ক্যাটাগরি একান্ত অনুভূতি

নদী

সাবিনা ইয়াসমিন ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৭:৫২:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য
আমি আর আকাশ দেখি না, মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বুদ হয়ে রই না নীল-সাদা খেয়ায়, ঝিরিঝিরি কাশফুল হলদেটে হয়ে গেছে গেলো দিনেই, রিমঝিম বৃষ্টি-বিন্দু আগ্রহ হারিয়েছে সেই শুভ্রতা ফিরিয়ে আনতে। এখন আর শুনি না কোন গান, শঠতার সুরে গাওয়া, নিরত্তাপ স্বরের বাক্যবাণে জর্জরিত হয়েছে আমার কর্ণকুহর! কোন গান-ই এখন আমার নয়, আমার জন্য নয়-ই। একই [ বিস্তারিত ]

ফিরে পেলে…..//

বন্যা লিপি ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৩:০২:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
আকাশটা চষে বেড়াবো ফের যদি স্বপ্নের লাঙল পেয়ে যাই।রাংতা কাগজের ঘুড়ি বানাবো, নাটাইটা খুঁজে পেলে। সঞ্চিত বীজতলা থেকে বুনে দেবো অজস্র জোনাকির ফুল। এখানেই! রইবে শুধু নক্ষত্রের না ফুরানো ফসল। সন্ধ্যের পিদিম জ্বেলে বসবে হাজার বছরের পুঁথিআসর। এখানেই! সান্দারনী ফেরি করবে রূপোলী ঝুমকো! রূপসী নীল পরী রূপালী আলোয় ভেসে যাবে নূপুরের ছন্দে! গঞ্জের হাট থেকে [ বিস্তারিত ]

বেহায়া বৃষ্টি

সুরাইয়া পারভীন ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ১০:০৫:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য
  ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে শিরশির বাতাসের শীতল স্পর্শে- কাঁপা কাঁপা এই আমি'কে উষ্ণ করতে তোমার বুকের তাপে নাও মিশিয়ে! উম দাও শক্ত করে জড়িয়ে মোরে! ওহে প্রিয়, প্রিয়জন! মুড়িয়েছি কাঁথা কম্বল- তবুও যে থামছে না কাঁপন কী জানি কি হবে এখন? এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন। ওহে প্রিয়, প্রিয়জন! হেমন্তের এই অপ্রত্যাশিত অযাচিত- [ বিস্তারিত ]

আকাশ-আলোয় হেমন্ত

ছাইরাছ হেলাল ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ০৯:১৭:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
  নীলের বাঁধানো আকাশ আলোয় মেঘেদের পালে, আকাশ ভেসে যায়, এই হেমন্ত-ডাকে, সবুজ পাতাদের ঘ্রাণ আর পাখালির গানে, এক মায়াবী স্বপ্নের মত সবুজের প্রান্তরে সোনালী ধানের শিষে; নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত, কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে? ঐ উঁচুতে ভেসে যাওয়া!! কুমারী প্রত্যাদেশের মত অপার মৌনতা নিয়ে হেমন্ত আসে, পরম আত্মীয়তার সাজে; [ বিস্তারিত ]

সুখ-স্বপ্নের হেমন্ত

সাবিনা ইয়াসমিন ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ০৭:৩০:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য
  হেমন্তকে শুনতে পাচ্ছি ! দেখছি ঐ নীলাভ সাদা মেঘের মাঝে! ঐ উঁচুতে থাকা মেঘেদের দল থেকে নেমে আসছে বৃষ্টি, শীতের শীতল পাখার আবেশে,প্রতি বছরের মত। অপেক্ষায় ছিলাম ভিজবো বলে, হেমন্তের নিঃশ্বাসে মুখ ডুবিয়ে, ঝর্ণা জলের মুগ্ধ সুবাস পানে হেমন্তকে গিলে খাচ্ছি, ডুবে ডুবে ডুব-জলে; ঝরে পড়া স্মৃতির হাওয়ায় উড়িয়েছি আগলে রাখা সুখ-স্বপ্নের মতো রহস্যময় [ বিস্তারিত ]

