মূল লেখায় যান

শরৎ বৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

এই, এখন-সকালে জেঁকে-বসা বর্ষার আকাশ কে বলি, হাত বাড়িয়ে দাও, খুনসুটির ছলে হলেও, এই হাত নাও; স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান, মন্দ কী? আমি তো রাজি হয়েই আছি; ধুলো ময়লার কাল-স্রোত ধুয়ে যাবে, ধুয়ে নেবে; কে কোথায় উঁকি দিচ্ছে/দেবে, দিক না; উত্তাল-উতলা স্নান মেঘে ভেসে হেলে-দুলে বলা না-বলা কথার ভিড়ে হাঁ করে তাকিয়ে না থেকে, একটু… [বিস্তারিত]

সন্ধ্যা মালতী

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

সূর্যটা নিভু নিভু ধরণীর আবক্ষে, সন্ধ্যা-গোধূলির আবির ছড়িয়ে যাচ্ছে আরশির আলোক ছটায়। আঁধারের শামিয়ানা পর্দা ফেলছে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে। সন্ধ্যা মালতীরা অঙ্গে রামধনুর রঙ এঁকে নিচ্ছে ধীরে ধীরে। বসনের খাঁজে খাঁজে কামনার বহ্নিশিখা উল্কাবৃষ্টি ছড়াচ্ছে। অমানিশার অন্ধকারে বর্ণিল আলোক বিচ্ছুরণ ঘটছে সড়কের বাগান গুলোতে; সুগন্ধির ঝাঁঝালো, মিষ্টি গন্ধ পথচারীদের নাসিকারন্ধ্রের সরু টানেল বেয়ে রতিশক্তির দ্বারে… [বিস্তারিত]

- আজকে আমি অনেক খুশি। মনে হইতাসে বেহেশতে আছি। আমি মরার পরে বেহেশতে তুমারেই আমার বউ করতে চাই। তুমিও বেহেশতে যাওয়ার প্রস্তুতি নিও। নিয়মমাফিক চেষ্টা না করলে কিন্তু আমার বউ হইতে পারবানা। = দুনিয়ার থেকেও বেশি সুখ-শান্তি ছাড়া বেহেশতে আর কি আছে? - বেহেশতে কি নাই তাই জিগাও। যা চাইবা, যা কোনোদিন কল্পনায় আনতে পারো… [বিস্তারিত]

ভয়

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

আমি ভালো নেই; একদম ভালো নেই ইদানিং ভয় খুব পেয়ে বসেছে আমায়, ভীষণ ভয়ে কেঁপে কেঁপে উঠছে বুক! ক্ষণে ক্ষণে দমে দমে থমকে থমকে; ভয়ঙ্কর ত্রাসে স্তব্ধ হচ্ছে প্রাণস্পন্দন! ভয়াবহ ভয়ের চোটে বন্ধ হচ্ছে নিঃশ্বাস! এই যে এতো এতো ভয়, কী ভাবছেন? বড়ো সড়ো দুর্ধর্ষ কোনো- অপরাধের অপরাধী নিশ্চিত? তাইতো ভয়ে ভয়ে কেঁপে উঠছে হৃৎপিণ্ড!… [বিস্তারিত]

টু-শব্দটিও করা যাবে-না (বলা আছে), শ্বাস-প্রশ্বাসেও না, হাসির তামাসা দূর-অস্ত; এ বন্দিত্ব বিলাস-বাসন নয়,নয় চৌকোশ আলোর প্রতিধ্বনি, লুকোনো ছুড়ি-চাবুক নয়, এ এক চকচকে হুঙ্কার দিবালোকে, দিব্যলোকে; নিপুণ কারিগর দারুণ ব্যস্ত মুহুর্মুহু নিঃশব্দের আড়াল তোয়াক্কা না করে; দাসত্বের আলগা ফোঁটা ক্রমাগত ঝরে পড়ছে চারপাশ জুড়ে; রক্তাক্ত-স্রোতে ভেসে যেতে যেতে ক্ষীণতম উচ্চারণ, “ওরে আব্বারে, তোগো আল্লার দোহাইরে,… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

না

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি৪১টি মন্তব্য

আমি আর কতো না শুনবো? আর কতো বয়স বাড়লে একটি হ্যাঁ পাবো? ছোট্ট বেলায় মা কতো কিছুতে না বলতেন, কেন? জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে বলতেন বড়ো হলে বুঝবি,বলতেন না আসল কারণ। যে পোড়ামুখী তুই যে কন্যা সন্তান! পুকুর পাড়ে একা যাওয়া বারণ, বাড়ির দক্ষিণ দুয়ারে আধশোয়া নাককেল গাছটায় বসা বারণ। জোরে কথা বলা মানা, হনহনিয়ে… [বিস্তারিত]

'আমার বাবা অলরাউন্ডার'- কথাটা কেনো লিখছি তা বলি। পড়ালেখা ব্যতিত এমন কোনো কাজ নেই যা আমার বাবা পারেন না। (পড়ালেখা করার সুযোগ হয়নি কারণ পাঁচটা সন্তান রেখে যখন দাদা মারা গিয়েছিলেন তখন বাবা ছিলেন ১ বছরের) থাক সে সব কথা। এখন বাবার কথা বলি। গেরস্ত/মধ্যবিত্ত সংসার হওয়ায় চতুর্মুখী কাজে অভ্যস্ত বাবা। নিজেদের জমির কাজ বাবা… [বিস্তারিত]

