আটাশতম জন্মদিনে

গেলো চৌদ্দ-ই নভেম্বর, আটাশতম জন্মদিনে

ঠিক ঠিক বারোটায়; ঘুম থেকে জাগিয়ে

এক গুচ্ছ কুসুমস্তবক হাতে দিয়ে বললে; তোমাকেই ভালোবাসি প্রিয়ে!

আধ-ভাঙা ঘুম ঘোরে নির্বাক নিস্তব্ধতে

নৈঃশব্দিক কান্নারা অঝোরে ঝরলো কপোল বেয়ে।

তারপর, অভিমানের বরফ একটু একটু করে গলে-

মিশে গেলো নগ্ন চিবুকে

ভীষণ ইচ্ছে করলো,

ষোড়শী বালিকার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না থামিয়ে চিৎকার করে উঠি বলে

ঠিক আছে, আপাতত: এতেই সমস্ত অভিমান ভুলে ভালোবাসা মিশে যাক দুটিতে।

মোট পড়েছেনঃ ১,০৩৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. অপ্রত্যাশিত কোনো পাওয়াই মনের সমস্ত রাগ-অভিমান ভুলিয়ে দিতে যথেষ্ঠ সেখানে ফুলের তোড়া তো সোনায় সোহাগা জন্মদিনের উপহার হিসেবে। একান্ত অনুভূতি দারুন লাগলো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. জন্মদিনে প্রিয় মানুষের শুভেচ্ছা না পেলে অভিমান হবেই,
    কষ্টের পরিমাপ করা সম্ভব নয়।

    কবির জন্মদিন হলে-
    শুভ হোক জন্মদিন
    শুভ কামনা সব সময়ের জন্য।

  3. জন্মদিনে পাওয়া অপ্রত্যাশিত আনন্দ তুলনাহীন হয়, আর কাঙ্ক্ষিত মানুষ থেকেই যদি পাওয়া হয় তবে সেই উপহার হয় অনন্য-অমুল্য!
    দেরিতে জানা হলো, জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।
    ভালো থাকুন প্রিয় লেখক 🌹🌹

    1. একদম ঠিক বলেছেন
      অনেক দিন লেখা থেকে ব্লগ থেকে দূরে ছিলাম
      এখনোও খুব একটা এক্টিভ নয়। ভীষণ ব্যস্ত সময় কাটছে
      তাই পড়া হয় না ওতো
      ধন্যবাদ আপনাকে

মন্তব্য করুন