মূল লেখায় যান

এক পরিচিত জুনিয়র সেদিন জিজ্ঞেস করল, আমি ক্লায়েন্ট থেকে পরিবার, টীম থেকে কাস্টমার -সবকিছু কীভাবে সামলাই! সত্যি কথা হল, আমি সবকিছু ঠিকঠাক সামলাতে পারি না। পারা যায় না। কিছু না কিছু এলোমেলো হয়ই। তারপরও, যেকোনোভাবেই হোক, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দিনের কাজ দিনে শেষ করি। কখনো কখনো পরেরদিনের কাজও আগেরদিন করে ফেলতে পারি। সেটা কীভাবে করি?… [বিস্তারিত]

শহরের চটপটি বিক্রেতার ভ্যান থেকে ধনিয়া পাতা আর অলিগলি চায়ের দোকান থেকে চা পাতার গন্ধ মোহনীয় করে তুলছে পড়ন্ত বিকেল। ইরিধানের লাজুক পাতার অগ্রে গোধূলি ছুঁই ছুঁই। বেলা শেষে সজনের পাতা গুলো ঝরে পড়েছে। স্থিরমান নদীতে ভাসমান দু একটা পানসি ব্যতীত আর কিছু নেই। নদীতে পলি জমতে বসেছে। সময় অনেকটা পেরিয়ে গোধূলির সূর্য যখন ডুবতে… [বিস্তারিত]

স্বপ্ন – সোনেলা ২

ইঞ্জাএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

ছেলেবেলায় আমার আব্বা আর মেঝো আব্বাকে দেখতাম ব্যবসার কারণে প্রায় দেশের বাইরে যেতেন, তা দেখে ভাবতাম সেইসব দেশ গুলো কেমন, সেইসব দেশের মানুষের চলনবলন কেমন হবে, তারা কি খায়, ভাবতাম তারা শুধু ইংরেজিতেই কথা বলে। যখন একটু বড় হলাম, তখন গল্পের বই পড়া শুরু করেছি, যার মধ্যে ভ্রমণ গল্প আমার অন্যতম আকর্ষণ ছিলো, ইবনে বতুতা,… [বিস্তারিত]

প্রেমী কবুতর না কাক? "বুদ্ধিমানরা প্রেমে পরে একবার, বোকারা প্রেমে পরে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পরে বারবার"। কবুতরের নাম প্রেমের কবুতর কেন? কিংবা আমরা কোন চমৎকার জুটি দেখলে কেন বলিজোড়া কবুতর। কারন তো অবশ্যই আছে। কবুতর প্রেমিক পাখি, একসময়ের প্রেমের চিঠিবাহকও ছিল । প্রেমের ব্যাপারে সে এতটুকু ছাড় দিতে নারাজ। প্রেমের যত ছলাকলা সবই তার… [বিস্তারিত]

দেখা হয়নি উৎসবের আমেজ

রিমি রুম্মানএকান্ত অনুভূতি৬টি মন্তব্য

এই শহরে আজ থ্যাংকস গিভিং ডে। এবার অন্যবারের মতো বন্ধুরা মিলে পার্টির আয়োজন নেই। এখানে আজ তুমুল বৃষ্টি নামার কথা ছিল। কিন্তু ঘুম ভেঙে রোজকার নিয়মে জানালার পর্দা সরিয়ে দেখি ঝলমলে রোদ। আকাশের দিকে তাকাই। নীল আকাশে ভেসে ভেসে মেঘেরা চলে যাচ্ছে অচিন কোনো দেশের পাণে। নভেম্বরের শেষ সময়। হাড় কাঁপানো শীত থাকার কথা। অথচ… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

