"খোরাক" শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। একেকজনের খোরাক একেকরকম। কারো চোখের খোরাক কারো মনের খোরাক। এই খোরাক মেটানোও খুব কষ্টসাধ্য কেননা মানুষের চাহিদার শেষ নেই। মানুষ যা চায় তা যতক্ষন পর্যন্ত না পায় ততক্ষন পর্ষন্ত সেই চাওয়ার পিছনে ছুটতেই থাকে, ছুটতে ছুটতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে,কিন্তু ছুটতেই থাকে,,,, খোরাক মেটানো বলে কথা। কিন্তু অনেকেই… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
রূপ-কথার গল্প বলছি-না, রূপক করে –ও-না, একবার একটি শিশু এসেছিল, বাবা-মায়ের কোলে-পিঠে চড়ে, তাকে নাকি নামকরণ করে দিতে হবে!! বলে কী! এ কেমন তর কথা!! এ যেন ফট করে এসে পিৎজা পাস্তার বায়না,ব্লাক ফরেস্ট কেক, চিপস, চকোলেট আর শেষে একটু খানি বেজায় ঝাল শুটকির আবদার!! আমালকির আচার! মাথা গুঁজে/খুড়ে মুষড়ে পড়ে নেতিয়ে ত্যানা ত্যানা হয়ে… [বিস্তারিত]
-বড্ড অসময়ে এসে তুমি আমি মুখোমুখি ~অসময়! কিসের অসময় কবিতা? -তুমি আমি আমাদের বসত, উত্তর মেরু দক্ষিণ মেরু শতত! ~ভালোবাসা কী কেবল উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুতে সীমাবদ্ধ? ভালোবাসাকে কী কখনো কোনো সীমান্তের কাঁটাতারে আবদ্ধ করে রাখা যায়? - কাঁটাতারে হয়তো আবদ্ধ করা যায় না কিন্তু একটা সময়ের পর ভালোবাসার পায়ে শেকল দিতে হয়। ~ভালোবাসা… [বিস্তারিত]
নিভে-যাওয়া-সূর্য-কালে কী-আর করার/ভাবার থাকে, সটান পরিপাটি মুগ্ধতার নিঃশব্দতায়; ইচ্ছে ঘুড়িরা উড়ি উড়ি করে, উড়বে বলে বিফলের টান-টান স্রোতে ভেসে গেছে না-বলে না-কয়ে, ডুবে যাওয়া –ভেসে যাওয়া ডুবে/ভেসে যেতে যেতে স্নিগ্ধ স্পর্শের রেশ এখন-অ, এই উপচে পড়া দু’কুলে। যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে সময় করে হিসেব নেব… [বিস্তারিত]
দেখতে দেখতে একটি বছর, হ্যাঁ একটি বছর গেলো কেটে; তবুও মনে হয় এই তো সেদিনই এসে কড়া নাড়লাম তোমার দোরে। অচেনা আগন্তুক এক নিঃসঙ্গ পথিক আমি শূন্য হস্তে এসেছিলাম তোমার দ্বারে, তুমি আপন করে কাছে টেনে নিলে অজস্র ভালোবাসা দিয়ে শূন্য আমি'কে পূর্ণ করে দিলে। অযোগ্য আমাকে যথার্থ যোগ্য মর্যাদার আসনে আসিন করলে। তাবৎ দুনিয়ার… [বিস্তারিত]
প্রিয়তমেষু! পত্র প্রারম্ভেই মন উজার করিয়া ভালোবাসা জানাইয়া দিলাম। পরে যেন বলিতে না পারো বারংবার রসকষহীন পত্র দিয়া আমি তোমার ভালোবাসাকে খাটো করিতেছি। অবশ্য নারীর মন বুঝিতে কোন পুরুষই বা পাইয়াছে! কেমন আছ তুমি? ভালো যে আছ তাহা পাশের বাড়ির নিমাইয়ের কথা হইতেই জানিতে পারিয়াছি। তোমাকে নিতাইগঞ্জার হাটে সদাই করিতে দেখিয়াছে নিমাই। ঠোঁট লাল করিয়া… [বিস্তারিত]
আগমনীর গন্ধ পেলে বুঝি নদীরাও থেমে যায়। বুকের ভেতরকার জমে রাখা অভিমানের পাহাড় কেমন করে নদীকে সঙ্গ দিবে। মাঠ জুড়ে ইরিধানের সমাহার আর তার ডগায় ডগায় শারদ শিশির। আগমনী সেই কবে ছুঁয়েছে প্রকৃতির আচ্ছাদিত বিলাসে। সংসার জীবনে থাকা পাখিরাও সীমান্তভেদ করে ছুটে চলে। পাখিদের মতো যদি আমাদেরও সীমান্ত উন্মুক্ত হতো। তাহলে আমরাও ছুটে চলতাম অজানা… [বিস্তারিত]
আমি শুধু দেখেছি, চেয়ে চেয়ে দেখেছি নিত্য তাহার যাওয়া আসা। সে এসেছে; বিচরণ করেছে শুধু আমার আঙ্গিনায়- পড়েনি তাহার ছায়া। কতবার ভেবেছি, আসবে এক্ষুনি আঙ্গিনা মাড়িয়ে বসবে দাওয়ায়! বাতাস এসে জানিয়েছে তাহার উপস্থিতি, তবুও সে আসেনি; দাওয়ায় বসেনি। তাহারই অপেক্ষায় চেয়ে চেয়ে জানালার গ্ৰিলে মাথা ঠুকেছি তবুও সে আসেনি; দাওয়ায় বসেনি আমি শুধু দেখেছি,চেয়ে চেয়ে… [বিস্তারিত]
