মূল লেখায় যান

স্বপ্ন কুয়াশা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

আভাস-ইঙ্গিতে নয়,নয় অনুপুঙ্খ অনুষঙ্গে, ভীষণ প্রচ্ছন্ন কুয়াশা-ভোর, দারুণ ব্যঞ্জনায়; অস্তিত্বের নিখাদ অনুপস্থিতি ঝাঁপ দেয়া সমুদ্র ঢেউয়ের মত জানান দিচ্ছে পরিচ্ছন্ন ধোঁয়াশা; মমত্বের মমত্বের আলো চোখে মেখে কিছুই আসে-না অনুসরণে অনুকরণে, এ যেন শুধুই হারিয়ে যাওয়া নিজ নিজ অস্তিত্বের মাঝে ঘোরতর সুগভীর কুয়াশায়; কল্পনার আকাঙ্ক্ষাগুলো, আকাঙ্ক্ষার কল্পনাগুলো সঞ্চয়ের সহৃদয় নিয়ে চারপাশ-জুড়ে ধাওয়া করে প্রতিশ্রুতি দেয়, নেয়-ও;… [বিস্তারিত]

নিমন্ত্রণ

সাখাওয়াত হোসেনএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

আমাগো বাংলাদেশে এমন কেউ আছে কইয়া আমার মনে নাই যে শাপলা চিনে না। হারাবিশ্বে প্রায় আশি হান জাতের শাপলা দেহা যায়, তার মধ্যে সাদা রংয়ের শাপলা অইলো আমাগো জাতীয় ফুল। সাদা অইলো পবিত্রতার চিহ্ন। তাই সাদা শাপলাই জাতীয় ফুল হওয়া উচিৎ অইছে। এই শাপলা ফুল আমাগো দেশের খালে-বিলে অহরহ ফোইট্টা থাহে। বর্ষাকালে আগে আমাগো বাড়ির… [বিস্তারিত]

অপার্থিব দহন!

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

আমি রুদ্রকে হিংসে করি, সত্যি বলছি আগাগোড়াই বড্ড হিংসে করি তাঁকে। যে কবি প্রেমিকার মনে আটলান্টিকের উথালপাতাল ঝড় বইয়ে দেয় তাকে আমার স্নেহাস্পদ ভাবতে অন্তরে কাঁটার মত বিঁধে। তসলিমা থেকে তনয়া এদের প্রত্যেকে হ্যামিলিয়নের পথ ধরে রুদ্র'র কবিতার শব্দবাঁশরির মূর্ছনায় সেই যে অন্ধকারাবৃত গহ্বরে বেমালুম মিলিয়ে গিয়েছে আর খুঁজে পাইনি তাদের। শাহাবাগের দেশি দশে, আজিজ… [বিস্তারিত]

উদার মানুষের রচনা

নাজমুল হুদাএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

আপনার সমাজে কিংবা আশেপাশে উদার মনের মানুষ চেনা একদম সহজ- চাইলেই চেনা যায়। তাঁদের গুণাবলি প্রত্যক্ষ করলেই আপনি চিনতে পারবেন। তারা দৃষ্টি সীমানার অভ্যন্তরে ডজন খানেক গুণ নিয়ে বাস করে বলে তা শেষ করা সম্ভব না। সে-ই সব মানুষদের গুণ সম্বলিত লক্ষণ উদাহরণস্বরূপ চিত্রায়ন করাই যেতেই পারে। লক্ষ্য করলেই দেখবেন-- ক. তারা জীবনে কখনও অর্থ… [বিস্তারিত]

নামাজ

স্বপ্ন নীলাএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

নামাজ পড়া প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তাই মুসলমান মাত্রই দল-মত-নির্বিশেষে নামাজ পড়তেই হবে। গভীর বিশ্বাস-আস্থা-বিনয়, সুরার অর্থ বুঝে, মানুষের কল্যানের জন্য কমিটমেন্ট নিয়ে মহান আল্লাহর সামনে ৫ বার দাঁড়ালে মনটাই একটা অনাবিল শান্তিতে ভরে ওঠে। আল্লাহ ও তাঁর রাসুলের উপর ঈমান আনা এবং তাওহীদ ও রেসালাতের সাক্ষ্য দান করার পর ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

