ক্যাটাগরি একান্ত অনুভূতি

কুয়াশা ভোর

ছাইরাছ হেলাল ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৫০:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  এক তট থেকে অন্য তটে ভিন্ন পথে, ভিন্ন-ভিন্ন পথে গন্তব্যের অভিন্নতায় শুধুই অহেতুক ঘুরপাক, সেই-ই এক থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়; কেঁদো হিংসে আর অকৃতজ্ঞতার; পিছু নেয়া অন্ধকার প্রহর-অভ্যন্তরে আবার-ও উঁকি দেয়, পিছু নেয়, নিত্য নূতনের কুহক ছল, সেই পুরানোর পথেই; বৃন্ত থেকে খসে পড়া কলি ফিরে যেতে পারে-না সেই ফেলে আসা বৃন্তে; [ বিস্তারিত ]

নতজানু পৌষ রোদ্দুর

তৌহিদুল ইসলাম ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ০৬:১৮:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
হিম শীতে বিষণ্ণ মায়াকাব্যের পরতে পরতে জড়িয়ে থাকা শিশিরকণার আস্তরণে একফালি রৌদ্রজ্জ্বল আলোক ফোঁটা, অস্তমিত মনের ভাবনার বেড়াজালে বন্দী চূর্ণবিচূর্ণ আক্ষেপমালার ভারে নুয়ে পড়েছে। অন্ধকূপের ব্যাঙ্গমী- আমড়া কাঠের কালো চশমা চোখে গলায় মুক্তোর মালার জট পাকিয়ে সন্ত্রস্তার সাথে বিরামহীন আপোষে লিপ্ত। বহুরূপী দিনরাত্রির বাহ্যিক বদনে ময়ূরীর সাজ এ যেন তীর্থের কালো দাঁড়কাক! কুলকুল স্রোতের উষ্ম [ বিস্তারিত ]

বিপ্লব কবিতা ভালোবাসে

প্রদীপ চক্রবর্তী ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৭:৪১:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
সুকান্ত, নক্ষত্র নিয়ন্ত্রিত নীলাকাশের বুকে এখনো বসন্ত আসেনি। শীতার্ত শরীর জুড়ে কেবল বিপ্লব। সে বিপ্লব কাঁটাতারের সীমান্তে দীর্ঘস্থায়ী! বিপ্লব যুদ্ধের ব্যূহ রচনা করে। মিছিলে মিছিলে সাজায় প্রেমের প্রতিমূর্তি। আমাদের প্রেম হয়নি। কিন্তু প্রতিবিম্বে প্রতিফলিত হয়েছে কিছু জমানো নিয়মমাফিক গল্প। গল্পে তো কত প্রেম থাকে, থাকে কত না বলা কথা। আজকাল তা আর প্রস্ফুটিত হয় না। [ বিস্তারিত ]

নির্ভয়া নদীর আকুতি

শামীনুল হক হীরা ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৭:৪৩:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য
আমি নাকি দেশের সৌন্দর্য্য-এক সময় মানতাম,ছিল একটা সুন্দর রূপ।তোমাদের জন্য,দেশের জন্য,কত কি করেছি তা তোমাদের জানা।আমাকে ব্যাবহার করে-কত সৌন্দর্য্য ফুটিয়ে তুলেছ,আমি কি কখনো বাঁধা দিয়েছি-?কখনো দেইনি।। আমায় ব্যবহার করে কত কি পরিষ্কার করেছ,আমি কি কখনো না করেছি? কখনো করিনি।।কত নোংড়া কাজে আমাকে অপবিত্র করেছ, আমি কি কখনো কিছু বলেছি?? কখনো কিছুই বলিনি।।তোমাদের ভাল ভেবে সব মেনে [ বিস্তারিত ]

পিশাচ

সাবিনা ইয়াসমিন ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৩:১০:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
হাত বদলের তাড়নায় গর্জে উঠে অন্ধ-আলোর নরপিশাচ, পিশাচ? পিশাচ, স্বেচ্ছাচারী ছদ্মবেশ দায়হীন মিথ্যাচার নীতিহীন রীতি পৈশাচিক আবরণের হাত বাড়ায় সুপ্ত নরক হতে। ওরা নিতে জানে, কিছু করুণা, কিছু দয়া চাইতে জানে নিপুণ কৌশলে; বাড়িয়ে রাখা হাতের দশ আঙ্গুলে লুকিয়ে থাকে বিষদন্ত.. ওদের চাওয়া ফুরোয়না, ওদের ক্ষত-বিক্ষত তালুতে বিষাক্ত হয় বিশুদ্ধ প্রতিদান। কতটা ঘৃণা জমে উঠলে [ বিস্তারিত ]

প্রেম কি?

