মূল লেখায় যান

তুমিহীনা!

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি২৯টি মন্তব্য

আজ মনের আকাশ বিষন্নতায় ছেয়ে গেছে। হারিয়ে গেছে সোনারোদ! হবে তুমি আমার সোনা রোদ? গায়ে মাখব খুউব করে।

আকাশের চাঁদও বলেছে দেখা দেবে না তোমায় ছাড়া,আমি পথপানে চেয়ে আছি গো, আসবে তুমি উঠিয়ে দিতে!

শীতও আগেভাগেই হুমকি দিয়ে বসেছে, এবার নাকি মারবে শীতে খুউব, ওম দেবেনা তুমি ছাড়া।

বললাম- হিটার জ্বেলে নেব!  ও মা, তিরস্কারে ভেংচি, তুমি ছাড়া কেউ কিছুই দেবেনা।

তুমি কি চাও ওরা আমার সাথে এমনতর করুক? দিয়ে যেও একটু ওম আমি যে অল্পেই সুখী।

হেমন্তের শিশির সকাল সকাল জীভ দেখাল, উপহাসে বলে, একা কেন? সোহাগে ছুঁতে গেলাম, বাব্বা বলে কি- দুর হ মুখ পুড়ী।

তুমি এসে ওকে বকা দিও আর ছুঁয়ে দিও আমার হাতে হাত রেখে। এবেলায় না পারো যদি এস পরবেলায়, তোমাকে ছাড়া কি আমার চলে বল? তোমাকে যে আমার চাই ই চাই!

কারন জানোই তো-

তুমি ছাড়া বেলাশেষে সব আনন্দ মিছিল নেয় ছুটি, আঁকড়ে ধরে নিজেকে, একাকিত্বের অবগাহনে হই স্নাত। সব আছে কিন্তু কিছু নেই,দগদগে শূন্যতা!!!!!

ছবি- সংগ্রহ।

মোট পড়েছেনঃ ৯৫৪জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

      1. আমার পরশি বাংলা লেকচারার সে ভালো আবৃত্তি করে। মুগ্ধ হয়ে শুনি। কবিতা ভালো লাগে। লিখতে পারি না। লিখলে ওকে শোনাই। সে হাসে। বলে এসবকে যদি কবিতা বলে তাহলে তো বিপদ!

  1. তুমিহীনা একাকীত্বে অবগাহন , সব আছে তবু কিছুই নয় আমার ,শূণ্যতায় ডুবে রই । তুমি এলে সব পূর্ণ হয়ে যাবে, চমৎকার আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. তুমিময় অনুভূতিতে একাকীত্বের ছাঁপ কোথাও দেখতে পাচ্ছি না! আপনার “তুমি”কে এখানে প্রকট আকারেই প্রকাশিত লাগছে 🙂
    আপনার বিষয় ভিত্তিক লেখার তুলনায় কবিতা/অনুভূতির প্রকাশ কিছুটা দুর্বল। তবুও খারাপ হয়নি।
    যুক্তবাক্য+বানানের দিকে অল্প একটু খেয়াল দিতে হবে।
    সমালোচনার অভ্যাস করছি, তাই মন খারাপ না করে লেখায় মন দিন। ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹

    1. বহু বছর পর আপনার মন্তব্যে প্রান জুড়িয়ে গেল। ভাষা হারিয়ে ফেলেছি। ভাবছি এরকম আরও কিছু অখাদ্য ছড়িয়ে দেব তাহলে অন্তত পাওয়া যাবে।
      আমি পরিবারে ছোট তো, কান মলা খাবার অভ্যাস আছে। সমালোচনা নয় বরং এটাই দরকার সবার জন্য। তাহলে ভালো কিছু বেড়িয়ে আসবে।
      বানানে খুব সমস্যা খেয়াল রাখব। বিরহ আমার দ্বারা হয়না।
      অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

  3. যখন বিষণ্নতা ভর করে তখন সোনারোদ কেন কোন রুপা রোদ ও ভালো লাগে না। তুমি হীনা থাকা যায় বল? তুমি বিনা সত্যি সবার কষ্ট হয়। ভালো লিখেছ। শুভকামনা আপু।

  4. রুকু আপু এ আমি কাকে দেখছি!
    কবিতা তো ভালো করে ভর করেছে আপনার উপর।
    আমার দারুণ লেগেছে।
    কবিতায় আবেগ না থাকলে ঠিক জমেনা।
    যে যা-ই মুখে বলুক না কেন এই এক তুমির কাছে সবাই নাকাল।
    তুমিময় কাব্য খুব ভালো হয়েছে।
    সমালোচনার ভয়ে তুমি নিয়ে লিখতে আজকাল ভয় হয়।
    বয়স নাকি হুহু করে বাড়ছে।
    আমি কিন্তু টের পাচ্ছি না।
    শুভকামনা রইল আপু

    1. ***তুমিময় কাব্য খুব ভালো হয়েছে।
      সমালোচনার ভয়ে তুমি নিয়ে লিখতে আজকাল ভয় হয়।****
      এজন্যই তো সোনেলা ব্লগ আমাদের পরিবার॥ যা খুশি লিখে ভাসিয়ে ফেলুন। আপনার যে হাত তাতে পড়ার লোভ হচ্ছে।
      আর বয়স কি? আমি তো কারও ক্ষতি করছি না? তাই আমার বয়স কখনোই বাড়ে না। লোকে বললে বলি আমি একটু বেশি লম্বা তো তাই আপনাদের মনে হচ্ছে। হা হা হা হা।
      পাছে লোকে অনেক কিছুই বলে। আজই লিখে ফেলুন। শুভ কামনা। শুভ সকাল আপুনি।