আহ্লাদী কামনার কুজ্ঝটিকা

ধ্যান-ভঙ্গ শালিক পাখির মত উচ্চস্বরে ডেকে ডেকে
ফিরে যেতে চায় মন, ফুল-চাষ গ্রামে,
বাগান মালিকের সাথে থেকে থেকে দেখতে চায়,
শিউলি কুসুম-ফোটা, নিতে চায় তাজা সুবাস বুকে-ভরে;
বসন্ত-শীতের আবাহনে;
অ-পাহারার আনন্দ-চিত্তে, জীবনে মন্ত্র-পড়া মধু-বাতাসে,
ধীরে ধীরে গা-জুড়োতে চায়,
সোজাসুজি একটু দূরবর্তীনী/দুর্বিনীত হয়ে-ই।

প্রতীক্ষার তড়িৎ আকর্ষণে, সমবেত ডামাডোলে,
ভেসে যেতে যেতে মজে যায় কুজ্ঝটিকা-জালে,
স্বীকৃত সন্দেহার্ত-মন ডুবে, অবিশ্বাস্য
চক্র-অপব্যয়ের নকল গরিমায়;

সতৃষ্ণ হৃদয়-অস্তিত্বের আহ্লাদী কামনায়
জনম-অন্ধকারের চওড়া বাতাসে
কুহকের নীরবতায় ডুবে থাকে বিলুপ্ত বর্ণমালার মত।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,৩৪৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কামনাদের দেখা যায় কি যায় না, এমন একটি আবর্তের মধ্যে অনেকেই থাকে।
    কুহেলিকা হলেও অনুভব করা যায়।

    শুভ কামনা রাশি রাশি।

    1. আমারা কামনা কে দেখি বা না দেখি, কামনা আমাদের খেয়েই বাঁচে।
      খুব খুবই ভয়ানক, শুধুই টানে, গভীর নিমজ্জনের দিকে, চুবিয়ে মারার ফন্দিতে।
      ধন্যবাদ।

  2. ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা করতে পারিনা। নাগরিক সভ্যতা আষ্টেপৃষ্ঠে যেভাবে জড়িয়ে রেখেচগে, আমরা আদিস্থান সেই গাঁয়ের কথা ভুলেই যেতে বসেছি।

    শুভকামনা ভাইয়া।

  3. তৌহিদ ভাইয়ের সাথে বলতে চাই, সত্যি ইচ্ছে থাকলেও আমরা অনেককিছু করতে পারি না, আজ অনেকদিন পর আপনার লেখা পড়লাম ভাইয়া, বরাবরই আপনার লেখায় একটা টান থাকে সেটা এর আগেও বলেছি।ভালো থাকবেন ভাইয়া।

    1. এই পারা আর না-পারা নিয়েই আমাদের জীবন। এ ভাবেই আমরা বেঁচে থাকি।
      ভাল থাকবেন । আর একটু সময় দিয়ে।
      ধন্যবাদ আপনাকে।

  4. ফিরে যেতে চাই, ফিরে পেতে চাই তবুও কি সম্ভব ফিরে পাওয়া, ফিরে যাওয়া? শৈশবের টান, প্রকৃতির সৌন্দর্য বারবার পিছন ডাকে কিন্তু আমরা বন্দী ঈশ্বরের কাছে , নিয়তির নির্মম সত্যের কাছে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি

    1. সম্ভব অ-সম্ভবের মাঝেই আমরা বাঁচি, কী হবে বা না হবে না-জেনেই সময়ের সাথে হাঁটি।
      পিছুটান নিয়েই। এটিই নির্মম সত্য যেখানে আমরা বাঁধা।
      ভাল থাকুন।

মন্তব্য করুন