- এই আপুমনি দশটা টাকা দাও, খাবো। - পাঁচ টাকার কয়েন দিলাম। খুচরো নেই, এটা রাখো। - না নিবনা, হাজার টাকা, লক্ষ টাকা চাইনি; দশ টাকা চাইছি, দশ টাকাই নিব। আমাকে দাও আমি খুচরো দিচ্ছি। - কি বিপদ! এত জেদী কেন,,,,? কিন্ত তাকে আপু বলব না ভাইয়া। লেগে গেল খটকা। মুখভর্তি দাড়ি তবে শেভ করা;… [বিস্তারিত]

শীত

স্বপ্ন গোধূলিএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

প্রাকৃতিক বৈচিত্র্য মেনে আমাদের দেশে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। সব ঋতুর মাঝেই আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। মানুষের মন অনুযায়ী ঋতু গুলো নিজেদের সাজায় না, কিন্তু আমরা মানুষেরা খুব সহজেই ঋতু গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারি। ঋতুর চাহিদানুযায়ী নিজেদের সাজাতেও পারি। এখন শীতের মাঝামাঝি। স্বাভাবিক ভাবেই এখন প্রকৃতিতে শীত ঋতুর পদচারণা। কেউ সারা বছর… [বিস্তারিত]

শৈশবের স্মৃতি

প্রদীপ চক্রবর্তীএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

গাঁয়ে এখনো সন্ধ্যা নামেনি। পুরনো প্রাচীরের দেওয়াল জুড়ে ঘিরে আছে শতবর্ষের অজস্র বিটপী। বোরো ধানের কচি পাতা উন্মুক্ত দক্ষিণার বিলাসী হাওয়ায় উড়ছে। পাখিরা সবুজাভ ধানের পাতা থেকে ছোট ছোট ঘাসফড়িং গুলো ধরে ধরে খাচ্ছে। ঐ দূরের খোলা মাঠে রাখাল ছেলে গো পৃষ্ঠে বসে ঘুড়ি উড়িয়ে ঘরে ফিরছে। ধীরে ধীরে বসছে সূর্য পাটে। আবাসনে ফিরছে পাখিরা।… [বিস্তারিত]

মাঘে মাঘে বেলা গড়িয়ে হীমশীতল কুয়াশা ফি বছর কড়া নাড়ে সোনালি উঠোনে। দমবন্ধ হাহাকারে ক্ষণিকের বিচ্ছিন্নতায় মনে পড়ে শুনিয়েছিলে এস্কিমোদের কবিতা। জবুথবু ঠান্ডা দর্শণের মুগ্ধকরণ রঙধনু ছবি ফ্রেমেবন্দী করে ঝুলিয়ে রেখেছি - মনদেয়ালের পেরেকে। ইচ্ছে হলেই হাত বোলাই, রোমন্থন করি নিকট অতীত; কেমন আছো বন্ধু খুব জানতে ইচ্ছে করে। এই ঘর সেই জানালা, শুধু তুমি… [বিস্তারিত]

জড় পাথরের মূর্খ বিবেক

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

করোনা টিকার অন্যতম আবিস্কাকারক আমেরিকান ফাইজার (Pfizer) কোম্পানির কর্ণধার চার্লস ফাইজার নাকি একজন তুর্কি মুসলিম! এমনই গালগপ্পের মাতামাতি নিয়ে অনলাইনে এখন ট্রাফিক জ্যাম লেগেছে কে কার আগে এসব শুনবে। সবাই যেন একটু বিনোদন চায়। আচ্ছা বক্তাদের ভ্যা ভ্যা এর ঠেলায় তাও না হয় মেনে নিলাম। তবে কথা হচ্ছে ফাইজারকে তুরস্কেরই মুসলিম বানাতে হবে কেন? ভিডিও… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