অরুণিমা মন্ডল দাস ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৯:৫৪:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
ভগবানের সৃষ্টি এক পবিত্র সম্পর্কের অনুভূতি। কামসূত্রের মতে প্রেম থেকে কাম আর কাম থেকে তৃপ্তি পাওয়া যায়। শেক্সপীয়ার বয়সে বড় মহিলাকে বিয়ে করেছিলেন। শচীন তেন্ডুলকর ও সেটা দেখিয়ে দিয়েছেন যে বয়সটা শুধুমাত্র দাম্পত্যসুখের অন্তরায় নয়। প্রেম জিনিসটা ছেলেরা যেভাবে নেয়----- ১) ১৫-২৫ অবধি সময়ে ছেলেদের দেহ মনের পরিবর্তন দেখা যায়। কিছু ভালো ছেলেরা মোবাইলের স্ক্যান্ডেলের [ বিস্তারিত ]
দেশের গানের মধ্যে আমার সবচে সুন্দর লাগে ‘ধন ধান্য পুষ্প ভরা’। এই গান গাইলেই আমার কেমন যেন লাগে। দেশে জব করার সময় যখন ট্রেইনর হয়ে কোথাও শিক্ষকদের ট্রেনিং দিতে যেতাম প্রায় সব ট্রেনিংয়ে আমার একটা কমন এক্টিভিটি ছিলো সব শিক্ষকদের নিয়ে এই গানটা গাওয়া। অন্যলাইনগুলো গাইতে পারলেও যেই লাস্ট লাইনগুলাতে যেতাম প্রতিবার আমার চোখ আর্দ্র [ বিস্তারিত ]

এক জোড়া একান্ত কথন //

বন্যা লিপি ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ০১:৪২:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
পরিত্যাক্ত......// চেতনার ভেতরে উঁকি দিয়ে দেখি নিজেরই অবক্ষয়ের চিত্র! নির্বাসনের আগেও এমন করে ছিলাম না পরিত্যাক্ত। পরিনতির আগাম কোনো পুর্বাভাসের বিজ্ঞপ্তির ওয়াকিবহাল হওয়া যায়নি; হলে ভালো হতো ঢের! ভালো হতো উদ্ভূত কারনের ব্যাকরনে পটু হতে।অগোছালো লাইনগুলো কঠিন ইস্পাতের বুকে বসিয়ে দেয়া যেত ভঙ্গুর হতে রক্ষা  পেতে। সাহজিক ব্যাখ্যায় প্রতিশব্দের বড্ড আকাল। নইলে...... হতে পারতাম ধ্বংসের [ বিস্তারিত ]
অর্থের সঙ্গে নেই আমার সখ্যতা। তাই তোমার সংগেও হল না ঘনিষ্টতা। সুখের হাটে যে টাকার ছড়াছড়ি আমি বড্ড নিঃস্ব নেই যে কানাকড়ি। তোমাকে উড়িয়ে নিতে পারবো না হাওয়াই জাহাজে। আমি যে পড়ে আছি ভাংগা ডিংগি নৌকায় নয় পানির জাহাজে। সোনা চাঁদি রূপা গহনা ব্রান্ডেড পোশাক পরিচ্ছদ কত কিছুই তোমার চাই। এসবের জন্যে কাড়ি কাড়ি টাকা [ বিস্তারিত ]

