কাঁধে… [বিস্তারিত]
শরৎ শেষে হেমন্তের আগমনী বার্তা ফি বছর আসে যায়; অনাহুত সময়ে অনাকাঙ্ক্ষিত বর্বরদশা- ঢাকা পড়ে ভোরের কুয়াশার আড়ালে। ভুল মানুষেরই হয় আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। ভালোবাসাটুকুতো মিথ্যে নয়! আবেগ কখনো মিথ্যে হতে পারেনা; সত্যেকে আবৃত করেছে নচ্ছার দ্বিচারিতা। কে জানে,পথের শেষে কি আছে! তবুও শিশিরকে ভালোবেসে প্রতিক্ষণে, কুহক মায়াবর্তীকার আড়ালে-আবডালে বাড়িয়ে দেই নিজেদের হাত।… [বিস্তারিত]
অনেকদিন থেকেই একটা মাইয়ার উপ্পরে ক্রাশ,না ব্রাশ কী জানি একটা কয় না এইডাও আমি খাইছি। কিন্তু আমি যে হেরে বহুত ভালা পাই এইডাও কইতাম শরম পাই। আবার শুনছি হেও নাকি একবার খোয়াবে দেখছে- আমারে সাদি-মাদি করছে। এহন যেহেতু আমার কইতে শরম করে, তাই ভাবতাছি এভাবেই ঝুইল্লা থাকুক। আমি কিচ্ছুই কইতাম না। সাহস পাই না তো,… [বিস্তারিত]
আমন ধান হেমন্তে আসে কৃষক গোলা মিষ্ট সুস্বাদু লাল ভাত। ওহ! স্বাদ ক্ষির পিঠা পায়েস সুমিষ্ঠ সকাল বিকাল ঠান্ডা গরম। সকাল বিকেল রোদ্র মিষ্টি অতি মিষ্ঠ গায়ে দেয় দোলা। সকলে বসে একই সংগে আত্বজ প্রতিবেশি পিঠাবুলি ভোজন। মাঠ সোনেলা ধানে উজ্জ্বল আর লালচে ধানে ভরি উঠে প্রাণটা ঝলমলে। আদুরি বায়ু গায়ে লাগায় দোলা হিম আলতো… [বিস্তারিত]
আড়ালের ছায়া-ডালে লুকোতে লুকোতে দ্বন্দ-বিষাদের শরৎ শেষে, নিস্তরঙ্গ খোলা হাওয়ায় টুপ করে বেড়িয়ে এসে কেমন লাগছে এখন? হেমন্ত; প্রত্যাশার চাঁদের মত মুহুর্মুহু পূর্ণ ঝলমল নির্বিচার ভালোবাসায়; নিমিষ-পলকে চোখ খুলে দেখি রৌদ্র-আদরের হাসি ভরপুর অনিবার্য মুক্তির সদনে, বছর ঘুরে সুগভীর হাইড আউট থেকে বেরিয়ে এলে শরৎ যখন লুপ্ত-নির্গুণে। নিকানো দাওয়ায় আঁচল মেলে সকাল-সূর্য বসে থাকবে স্বজন… [বিস্তারিত]
নিশুতির বনে গিয়ে একটু না-হয় ঘুমিয়েছিলাম তাই বলে জেগে উঠবো-না! কেউ আমাকে ডেকে জাগাবে-না!! হেমন্ত জ্বরে কাঁপতে থাকা মৃদু লয়ের জেগে থাকা পূর্ণিমার ডাক, জীবন আনন্দের পথে-পথে পাশে-পাশে, সে আমি ঠিক-ই শুনবো; নিশি-নীরব আলসে ঘুম-খুন পায়ে পায়ে এগুচ্ছে চৌর্যবৃত্তির খোঁজে, এ যেন বাড়া-ভাতে ছাই নিঃশর্তের নিরীহ হেমন্ত-ডাক,সে আমি শুনবো-ই, তুমুল অনর্গল বাঁধার কুহক-প্রাচীর পেরিয়ে; অতি-কাছের… [বিস্তারিত]
প্রেমিক হৃদয়ের ক্যানভাসে আঁকা ছবির মতো জীবন্ত নও তুমি, তাই কোন জাগতিক দৃষ্টিতে দেখবোনা কখনোই তোমায় আমি। তৃষাতুর অন্তঃক্ষরা ভুভূক্ষ থাকুক চাতকের ন্যায়, কর্ষণহীন অনাবাদি হৃদ ভূম চৌচির হউক তৃষ্ণায়! না না একফোঁটা জল ঢালবোনা, প্রাণ যায় যাক বৃষ্টির আশায় অসময়ে হয়না মেঘের আনাগোনা। একদিন ছিলো হৃদয়ে প্রেমের পদ্ম কমল, আজ আছে শুধু সরোবর চোখ… [বিস্তারিত]



