কবিতা চর্চার সুখ

নাজমুল হুদা ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৮:৩৫:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
আমার প্রেমিকা নাই বললেও, মানুষ বিশ্বাস করে না। তারপর স্বেচ্ছায় নিজেকে প্রেমিক বলে ঘোষণা করি। কারণ নিজের খেয়ে আর কত মানুষকে বুঝানো যায়। এই সমাজে না থাকলেও, এখন বলতে হবে আছে। এটাই হলো আমার ট্রেড মার্ক। . খুব চিন্তায় আছি। জানি ভবিষ্যতে শ্বাশুড়িও আমার কবিতা পড়ে মেয়েকে কানমন্ত্র দিয়ে বলবো- বলদি! জামাই কই যায়,না যায় [ বিস্তারিত ]

আকালের ডাইনি

ছাইরাছ হেলাল ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:৫৭:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
  কঠিন ছদ্মবেশ ধরে অকাল-ডাইনির সাথে প্রাথমিক আলাপ সেরে নেব, খুব গোপনে; অপেক্ষাকে দাঁড় করিয়ে রেখে মুখ-টেপা আলগা হাসি হাসি ভাব নিয়ে হাসি ঝুলিয়ে বেয়াদব বিছনাবাদী কলমকে আচ্ছা করে কিলিয়ে নিয়ে আসতে হবে লাইনে!! ভুতের গলিতে ফেলে কম্বল প্যারেডের লেফট রাইট ভাঙ্গাচোরা আলপথে ভুলিয়ে ভালিয়ে হাঁটিয়ে নিয়ে কড়াৎ করে ঘাড় মটকানো!! খুব-খুব কঠিন এ সময়ে, [ বিস্তারিত ]
সনাতন ধর্মাবলম্বী সকল বন্ধুদের জানাই দুর্গাপুজার শুভেচ্ছা। "ধর্ম যার যার উৎসবও তার তার"। সবাই আপন আপন ধর্ম স্বাধীন ভাবে,শান্তিতে ও নিরাপদে পালন করুক এটাই কামনা করি। পৃথিবী টা মানুষের হোক , ধর্ম থাকুক অন্তরে l সন্ধ্যা হলে আযান হোক, ঘন্টা বাজুক মন্দিরে 💚শারদীয়ার শুভেচ্ছা 💚

আকস্মিক প্রশ্নে অপ্রস্তুত

সুরাইয়া পারভীন ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৯:৩৯:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  রোজ বিকেলে নিয়ম করে বাইরে বের হয়ে জনমানব মুখরিত মাঠ ঘাট রাস্তা উপেক্ষা করে প্রকৃতির নির্মল বাতাসের স্পর্শে অন্যরকম এক ভালোলাগায় একা ভেসে যেতেই মূলত হাঁটতে যাওয়া হয়। গুনে গুনে ষাট মিনিট অর্থাৎ একটা ঘন্টা প্রকৃতির সান্নিধ্যে মিলে মিশে একাকার হয়ে যাই। হাঁটতে হাঁটতে কতোকিছুই চোখে পড়ে। রোজ বের হলেও আমার ড্রেস থাকে আলাদা। [ বিস্তারিত ]

রিনিঝিনি চুড়ি

আরজু মুক্তা ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৮:৫২:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য
"যদি চুড়ি পরিয়ে দাও দুই হাতে সত্যি বলছি, সারাজীবন থাকবো তোমার সাথে। " চুড়ির রিনিঝিনি শব্দ শুনলেই মনে হয় ; হাতে রংধনুর মেলা বসেছে। কানে ছোট দুল, কপালে ছোট টিপ, পাশাপাশি একগুচ্ছ চুড়ি,  অতুলনীয়। সাজ পোশাকের অনুষঙ্গ হিসেবে চুড়ির আবেদন সবসময়ই। চুড়ি পরার কোন বাধা ধরা নিয়ম নেই। পোশাকের সঙ্গে রং মিলিয়ে য়েমন পরা যায়, [ বিস্তারিত ]