ফেসবুকে ছবি দেখছি পিঠাপুলির। আজ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই মা কাকীদের পিঠে বানানো। সংক্রান্তির আগে থেকেই ভাল খেজুরের গুঁড় যোগাড় করে রাখা। গাছীকে এমনভাবে গাছ কাটতে বলা হতো যেন সংক্রান্তির দিন সকালে ভাল খেজুর রসটা পাওয়া যায়। নরমালি আগের দিন রাতে চালকুটে আনা হতো। ছোটবেলায় ঢেঁকিতেই চাল কুটতে দেখতাম। আমি নিজেও ঢেঁকি পার দিয়েছি।… [বিস্তারিত]

“বাইক সার্ভিস”

রেজওয়ানা কবিরএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

আমার জীবনের প্রথম বাইকে চড়া দাদু ভাইয়ের সাথে। অত ছোটবেলার কথা মনে নাই,আম্মুর কাছে শোনা যে দাদু ভাই একটা গামছা আমার সাথে তার পেটে বেঁধে সামনে বসিয়ে ঘুরে বেড়াত আর আমার মুখে নাকি ফোকলা হাসি লেগে থাকত। তারপর যখন একটু বড় হয়েছি তখন থেকে আব্বু, মেজ বাপ্পি, ছোট চাচার বাইকে চড়ে ঘুরে বেড়ানো। পহেলা বৈশাখ… [বিস্তারিত]

মোহহীন আকাঙ্খা….//

বন্যা লিপিএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

রাতজাগা চোখ নিয়ে দৌঁড়াই আমি সীমাহীন রেললাইন অতিক্রম করে যাব ভেবে; তুষার পরতে একটু বাকি, এমন শীত গায়ে জড়িয়ে ব্রহ্মপুত্র নদের চরে, কঠিন বালুর ওপর ঘাস খুঁজতে হাত বোলাই। ল্যাম্পপোষ্টের নীচে দাঁড়াই গিয়ে,, কতগুলো নিঃসঙ্গ কুকুরের মুখে সততার গল্প শুনতে। নিয়নের মরা আলোয় খুঁজি - এখানে একদা শৈশবের হুটোপুটি ছিলো হয়ত!সোজা সরল রাস্তা ধরে খালি… [বিস্তারিত]

ঠিকানা বদল

রিমি রুম্মানএকান্ত অনুভূতি৫টি মন্তব্য

ইদানিং প্রায়ই গেটের বাইরে এসে দাঁড়ায় বড় কোনো ভ্যান। আসবাব বোঝাই করে চলে যায় দূরের অচেনা স্থানে। প্রায়ই কেউ না কেউ বাড়ি বদলাচ্ছে। ঠিকানা পাল্টাচ্ছে। আজ দেখি প্রতিবেশি ফাং মালপত্র উঠানামায় তদারকি করছে। চলতি পথে থেমে জানতে চাইলাম, কই যাও ফাং? সে উত্তর দেয়, আয় রোজগারহীন এই সময়ে বাড়িটি ব্যয়বহুল হয়ে যায়। একটু দূরে কম… [বিস্তারিত]

অন্য রকম আমার আমি

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

আমারে যে করিবে পর করিব তারে আমি আপণ, আমারে যে করিবে ঘৃণা করিব তার আমি প্রশংসা । আমারে যে ভাবিবে স্বার্থপর ভাবিব,সেইতো আমার আপণ, আমারে যে করিবে বদনাম আমি হব তার তরে বলিদান। আমারে যে করিবে ক্রন্দনরত আমি যে হাসাবো তাকে অবিরত, আমারে যে ভাসিবে না ভাল আমি যে দেবো তারে প্রেমালো। আমারে যে করিবে… [বিস্তারিত]