স্বপ্ন-পুরীর স্মৃতি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

পিনপিনে নাকি-কান্নার এক নিশীথ-নিষিদ্ধ ঘুম শেষে দাড়িয়ে আছে অপেক্ষায়, কখন সকাল হবে, শিরশিরের হিম বাতাসে হেমন্ত বিন্যাস লাজুক অধিকার নিয়ে; অপেক্ষা রৌদ্র যৌবনের, ভেসে যেতে চায় প্রকৃতির অধিকারে,এ বেলায়; ঘুণ-পোকার নিঃশব্দ বিচ্ছিন্নতার কথা কেউ হিসেবে নেয় না। সঙ্গিন-প্রেম যা শুধুই স্মৃতির মহড়া, বাসা বেধেছিল হৃদয়ের সবটুকু জুড়ে একটু একটু করে; প্রায়শ্চিত্তের স্বপ্ন-পুরি স্মৃতির দ্বারে দেন-দরবারের… [বিস্তারিত]

ফুটবল ঈশ্বর

রুমন আশরাফস্মৃতিকথা৬টি মন্তব্য

১৯৮৬ এর বিশ্বকাপ ফুটবলের কথা আমার খুব একটা মনে নেই। আমরা তখন থাকতাম টাঙ্গাইলে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক কলোনিতে। ঘরে সাদাকালো টেলিভিশন থাকলেও খেলা ওভাবে দেখা হয়নি এখন যেভাবে দেখি। নিতান্তই ছোট মানুষ তখন। খেলা তো বুঝিই না, দেখবো কি! তবে এটা মনে আছে, আমরা যে এরিয়াতে থাকতাম তার বাইরে থেকে অনেকেই আসতো খেলা দেখতে।… [বিস্তারিত]

ছিলে অনেক প্রিয় ফুটবলার, থাকবে আজীবন; ফুটবলকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসে।ছিলে লক্ষ হৃদয়ের ক্রাশ, ফুটবলের রাজপুত্র। ক্ষণস্থায়ী জীবনটা আরো ক্ষণস্থায়ী হয়ে গেল। তোমার জন্যই আর্জেন্টিনা কে ভালোবেসেছি, চিনেছি। তোমার জন্যই বাতিস্তুতা, মেসি প্রিয় ফুটবলার। তুমি দিয়ে শুরু ভালোবাসা বহমান রবে যুগ যুগান্তর ধরে। ২০২০ সালটা সবদিক দিয়েই বেদনাবিধূর, কষ্টের, প্রিয়জন হারানোর বিশাল তালিকাযুক্ত। সে-ই তালিকায় তোমার… [বিস্তারিত]

গেলো চৌদ্দ-ই নভেম্বর, আটাশতম জন্মদিনে ঠিক ঠিক বারোটায়; ঘুম থেকে জাগিয়ে এক গুচ্ছ কুসুমস্তবক হাতে দিয়ে বললে; তোমাকেই ভালোবাসি প্রিয়ে! আধ-ভাঙা ঘুম ঘোরে নির্বাক নিস্তব্ধতে নৈঃশব্দিক কান্নারা অঝোরে ঝরলো কপোল বেয়ে। তারপর, অভিমানের বরফ একটু একটু করে গলে- মিশে গেলো নগ্ন চিবুকে ভীষণ ইচ্ছে করলো, ষোড়শী বালিকার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না থামিয়ে চিৎকার করে উঠি… [বিস্তারিত]

সভ্যতার বেড়াজাল

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

লক্ষ কোটি বছর আগে আমার পূর্বপুরুষ ত্রিকোণ পিরামিডের গহীনে যে আগুন জ্বালিয়েছে তাকে নেভানোর সাধ্য আমার নেই। সভ্যতার উত্থানপতনে নাম না জানা কত বন্দর সেই অনলে পুড়ে ছাই হয়ে গেলো যার প্রতিটি ঘাটেই আছে আমার পায়ের ছাপ। কোষ বিভাজনে রুপান্তরের খেলায় আমি নাকি বানর থেকে মানুষ হয়েছি! তবে কি বানর আমার পরম পূজ্যনীয় প্রাণী নয়?… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