অসময়ের দুষ্ট-বৃষ্টি

ছাইরাছ হেলাল ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৯:০৮:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য
  ভোর-রাত থেকেই, থেকে থেকে না, থেমে থেমেও না, দীর্ঘ-দেহের চওড়া বৃষ্টি বেশ জাঁক করেই বসেছে, ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত। যদি একটু বিষণ্ণতা মেখে দেয়া যায়, দুর্বৃত্তের দুষ্ট-দুষ্ট খেলা। হামাগুড়ি দিয়ে লেপ্টে ধরার বায়না!! ভিন পরিচয়ে! বিঁধবে বলে; তলে তলে উচ্চকিত ঠোঁট-বিড়বিড়ে দিবাস্বপ্নের নাদান বৃষ্টির কত কিছুই-না না-জানা! ছুঁড়ে ফেলা গভীর অমসৃণতা; বান-ডাকা স্রোতের [ বিস্তারিত ]

হেমন্ত বাবু তুমি এসো

সুরাইয়া পারভীন ২১ অক্টোবর ২০২০, বুধবার, ০৯:৩৩:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
উত্তুরে হিমেল হাওয়া বইছে ঝিরঝির শিরশির বাতাসের- স্পর্শে দোলাতে তনু মন! হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে তুমি এসো নাঙা পায়ে ধীরে ধীরে বিহান-বেলায় শিশিরস্নাত দূর্বা ঘাস মাড়িয়ে! তুমি এসো পথে প্রান্তরে ছড়ানো- ছিটানো শিউলি ফুলের সুগন্ধ মেখে! হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে তুমি এসো কৃষকের মুখে তৃপ্তির হাসি হয়ে। তুমি এসো [ বিস্তারিত ]

অ সুন্দর পংতিমালা

মোঃ মজিবর রহমান ২১ অক্টোবর ২০২০, বুধবার, ০৪:৪৯:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
বিরহ আর বিরহ হাহাকার তারেই চাই ক্ষত বুকে তত। হোক প্রাপ্তি যাক ঘুচে না পাওয়া আসুক বুকে শান্তি । কাদা কি মাটি শরীর নষ্ট অতি কষ্ট পৌষ শীত আড়ষ্ট। চামড়া উঠে ফাটে রক্ত ব্যাথা মধ্যিকানে মন পাজোরে দুখ যাতনা সইতেই। লাইন চলে গেথে ফুলগুলি ফুটছে ফালগুনেই চক্ষু চাহনী ঐ। মন দিল পাক থাক খোদা দিবে [ বিস্তারিত ]

তুমিহীনা!

রোকসানা খন্দকার রুকু ২১ অক্টোবর ২০২০, বুধবার, ০২:৫৩:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য
আজ মনের আকাশ বিষন্নতায় ছেয়ে গেছে। হারিয়ে গেছে সোনারোদ! হবে তুমি আমার সোনা রোদ? গায়ে মাখব খুউব করে। আকাশের চাঁদও বলেছে দেখা দেবে না তোমায় ছাড়া,আমি পথপানে চেয়ে আছি গো, আসবে তুমি উঠিয়ে দিতে! শীতও আগেভাগেই হুমকি দিয়ে বসেছে, এবার নাকি মারবে শীতে খুউব, ওম দেবেনা তুমি ছাড়া। বললাম- হিটার জ্বেলে নেব!  ও মা, তিরস্কারে ভেংচি, তুমি [ বিস্তারিত ]
  তুমি এসেছিলে, এসেছিলে ভালোবাসা দিতে নয় বরং শরীরের ভাঁজে ভাঁজে যে অমৃত সুখধারা লুকায়িত থাকে গভীর অন্ধকারে, চাকচিক্যের আড়ালে তারই খোঁজে। বিশ্বাসের প্রহরী-প্রাচীর ডিঙ্গিয়ে, সযতনে লালিত সতীত্বের কুটিরে হানা দিতে। এসেছিলে বৃষ্টিস্নাত নিঃসঙ্গ দুপুরে , একাকীত্বের দাবানলে আমাকে পুড়িয়ে মারতে। খুব জানতে ইচ্ছে করে সে-ই আগুনের একফোঁটা আঁচ কি তোমার ঐ বর্মাবৃত চিত্তে লাগেনি!  [ বিস্তারিত ]

আর্কাইভ