অন্তরের ভালবাসা - শামীনুল হক হীরা আমার জীবনে বিশেষ কোন দিবস নেই,সত্যিকারের মানুষকে ভালবাসার জন্যবা ভালবাসতে বিশেষ দিন লাগেনা,আমার ভালবাসার মানুষ-যখন চোখের সামনে থাকেতখন মনে হয় প্রতিটা মূহুর্ত ভাল লাগার,যখন আমার সাথে কথা বলে-তখন মনে হয়,প্রতিটা ক্ষণ আমার ভালবাসার।ভালবাসা থাকবে প্রতিটি মূহুর্তে-প্রকিটি সেকেন্ডে-মিনিটে-ঘন্টায়।যে ভালবাসা হবে একান্তই আপনজনের-ক্ষনিকের নয় সারা জীবনের দুটি হৃদয়ের।আমার ভালবাসা তেমনি,যাকে ভালবাসি… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ভালোবাসা দিবস বলতে নির্দিষ্ট কোনো দিন নেই। দিনক্ষণ ঠিক করে ভালোবাসা হয়না! কথাগুলো সিম্পল। ভালোবাসা দিবস আসলে যে কেউ কথাগুলো বলে থাকেন। কিন্তু আমি বলি কী 'একটা দিন নিজের মত করে ভালোবাসলে কি হয়? আমরা প্রতিটি মানুষই ব্যস্তব জীবনে ব্যস্ত। প্রিয় মানুষের সাথে একটা দিন কাটানোর মত সময় আমাদের কাছে নেই! আমাদের প্রায় মনেই থাকেনা… [বিস্তারিত]
বিলাসী স্বপ্নচারিতার অবগাহনে ক্লান্ত এ বসন্ত-প্রাণ, কামোচ্ছল রমণীয়তা ঢেলে প্রাচুর্য-প্রবল-প্রতাপের চিত্রময় রূপ নিয়ে হাড়-ছোঁয়া বাঁধনে, কৃষ্ণচূড়ার লাল ফুলে শিশির ঝরা নিশিরাত পেরিয়ে উজ্জ্বল প্রত্যুষে, বসন্ত স্পর্শ করতে চায় সবাইকে; করোনা কালের কোয়ারেন্টাইন তড়পানো শরীর-মন মেলে রাখা/দেয়া যাচ্ছে না এই মনোরম বাসন্তী হাওয়ায়; টিকা/ভ্যাক্সিন, সে তো নিতেই হবে, সুঁইয়ের ভয় বিলক্ষণ তাড়া করে, যদিও বয়ে যাওয়া… [বিস্তারিত]
- ভালবাসার মানে কি? - সব থাকার পরও কি যেন নেই! কে যেন নেই! অনুভূতি - আপনার কেন মনে হলো যে, আপনি তাকে ভালবাসেন? - কারণ তাকে ভাবলে বুকে চাপ অনুভব করি। শুন্য শুন্য লাগে। মনে হয় আমি একা! - আর! - আর কি! বুক ধরফর করে। - আর? - কেমন যেন ভাললাগা অনুভব জাগে।… [বিস্তারিত]
খোলা চুলে সিঁথি যেদিকেই হোক। শাড়ি টাঙ্গাইল, জামদানি, মনিপুরী আর নকশি পাড়ের হোক। কপালের মাঝে একটা টিপ। আভিজাত্য আর শতভাগ বাঙালিয়ানা নিয়ে বই এর পাতা থেকে বের হয়ে আসে লাবণ্য, সুচরিতা, রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কিংবা বিবি রাসেল। ললনার কপালে টিপের মহিমা এখন শাড়ি, কামিজ কিংবা টপস জিনসের সাথে। টিপ না পরলে মনে… [বিস্তারিত]
জানাজায় দাঁড়িয়ে একজন ইমাম বলেছিলেন--একজন মানুষের মৃত্যু বেঁচে থাকা মানুষদের জন্য একটা মেসেজ বা বার্তা। আর বার্তাটা হল আমাদেরকেও এই মৃত ব্যক্তির মতো একদিন এই সুন্দর আর মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের নামাজে জানাজা পড়বেন বেঁচে থাকা মানুষেরা। যেমন আজকে আমরা পড়ছি একজন মৃত ব্যক্তির নামাজে জানাজা যিনি আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন।… [বিস্তারিত]
মানুষ মরণশীল । মানুষ মরণশীল। এবং পচনশীলও বটে। বলা চলে একেবারে লইট্টা মাছের মতো। লাশ রাখার ফ্রিজার গাড়ীগুলো না থাকলে কি হতো কে জানে? একটা মানুষ যখন মারা যায় তখন তাঁর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেকেরই চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুজল। তাঁকে নিয়ে সবাই বেদনা বিধুর হয়ে উঠে। হয়ে উঠে স্মৃতি-কাতর। তাঁর বিভিন্ন স্মৃতি,… [বিস্তারিত]