অন্তরের শিশু

তৌহিদুল ইসলাম ১২ ডিসেম্বর ২০২০, শনিবার, ১২:৪২:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
মানুষ মাত্রেই প্রত্যেকের ভেতরে বাস করে একটি করে শিশু। অনেকের আচার-আচরণ অনেক সময় শিশুসুলভ হয়ে যায়। এর কারণ  কি কখনও কি ভেবেছেন- কেন এমনটা হয়? শিশুদের বুঝতে হলে যেমন তাদের মনকে বোঝা জরুরি তেমনি বড়রা শিশুদের মত আচরনের পিছনেও কার্যকারণ আছে অবশ্যই। রূপকথার রাজত্বে শিশুর চিরদিনের বাস। শিশুর মন সম্ভব-অসম্ভবের কোন ধার ধারেনা। রূপকথার সঙ্গে [ বিস্তারিত ]
ইশ্ মেয়েটা আমার কত শুকিয়ে গেছে! কোথায় মা? আমি তো এমনই , আটান্ন। চোখের নিচে কালি জমেছে, রাতে ঘুমোসনি? ওই অফিসের কাজ ছিল বলেই এমন লাগছে। গাল দুটোও কেমন বসা বসা লাগছে; আগে তো এতটা ছিলনা। তুমি তো জানোই, ওটা বিউটিনেস সুন্দরীদের গাল বসাই হয়। আমি কত কষ্টে পেপসির বোতলে ফুঁ দিয়ে দিয়ে, বুদবুদ তুলে [ বিস্তারিত ]

বিরতির ঘ্রাণ

হালিম নজরুল ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৬:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য
সময় কত দ্রুত বয়ে যায়! অতি সন্তর্পনে অতিক্রম করে চলে যায় অচেনা কোন ঠিকানায়। সে কারো কাছেই থাকে না। একজনের কাছ থেকে এসে আবার ফিরে যায় অন্য কারো কাছে। এভাবে আমার কাছ থেকেও সে কেড়ে নিয়েছে বছরের পর বছর। মাত্র ক'দিন হল বন্ধু-বান্ধব-শুভানুধ্যায়ীরা জানিয়ে দিল অর্ধশতকে পা পড়েছে আমার। নানান ধুমধাম, শুভেচ্ছা-অভিননন্দনে সিক্ত করল আমাকে। [ বিস্তারিত ]

প্রেমিকা

মাছুম হাবিবী ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:০১:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
চোখ আটকে আছে কুয়াশা ভেজা শহরের কালো রঙের গ্লাসের ভেতর। কত শত রমণীদের চুল উড়ে আসে গাড়ির জানলা দিয়ে তা নোটিশ করা অসাধ্য! চোখ আটকে আছে 'ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় প্রেমিক-প্রেমিকাদের হাসি দেখে। প্রতিদিন কত শত প্রেমিকা হাসিমুখে নিজেকে বিসর্জন দেয়, তা মনে রাখাটাও অসাধ্য! আজকাল খুব করে চোখ আটকে যায়, কারণ ছাড়াই মন ফিকে হয়ে [ বিস্তারিত ]
* ঘুম থেকে জেগেই নেট অন করা থেকে বিরত থেকেছি আজ। অনেক কাজ আজ।আটটার মধ্যে সকালের নাস্তা সম্পন্ন করে বসে যাই জমির ফাইল নিয়ে। রেকর্ড করাতে হবে নিজের নামে, যা এতদিন করানো হয়নি। এ বছরের ফেব্রুয়ারী মাস হতে আরম্ভ করেছি ক্রয় করা জমির নিজ নামে রেকর্ড করার প্রক্রিয়া। ফেব্রুয়ারী হতে আজ পর্যন্ত মাত্র পাঁচটি জমির [ বিস্তারিত ]

ছেলেবেলার সকাল

প্রদীপ চক্রবর্তী ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৮:৩২:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
পশ্চিমা সূর্য ডুবে গেলে ঐ দূর হতে ভেসে আসে ধরণীর লালিত সুগন্ধি। ধূলি উড়িয়ে এক ঝাঁক মহিষের দল ঘরে ফেরে। সুজলা, সুফলা, শস্যশ্যামলার গায়ে পশ্চিমা সূর্য ডুবে। অর্জুন গাছে চাঁদ এসে লুকোচুরি খেলে। পাড়ার দ্বার দিয়ে বয়ে গেছে ছোটখাটো গেরুয়া নদী। সে নদীতে কত মাছ খেলা করে। জোনাকি পোকার আলোতে রাতের সন্ধ্যা মাখে উড়ে বেড়ানো [ বিস্তারিত ]

আর্কাইভ