দক্ষিনা বায়ু ক্লান্তি দুর মনের আয়ু। এই বৃষ্টি এই রোদ্দুর এই আবছায়া। দুর ক্লান্তি দুর অনিচ্ছা দুর হতাশা। হোক প্রফুল্ল ফুটুক ফুল মনে আসুক আনন্দ। [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
আমার ভিনদেশী তারা,একা রাতেরই আকাশে, তুমি বাজালে একতারা, তোমার চিলেকোঠার পাশে।" ফোনে একটার পর একটা গান বাজছে, এতক্ষন কি কি গান বেজেছে কিছুই মনোযোগ দিয়ে শুনি নি। হঠাৎ এই গানটির লাইন শুনে আমার ভিতরে মোচড় দিয়ে উঠলো।শরীর, মন প্রচন্ডরকমের ভারী অনুভূত হলো,মনে হচ্ছে একমনের চালের বস্তা আমার গায়ের উপর কেউ ফেলে দিল। অদ্ভুতভাবে মাথা ব্যথায়… [বিস্তারিত]
সন্ধ্যার স্রোত-জল, সোনা-রোদের কথা ভুলিয়ে দেয়, যে রোদ শিশিরের ঘুম ভাঙ্গিয়েছিল বিষণ্ণ-সুখ-রাতের কথা ভুলিয়ে, হেসে হেসে সবাইকে জাগিয়ে দুর্বলের ভীরু অন্তরে স্বপ্ন-বীজ বুনেছিল, খুলে দিয়েছিল আবির্ভাবের উজ্জ্বল বাসনা স্তিমিত চোখের সামনে; জেগে ওঠা দেশী রোদ্দুর জানান দেয় কাব্য কথায় অসীম আলোকময় পবিত্র ভাবনার। এই দেখ, নিয়ে এসেছি শরত-শুভ্রতা এক চিমটি পেঁজা-তুলো-মেঘ, নিদ্রালু চোখে বেঁচে থাকার… [বিস্তারিত]
কখনো কখনো অনেককিছু হারিয়ে খুঁজে বেড়াই না পাওয়া সেই বাসনাগুলো। স্মৃতিপটে অন্তহীন কষ্টের কথা অজানা থেকে যায় তার! মাঝে মাঝে পৃথিবীটা বিষাদময় হয়ে উঠে!!! তবুও ভালোবাসার এই রঙিন পৃথিবীটা আবার মুখরিত হয়ে উঠে নতুন স্বপ্নের জালবুনে। অজানা স্বপ্নের পথে শুধু হেঁটে চলা। জানিনা অজানা কোনো পথের বাঁকে হঠাৎ স্বপ্নগুলোর সাথে হয়তো দেখা হবে হয়তো না!!… [বিস্তারিত]
ভেবেছিলাম নতুন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবার দিন ফুরিয়ে এসেছে। মারাত্নক প্রাণঘাতী ছোঁয়াচে এই রোগের প্রাদুর্ভাব কমে এসেছে। আমরা আমাদের ভীত-সন্ত্রস্ত সময়টুকু পার হয়ে এসেছি। করোনার সঙ্গনিরোধকাল শেষ হবার পথে। কিংবা সময়ের সাথে সাথে ভাইরাসটি নিজেই হয়তো পরাস্ত হতে চলেছে। কিন্তু আসলেই কী তাই ? এত দীর্ঘ সময় মনের ভেতরে শঙ্কা আর অস্থিরতা নিয়ে অস্বাভাবিক এক… [বিস্তারিত]
দুপুর বেলায় চুপচাপ শুয়ে উদাস নয়নে ঘরের সিলিংফ্যানের দিকে তাকিয়ে আছি। মেয়ের বাবা ঘরে ফিরেছেন অনেকক্ষণ, খেয়েদেয়ে আবার বাইরে যাবেন। কিন্তু আমি বাতাস খেয়েই যাচ্ছিলাম। সে আমার পাশে এসে হাতে একটা বই দিলো, পড়ো। তাকিয়ে দেখি শার্লক হোমস সমগ্র! হাত নেড়ে নিষেধ করে দিলাম। এরপর হাতে দিলো ফোন! ফেসবুক চালাও, ভালো লাগবে। - ওটার স্ক্রিন… [বিস্তারিত]
"চল তুই রেডি হ সোনেলার সাথে চল, খুশির আমেজে সব হাঁটছে খালি পায়"। দেখত এলাম।খুব ভিজছে সবাই সোনেলার বৃষ্টিতে বোঝাই যাচ্ছে।অসাধারণ লিখিয়েরা একেবারে বান ডেকেছে!নিজেকে শামিল করতে না পেরে খারাপই লাগছে।কারন আমি বাঁশের মধ্যে আছি। "দিননাকি যখন খারাপ যায় তখন যায়ই।" তারপরও সবাইকে বৃষ্টি স্নাত ভালোবাসা। বৃষ্টির এমন দিনে মন খালি আনচান আনচান করে ।পানি… [বিস্তারিত]
আমি এখন আলাদা থাকতে চাই ? তোমাকে আর আমার ভালো লাগছে না ? তুমি আমার উপযুক্ত নও ? আমি মুক্তি চাই আমাকে মুক্তি দাও ? তোমার সাথে আমার কি এমন হয়েছে যে, তোমার সাথে আমাকে থাকতে হবে ? কথা গুলোর সাথে আমরা সবাই পরিচিত । জীবনে কোন একটা বিশেষ সময়ে এই প্রশ্ন গুলোর সম্মুখ হতে… [বিস্তারিত]