দুপরের এ বিষণ্ণ খাঁ খাঁ রোদে পাখিরা ছায়া খুঁজে। নৈশব্দের মতো পাহাড়ের গা বেয়ে নামে ঝর্ণা। বসন্ত আসতে না আসতে সবুজাভ পাহাড় জুড়ে শুকনো পাতার মরসুম। লালমাটির বুক ছুঁয়ে হরিরলুটের মতো ঝরে পড়ে আছে অজস্র শুকনো পাতা। শিমুল ফুটে গিয়েছে। পলাশ সবেমাত্র রঙ ধরেছে। বসন্ত পঞ্চমী আসতে ঢের দেরী হলেও বিনুদের পুকুর পাড়ের গাছে অজস্র… [বিস্তারিত]
ঘুমে আছি দীর্ঘসময়ের বিছানায়। ঘুমুতে দাও আমায়। অতি যত্ন করে লালন করছি কিছু ক্ষয় না হওয়া দুঃখবোধ। জেগে গেলেই ওরা দূরে সরে যাবে। আমাকে জাগিয়ো না। এ আমার মিনতি তোমাদের কাছে। ভেঙে দিওনা কোনো টেবিল ঘড়ি'র সতর্ক সংকেত দিয়ে। নৈরাজ্যের কালো অন্ধকারের গহ্বরে আমাকে তলিয়ে থাকতে দিও নিশ্চিন্তের পাশবালিশে ভর দিয়ে। দ্বিতীয় -তৃতীয় -চতুর্থ বারের… [বিস্তারিত]
হাতে পেয়ালা দেখে সুন্দরী - এ মা আপনি তো মাতাল! - ভালবেসেছেন কখনো! - বুঝলাম না! - মদের চেয়েও বেশী নেশা ভালবাসায়। - বুঝলাম না! - কলিজা ছিড়ে ফেলে উপহার দিতে ইচ্ছে করে! কিংবা একটু কন্ঠ শোনার জন্য বা দেখা পাবার জন্য মৃত্যুকে মেনে নিতে পারেন! - সত্যিই আপনি মাতাল হয়ে গেছেন। - ভালবাসার চেয়ে… [বিস্তারিত]
কাজের বুয়া এ ঘরের কথা লাগায় অন্য ঘরে। আর আপনি তা শুনেন রসিয়ে রসিয়ে। তার মুখে দু 'খিলি পান দেন ঢুকিয়ে নিজেও খান পান দু 'খিলি। কার বউ কার সাথে করে ফষ্টিনষ্টি আপনাকে কত রকমের দেয় ফিরিস্তি। কার ছেলেটা বাপ মায়ের অমতে কার মেয়েকে করেছে বিয়ে শুনতে লাগে বেশ চমৎকার। মেয়েটার বিয়ের বয়স গেল চলে… [বিস্তারিত]
আমি সেই নারী, শতাব্দীর পর শতাব্দী অপেক্ষারত সেই নারী। যে অপেক্ষার প্রহর কেটে সুন্দর রক্তিম সকালের আভা জাগেনি। আমি সেই দিন ও নির্লিপ্ত ছিলাম যখন আমায় নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুন্ডে সতীত্ব প্রমানের জন্য। আমি তখনও নির্লিপ্ত ছিলাম, যখন আমার দেহ থেকে কেড়ে নেয়া হয়েছিল রঙিন বস্ত্র, মুছে দেয়া হয়েছে সব রঙ। আমি হয়েছি কারো ঘরের… [বিস্তারিত]
কল্পনা ও স্বপ্নের মাঝামাঝি বসন্ত উঁকি দেয়, লুকানো অনুরাগে, হৃদয়-রসদের থলে হাতে, সৌন্দর্য-আত্মায়। বরাবরের মত অমৃত বা হলাহলের হাতছানি শক্ত-পোক্ত চোয়ালে, চেখে, দেখে বুঝে নিতে চাই; অবাধে বিলাবো, নেব কবিতার মত করে, উড়ে যাব বন-পর্বতের নিশানায়, শর্তহীন আশীর্বাদে; হৃদয়-পাথরে বিশ্বাসের মুক্তো নেবো কি নেব-না হাজার প্রশ্নবাণে বিদ্ধ হতে -হতে, বসন্তের সরব-নীরব গুটি-বাজি, সে কিন্তু বুঝে… [বিস্তারিত]
আমরা মানুষগুলো অনেক ব্যাস্ত থাকি। ব্যাস্ততার কারণে চারপাশের মানুষগুলোকে নিয়ে ভাববার অবকাশ পাইনা, ভাবি দূর কোন অচেনা সম্মোহনী নিয়ে। এভাবে ভেবে ভেবে একসময় নিজেকে একা করে ফেলি। এটাই হল প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি খুবই ক্রূরমতি কিংবা দুর্বোধ্য। মানুষ তার পাপ হয়তো ভুলে যায়, কিন্তু প্রকৃতি সময়মত যার যা প্রাপ্য কড়ায়গণ্ডায় হিসেব করে সব উশুল করে দেয়… [বিস্তারিত]
অসম্পূর্ণ জীবনের ক্ষণিক হাসি-কান্না বিস্তৃত লোকায়তিক দর্পণের এপারওপারে। বিচিত্র দোলায় দোদুল্যমান চিন্তা-চেতনারা তরঙ্গবীণার উচ্ছ্বাসিত আবহে - নবচেতনায় উদ্বুদ্ধ করে, আন্দোলিত হয়; এ যেন কুমন্ত্রণার আড়ালে সুক্ষ্ম মায়াবী হাতছানি। অনুভূতিপ্রবণ স্পর্শকাতরতার দ্বন্দ্বে পলাতক আখ্যানশৈলীর শিশির মাল্য আজও পৃথিবীর বুকে অপরুপ মাধুর্যের সাক্ষী। ভুলে যাই, মাত্র আর ক'টা দিন! এরপরে গন্তব্য সেই অনাদি অনন্তের পথে। অতীন্দ্রিয় এ… [বিস্তারিত]


