ভাবনারাশি

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

আশা- যখন জলাশয় হারিয়ে যায় খালের বুকে, খাল হারিয়ে যায় নদীর বুকে, নদী হারায় সাগরে তখনি তো জলাশয়ের কষ্ট আর কষ্ট থাকেনা। যেমনি ছোট ছোট দুঃখ হারায় বৃহৎ দুঃখের মাঝে তেমনি ঠুনকো সুখ হারায় বড় কোন সুখ পেলে। যেদিন সেই সুখ পাবো সেদিন সব ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া না পাওয়া ভুলে যাবো। জীবন সেদিন পাবে নতুন… [বিস্তারিত]

জীবনের বাঁকে বাঁকে স্নেহ-প্রেম স্মৃতিতে ব্যাকুল সজল চোখে বিপর্যস্ত কেশ-বাস, সাহারার মতো রসকষহীন যেন দৈত্যের মায়াপুরীর মতো বিভীষিকাময়। বটের ছায়ায় মর্মরধ্বনি মুকুলিত বকুলকুঞ্জে বিরহী কোকিলের কুহুতান; বসে আছি স্বপ্নের আবেশে ক্লান্তমনের আবিষ্টতায়, চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি বালকবালিকার গোল্লাছুট খেলা। সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা। একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা; একাকী… [বিস্তারিত]

১। নায় বিরাম খুদাযুক্ত পেট জ্বলন্ত জ্বালা। ২।চলছি ঘামছি রোদ্র ক্লান্ত পথিক স্বাসটুকু অতিকষ্টে ধিরে। ৩।যায় যায় সময় যায় বয়ে বয়স বাড়িতেছে দেনা ধরায়। ৪।ফুটিল ফুল মোহিত মন বাগিচায় ভ্রমর গান গাহিয়া যায়। ছবি ব্লগ থেকেই গৃহিত। [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

মৃত্তিকার কোলে জন্মে দোল খেয়েছি অশ্বথ শেকড় ঝুলে। হাঁটতে শিখেছি অশ্বথের ডালে আঙুল ছুঁয়ে। হাতেখড়ি থেকে প্রাইমারি__ এক এক করে বিদ্যাপিঠের শেষ প্রাঙ্গন দাপিয়েছি অশ্বথের ছায়ায়। রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝার সাধ্য কি আমার ছায়া মাড়ায়! একদিন জোয়ার ভাটার খেলায় অশ্বথের শেকড় আঁকড়ে রাখতে পারেনি আর। ভাসতে ভাসতে ঠাঁই হলো কাঠের পাটাতনে, যেদিকে তাকাই অথৈ, মাথার উপর থাকা… [বিস্তারিত]

কথোপকথন ( ২ )

আরজু মুক্তাএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

: এই যে অনিমেষ ! : আমাকে বলছেন ! : জি। : আমি তো ' বিকেল'। : সুন্দর নাম তো ! আপনার মা কেমন আছেন? : ভালো। মায়ের সাথে খুব খাতির মনে হয়? : আজ নাকি মা কে বলেছেন, দুপুরে খাবেন না! : খাবো না বলিনি। বলেছি ক্ষিধা নেই। : ইচ্ছে করেই বলেছেন? : আপনার… [বিস্তারিত]

ধরিত্রী

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

মনে হল কেউ ডাকছে, অথচ আমি এখন দীর্ঘ ঘুমে। তবুও শুনতে পেলাম, ডাকছে কেউ। কে ডাকছে? কে ডেকে ডেকে ভাঙাতে চাইছে নিরবচ্ছিন্ন অবসর? আমি তো ঘুমোতে চাই। বার বার আঘাতে পাইনি একটানা অবসর। পাইনি এমন করে ঘুমোনোর সুযোগ। তবে কেন...? বহুকাল ধরে পুরুষেরা ঘুমোতে দেয়নি আমাকে। আশা নিয়ে জেগে ছিলাম, সবকিছু মানুষের হবে। না নারীর… [বিস্তারিত]

যারা প্রত্যেক কথায় কসম কাটে, তারা নিঃসন্দেহে প্রতারক। যদি এমন করে থাকি, তাহলে আমি আমার মায়ের সাথে জেনা করি। যদি এটা সত্যি হয় তবে আমি আমার সন্তানদের মরা মুখ দেখবো... এই সমস্ত কথা বলা ব্যাক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। কারণ এরা সব পারে। ক্ষেত্রবিশেষে অতি রাগে মানুষের মুখ থেকে সত্য আসে, তেমনি অতিরিক্ত ভয়ে… [বিস্তারিত]

বন্দিত্বের দিন-যাপনে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

নাগরিক বন্দিত্বে একাকার আমার এ বন্দিত্ব, ঝলমলে আলোয় নিঃশ্বাস নিচ্ছে বুক ভরে, দারুণ কৌতূহল-আনন্দে; যদিও এখানে রাহুগ্রস্ত সূর্যোদয়-সূর্যাস্ত প্রীতিতির মিলন হাওয়া সচল-সবল দারুণ কর্মক্ষমতায় উপরে উপরে উপর চালাকিতে; দখিনা উল্লাস একফোঁটা-ও গলে পড়ে না গরিমার দেয়াল-ছিদ্র বেয়ে, শার্সি আঁটা হিম ঘরে মুখে-বুকে কুলুপ এঁটে শোক-জ্বালা-জড়া বুকে বেঁধে সং সাজি সং খেলি; লীলাময় ঐ ঝলমলে চৌরাস্তায়… [বিস্তারিত]