শরৎ বৃষ্টি

 

এই, এখন-সকালে জেঁকে-বসা বর্ষার আকাশ কে বলি,
হাত বাড়িয়ে দাও, খুনসুটির ছলে হলেও,
এই হাত নাও;

স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান, মন্দ কী?
আমি তো রাজি হয়েই আছি;
ধুলো ময়লার কাল-স্রোত ধুয়ে যাবে, ধুয়ে নেবে;

কে কোথায় উঁকি দিচ্ছে/দেবে, দিক না;
উত্তাল-উতলা স্নান মেঘে ভেসে
হেলে-দুলে বলা না-বলা কথার ভিড়ে
হাঁ করে তাকিয়ে না থেকে, একটু আধটু ঝুঁকি
নিয়েই না-হয় একটু বুদবুদ খেলি,
এসিড বৃষ্টির তোয়াক্কা না করে, এক্ষুনি;

ঊরু দেখানো মেঘ, অ-ক্ষমতার জিকির তুলে
এবারে আর রক্ষা পাবে না, এই শরতে;
এই সকালে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান দিলে কেমন হয় ? ইংরেজি শব্দটা খাপ খাচ্ছে না। আজকের কবিতা টা অন্যরকম ভালো লেগেছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম। বৃষ্টিস্নাত শরত সকালের শুভেচ্ছা রইলো

    1. অনেক ধন্যবাদ, আপনাকেই মেনে নিচ্ছি।
      টেবিলে বসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতেই পারছেন তার পরের অবস্থা!!
      ভাল থাকবেন, প্রথম হয়ে-ই।

  2. কি রকম ঘোরের মাঝে কাটছে জীবন
    কেমনতরো বৈরী বাতাস নিচ্ছে দম অবিরত! তবুও মনের চাতাল বৃষ্টিস্নাত।
    শরত শেঘে কাঁদছে আকাশ
    আধো -আঁধারে লুকোচুরি স্নানের ঘাট……

  3. এই শরতের সন্ধ্যায় এসিড বৃষ্টিই চাই
    সে বৃষ্টিতে ধুয়ে মুছে যাক ধুলো ময়লা আছে মতো
    সাথে সমস্ত জঞ্জাল আবর্জনা পুড়ে পুড়ে ছাই হোক
    হোক হোক এসিড বৃষ্টিই হোক

    1. এভাবে তো ভাবিনি, দারুন ভাবনা আপনার।
      হ্যা, সময় এখন এসিড বৃষ্টির, ক্ষয়ে যাক সব পঙ্কিলতা এক মুহূর্তে।
      ধন্যবাদ অনেক।

  4. প্রতিটি স্তবক বিশ্লেষণ করলে এক একটি কবিতা হবে। দারুন লিখেছেন ভাইয়া। এক কথায় মুগ্ধতা ছড়ানো লেখা। বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ ও শুভ কামনা সব সময়।

  5. শরৎ সকালে রোদ বৃষ্টির খেলা মন্দ না।
    নিভু নিভু আলোয় ভিজতে কার না মন চায়
    সাথে যদি সাথি যাকে বাসিভালো বেশী।
    ভালই লাগলো। শুভ কামনা।

মন্তব্য করুন