আমিতেই একাকার

রেজওয়ানা কবিরএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

সোনেলায় কিছুদিন থেকে নিয়মিত হতে পারছি না ব্যস্ততার কারনে। আজ অনেকদিনপর জিসান ভাইয়ের ভ্রমণ কাহিনী পড়ে মনে হল আমারও তো কিছু এলোমেলো ভ্রমণ কাহিনী আছে, তো লিখে ফেলি,এই ভেবেই মনের গিরগিটিকে কিছুক্ষনের জন্য দূরে ফেলে শুরু করলাম আজকের লেখা,,,,,, তবে তার আগে আমার সম্পর্কে দু একটা লাইন বলতেই হবে,সেটা হল আমি মানুষটা বাইরে থেকে দেখতে… [বিস্তারিত]

ধ্যান-ভঙ্গ শালিক পাখির মত উচ্চস্বরে ডেকে ডেকে ফিরে যেতে চায় মন, ফুল-চাষ গ্রামে, বাগান মালিকের সাথে থেকে থেকে দেখতে চায়, শিউলি কুসুম-ফোটা, নিতে চায় তাজা সুবাস বুকে-ভরে; বসন্ত-শীতের আবাহনে; অ-পাহারার আনন্দ-চিত্তে, জীবনে মন্ত্র-পড়া মধু-বাতাসে, ধীরে ধীরে গা-জুড়োতে চায়, সোজাসুজি একটু দূরবর্তীনী/দুর্বিনীত হয়ে-ই। প্রতীক্ষার তড়িৎ আকর্ষণে, সমবেত ডামাডোলে, ভেসে যেতে যেতে মজে যায় কুজ্ঝটিকা-জালে, স্বীকৃত সন্দেহার্ত-মন… [বিস্তারিত]

স্বপ্ন

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

বিদ্যালয় জীবনের নবম শ্রেনীতে ইতিহাস পড়াতেন বড় হুজুর। অনেক বড় দাড়ি, বেশ স্বাস্থ্যবান হুজুর ক্লাসে নিয়ে আসতেন জোড়া বেত। তবে সেই বেত দিয়ে কখনো তিনি কোনো ছাত্রকে পিটিয়েছেন কিনা তার ইতিহাস অজানাই থেকে গিয়েছে সবার কাছে। ক্লাসে একদিন তিনি ইবনে বতুতার কথা জানালেন। এমন সুন্দর বর্ণনায় তিনি ইবনে বতুতার কথা বললেন যে ইবনে বতুতার ইতিহাস… [বিস্তারিত]

কিছু কষ্ট থাকে কেউ বুঝে না,মন কাউকে বুঝতেও দেয় না,শুধু নীরবে কষ্টগুলো রসের;মতন টিপ টিপ করে নিঃশেষ হয়! কিছু কষ্ট থাকে কেউ বুঝে না,মন কাউকে বুঝতে দেয় না। কেউ বুঝে না,মন কাউকে বুঝতেও দেয় না কষ্টের কী হেতু লাল নীল বেগুনি কালো কুৎচ্ছিত কষ্টগুলো সক্ষমতাকে চিবিয়ে চিবিয়ে খায় কেউ বুঝে না,মন কাউকে বুঝতেও দেয় না।… [বিস্তারিত]

ঝুঁকে-যাওয়া জীবন

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত, হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে, পরিযায়ীর মত, আস্তে ধীরে; লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে। সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে সময়ের বাঁকে বাঁকে। বুকের মাঝে জেগে থাকে ঘুম, নির্ঘুমের মত, ঘুম, ঘুমাও এবার নির্বিঘ্নে, সময় জেগে থাকুক খোলা-বন্ধ চোখে, ব্যগ্রতা-সংযত অপেক্ষা-হৃদয়ে; ঝুঁকে-যাওয়া/ঝুঁকি-নেয়া সংক্ষিপ্ত জীবনে, ঘুম জাগরণের… [বিস্তারিত]