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ব্যক্তিদের কাছে ব্লক শব্দটা অতি পরিচিত শব্দ। বিশেষ করে যারা রিলেশনশিপ জড়িয়ে আছে বা রিলেশনশিপে একটা সময় যুক্ত ছিলো তাদের কাছে এই ব্লক শব্দটা বিষাদে ভরা। কত হাজার হাজার সম্পর্ক গুলো এই ব্লক শব্দ দিয়ে পরিসমাপ্তি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা কেউ কারো না কারো হাতে ব্লক হতে হয়। কিন্তু প্রিয়… [বিস্তারিত]
আমি অন্ধকারের নিঃশব্দ গোপন ভান্ডারে প্রবেশ করতে চাই। জানতে চাই ঠিক কোন কারনে নির্লিপ্ততা গ্রাস করেছে শ্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টিকে। প্রকাশের অপেক্ষমাণ আলোর সাথে মিতালি করে আলোকিত করে যেতে চাই তিমিররাত্রির প্রতিটি ক্ষণ। আমি কাজরি গীতোৎসবে সুর মিলিয়ে গাইতে চাই মিলনের গান। বোধহীনতাকে খুঁচিয়ে রক্তাক্ত করে নোনাস্বাদে আঁকতে চাই জীবনে গল্পগাঁথা। পূবের হাওয়ায় সিক্ত তরু পল্লবের… [বিস্তারিত]
অনেকদিন আগে একটা ছোট্ট লেখা লিখেছিলাম,নিজেকে চেনা বিষয়ে, অন্যের আয়নায় কি কেউ নিজেকে চেনে? চিনতে হলে আসলে নিজেকেই নিজের আগে জানতে হয়/ চিনতে হয়। আমরা কে কতটা নিজেকে চিনি বা জানি? এক জীবনে গড় আয়ু নিয়ে শৈশব থেকে বয়োঃবৃদ্ধাবস্থা পর্যন্ত এই চেনা-জানা'র দোলাচালে কাটিয়ে দিতে দিতে একসময় টুপ করে সব ছেড়ে ছুঁড়ে নিজ আবাসভূমে গৃহপ্রবেশ… [বিস্তারিত]
প্রিয় অনির্বাণ, তুমিই প্রথম শেখালে কিভাবে সীমাহীন যন্ত্রণা সাথে নিয়ে প্রিয়জনের থেকে দূরে সরে থাকতে হয়! তুমিই শেখালে কিভাবে ঝংকার তোলা হাসির অন্তরালে অথবা ওষ্ঠে চওড়া হাসি টেনে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করতে হয়! তুমি, হ্যাঁ তুমিই প্রথম শেখালে কিভাবে দু'চোখে অশ্রুর ফোয়ারার বদলে সেখানে আগ্নেয় গিরির জলন্ত লাভার উত্তপ্ত লেলিহান শিখা জ্বালাতে হয়! অকারণ… [বিস্তারিত]
চোখ বেয়ে জল গড়ায় আমি হাতা খুন্তি নাড়ি, বুকের বাঁপাপাশ খামচে ধরে আছে সেই কবে থেকে! উপর্যুপরি কালো মেঘে ছেয়েই আছে আকাশ, রোদ গিলতে চাই, চাই কোনো একদিন কফিশপে ঠিকঠাক দেখা পেয়ে যাবো আচমকা ভালো থাকা'র সাথে। জাপটে ধরে বলে উঠবে- রাগ কোরোনা পাখি, ভীষণ ব্যস্ত থাকি'; আমি সেদিনের থাকি আকণ্ঠ তৃষ্ণায়। কবে ফিরবে সে… [বিস্তারিত]
শরতের নির্মল বিজন সন্ধ্যারাতে জীবনের কথামালা বদল বীণায়, দেখেছিলাম তাকে শ্যাম সমারোহে অভ্যর্থনার আহ্বানে প্রিয়দর্শিনী রুপে। সময়ে অসময়ের ফাগুন বেশে হিল্লোলিত প্রাণ যৌবন আবেশে, আশা আকাঙ্ক্ষায় শিমুল রঙে বাসন্তী সবুজের খাঁজে খাঁজে। স্নেহ আদরের পরম ব্যাকুলতা তিমির রাতে নিত্য দীপজ্বালা, স্নিগ্ধ সমর্পনের পরম উষ্ণতায় সেতারের মূর্ছনায় পূবালী উত্তাপে। রুদ্ধ নির্জনে দুষ্টুমিষ্টি কথাচ্ছলে বিচিত্র সৌন্দর্য প্রেমের… [বিস্তারিত]
প্রিয় অনির্বাণ, কেমন আছো তুমি? এই প্রশ্নটা করাই বোকামী জানি, তবুও করলাম বলে নিশ্চয়ই ভাবছো! মাথাটা বোধহয় একেবারে গেছে। যাওয়ারই তো কথা বলো। এই অসভ্য দেশে জন্ম নিয়ে তাও কিনা নারী হয়ে, মাথা ঠিক থাকার কথা কি! যে দেশের প্রধানমন্ত্রী সয়ং নারী সে দেশের নারীদের মাংসপিণ্ড, রক্ত, শরীর এমনকি যোনি নিয়ে হোলি খেলা হয়, উল্লাস… [বিস্তারিত]





