পৃথিবীর বিরান কোণে নির্বাক নিশ্চুপ শেষ নমষ্কারে নতজানু হয়েছিলাম আদিকালের অন্তিম পর্বের শুরুতে। দিনরাত্রির হিসেব ভুলে গিয়ে বহমান নদীর স্রোতের মত জপেছি প্রেমময় শাব্দিক কাব্যকথা। কালের গহ্বরে পাথুরে গুহার শক্তপোক্ত দেয়ালে অমোচনীয় ছবি এঁকেছি যুগলমিলনের। যার সবই এখন স্মৃতি! রঙধনুর সাতটি রঙকে চিনেছি প্রেমিকার মুখাবয়বে লাজলজ্জার প্রস্ফুটিত আবর্তে। আমি দেখেছি নিশুতি শ্যামার রুদ্র আস্ফালন। সকাল-সন্ধ্যা… [বিস্তারিত]
সনাতন ধর্মাবলম্বীদের বারো মাসে তেরো পার্বণ। শুধু তাই নয় একেকটি পূজোর জন্য একেক নিয়ম-কানুন, ধরণ , রকম, সাজসজ্জা, নৈবেদ্য। কিন্তু সব পূজোতেই প্রদীপ জ্বালাতে হয়। এই প্রদীপ শুধু মন্দিরেই নয় বা মন্দিরের চারদেয়ালেই সীমাবদ্ধ নয়। গঙ্গাপূজোর সময় নদী তীরে প্রদীপ জ্বালানো হয় তারপর ভাসিয়ে দেয়া হয় আবার দীপাবলীতে ঘরের কোনায় কোনায়, দেয়ালে, সিঁড়িতে, রাস্তা পর্যন্ত… [বিস্তারিত]
মিষ্টান্ন জাত দ্রব্যের প্রতি বাঙ্গালির টান আদিকালের। একেক অঞ্চলে এক এক মিষ্টির জন্য প্রসিদ্ধ। আর তা লাভ করে সেই অঞ্চলের কারিগরদের তৈরির শৈলি, গুণাগুণ, মান আর নৈপুণ্যতার উপর। উপরের ছবিটি রসমঞ্জরীর। ঘন লালচে দুধ। জমে যেনো ক্ষীর। সাথে ডুবে আছে গোল গোল নরম মিষ্টি। মুখে দিলে এক মিনিট বুঁদ। রসের এমন জাদুর জন্য এর নাম… [বিস্তারিত]
যাবার যখন সময় হবে! যখন ছাড়তে হবে সবই; যেভাবে এসেছিলাম.. যেতেও হবে সেভাবেই, তবে আর থাকবে কেন তাম্রপাতায় প্রতিলিপির অক্ষর? তামাম স্মৃতীর বোঝাপাট্টা গুটিয়ে নিয়ে নিজ হাতে জ্বেলে দিয়ে পোড়ানো আগুন! মুছে দিয়ে যাবো কখনো ছিলাম কোথাও। না তোমার অস্তিত্বে, না তোমার ছায়ায়, না তোমার স্মৃতির ফুলদানীতে। কোথাও রবোনা যখন ; থাকবো না মনেও তোমার।… [বিস্তারিত]
সন্ধ্যা, সারা বিকেলের শেষে, শ্রাবণ-বৃষ্টির পেরেক, ভাদ্রের পুড়ে যাওয়া রৌদ্রে আলগোছে ছুঁয়ে থাকা একটি গাছ-সংযোগ, স্বপ্ন নয়, নিগুঢ় বাস্তবতার সহজ সতেজ অনুভূতি অনুভব হৃদয়ের পরতে পরতে; দেবদারুটি শুধুই আকাশ ছুঁতে চায়, বোধ-অবোধের গিজ গিজে ভিড় এড়িয়ে শান্ত-কোমল পাতাদের আন্দোলনে, দু’একটি মেঘ বৃষ্টির ভয় মেলে উঁকিঝুঁকি দিয়ে হাসির খোরাক যোগায়, স্বল্পায়ু মেঘ নারী সুখের গল্প বলে,… [বিস্তারিত]
ভালোলাগাঃ কাউকে একবার দেখলেই ভালোলাগা কাজ করে, এরকম কিছু মানুষই আছে যাদের মধ্যে এক ধরনের আকর্ষন শক্তি আছে যা এক পলকেই অন্যকে আকৃষ্ট করে ফেলে।প্রথম ভালোলাগার পর পর পর কয়েকবার দেখা হলে অনেকসময় সেই ভালোলাগা স্থায়ী হয়, আর ভালোলাগার পরই শুরু হয় পাওয়ার আকাঙ্খা,যতসব পাগলামি,বেড়ে যায় আবেগ, অনুভূতি,চোখের সামনে যা দেখে তাই অতুলনীয় লাগে।তখন ভালোলাগায়… [বিস্তারিত]
প্রিয় সোনেলা,, অন্তরে নয়ে তোমার হৃদয়ে ভালোবেসে তুমি আশ্রায় দাও তোমার পদতলে...... মিথ্যে আসায় নয় তোমার কঠিন প্রেমে সিক্ত হব ব্যথার জলে তুমি আশ্রায দাও তোমার পদতলে........ রাজপ্রাসাদে নয় তোমার মমতার বন্ধনে তুমি আশ্রায় দাও তোমার হৃদয় গভীরে- তোমায় শ্রাদ্ধ-ভক্তিতে মমতাময়ী স্পর্শ তোমায় ছায়া দেব জনম জনম ধরে! [বিস্তারিত]




























