ক্যাটাগরি একান্ত অনুভূতি

স্তব্ধতার কোলাহল

ছাইরাছ হেলাল ২২ আগস্ট ২০১৫, শনিবার, ০৮:৪৯:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য
সহসা ঘুম থেকে জেগে উঠি, ভাবি একি স্তব্ধতা নাকি কোলাহল বা স্তব্ধতার কোলাহল. আবার ও ভাবি এলো নাকি সুদূরের কোন চাওয়া বা না পাওয়ার ডাক? নাকি কোন অপেক্ষার স্বজনবন্ধুর বা শত্রুবন্ধুর ডাক নাকি ডাক কোন না ফেরা দেশের। এসো এসো, না ফেরারা চারু চুম্বনে একাকার হয়ে চলো যাই, সেই কাঙ্ক্ষিত স্বভুমের গভীর হিম শীতলতায়।

দ্বৈততা

শুন্য শুন্যালয় ২১ আগস্ট ২০১৫, শুক্রবার, ০৩:১০:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য
নীড়, নিমন্ত্রণ পেয়ে আসবে কি সময়ে, অসময়ে, অসময়ের সময়ে? গ্যাস বেলুনের মত তাবুর খুঁটে বেঁধে রেখেছি নির্জলা চাঁদ। ঝোপের ঝাড়গুলো নিলডাউনের মতো প্রণাম ঠুকছে আধ মাড়ানো ঘাসে। পুঁথির নৈবেদ্যে ঝিঁঝিপোকা কি যেন বলেও থেমে যায়, থামিয়ে যায়, থামানোকে থামিয়ে যায়। উপবাসে চেটেপুটে নিই বিবাগী রাত্রির নিশি পাওয়া সুর। ক্ষুধার্তের মতো তোমাকে পড়ি, পড়তেই থাকি চিৎ [ বিস্তারিত ]
এমনটা প্রত্যাশিতই ছিল।তারপরেও কয়েকজনের ফেইসবুক ওয়াল দেখে এলাম। বিপ্লবীদের কোন কোন ওয়াল ১৯ তারিখের পর থেমে আছে। দু একজনের ওয়ালে ভিন্ন প্রসঙ্গ। ' প্রবীর শিকদারকে আটক করেছে এই সরকার,মুক্তি চাই' - এমন ধরনের লেখা দিয়ে এখন ভীষণ নীরবতা। রিমান্ডে থাকা কালীন ৫৭ ধারায় আটক কোন ব্যাক্তির জামিন হওয়া এই প্রথম ঘটনা,এটি আর তাদের ওয়ালে নেই।ধারনা [ বিস্তারিত ]
বাহ বাসের রাজত্ত্বে একা আমি, আর ড্রাইভার। মহিলা ড্রাইভারের হাসিটা খুব মিষ্টি। ভগবান ভুল করে আমাকে মেয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। চোখ কি সবার কপালে উঠলো? রঙধনু! আচ্ছা যদি তা-ই ভাবে সবাই, কিচ্ছু যায় আসেনা। আমি জানি আমি কি! এ চোখ কতো যে মেয়ের দিকে চেয়ে থেকেছে। কারো চোখের চাহনি, কারো ঠোঁটের হাসি পাশে কালো তিল। [ বিস্তারিত ]

হচ্ছেটা কি? আবোল তাবোল-৬

মেহেরী তাজ ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ০৭:২১:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য
মোবাইলে ননস্টপ বই পড়তে পড়তে সাথে ব্লগ,ফেসবুক করতে করতে চোখ টনটন করছে। মাথা বনবন করে ঘুরছে।। সারাক্ষন কানে ইয়ার ফোন লাগায়ে গান শোনার ফলে কান ঝনঝন,পনপন,কনকন,পিনপিন কটকট,খটখট হেন শব্দ নাই যেটা করতেছে না। এভাবে আর কদিন চলতে থাকলে নির্ঘাত আমি পাগলি হয়ে ট্রাফিক ওয়ালা কোন রাস্তায় নেমে বাঁশি বাজানো শুরু করে দেবো। সমস্যা আমার একার [ বিস্তারিত ]

কবর প্রজন্ম

ছাইরাছ হেলাল ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১০:২৮:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য
হে দাস, কখনও কি তাকিয়েছ প্রভুর পানে তাকানোর নিষেধ নিয়ে? ইচ্ছে কী করেনি এড়িয়ে প্রভুর চোখ, সবুজে মিশ যেতে? অথবা আকাশ চিড়ে শির উঁচিয়ে মহা শূন্যে মিলিয়ে যেতে? হে দাসানুদাস, চকচকে দগ্ধ যন্ত্রণা কী করে ভুলে যাও ভুলে থা্‌ক, দগদগে ঘা নিয়ে? হাপিত্যেশ সভ্যতার মায়াজালে হুতাশন ছড়িয়ে আর কত কাল? সদা-প্রভুর ব্যতিক্রমী নিয়ম কি শুধু [ বিস্তারিত ]
চার দিকে একের পর এক গুলি ব্রাস ফায়ারের শব্দ শিশু রাসেলের মনে নানান ভয়ংকর বিভীষিকার দৃশ্য,সম্মুখে়,,,,চোখের সামনেই ঝাকড়া ব্রাস ফায়রে বাবার বুকটা ক্ষত বিক্ষতে নিথর দেহ বাঙ্গালী জতির পিতাকে ডিঙ্গিয়ে নর পিচাসদের রক্ত চোষার মত্যে অন্যদেরকেও নিষ্ঠুর ভাবে গুলি করে। এতোগুলো প্রানে স্বাধীন দেশে রক্তের নদীর বিস্তৃত হলো পরাধীনতায় দেশ চলছিল কোন উটের পিঠে স্বাধীনতা [ বিস্তারিত ]

শেষ যাত্রা বিরতি

রিমি রুম্মান ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ১১:৫৬:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
ঢাকা থেকে গ্রামের বাড়ি যাবার পথে একদিনের যাত্রা বিরতিতে আমাদের মফঃস্বল শহরের বাড়িতে উঠতেন কাকা (বাবা'র বন্ধু)। তেমনি ব্যবসায়িক কাজে ঢাকায় গেলে বাবাও তাঁর বন্ধুর বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই সময়টাতে দু'বন্ধু তে গল্প চলে রাতভর। জন্মাবধি এমনটি দেখে দেখে আমাদের বেড়ে উঠা। আমি যখন মানচিত্রের উল্টো দিকের এই শহরে, তখন একদিন [ বিস্তারিত ]

হয়ত একদিন

জিসান শা ইকরাম ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ১২:৩০:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য
পাঁচ বছর পূর্বে নিছক খেয়ালের বসে একটি বট এর চারা লাগিয়েছিলাম অনেক যত্নে নিজের ভূমিতে, নদীর একদম কোল ঘেঁসে। ধীরে ধীরে সেটি বড় হচ্ছে, হচ্ছে। অত্যন্ত যত্ন নিচ্ছি গাছটির। গত বছর গাছটির শিকরের স্থানে গোল করে ইট দিয়ে বসার মত ব্যবস্থা করে দিয়েছি। লাল বৃত্তাকার বসার স্থানটি ভালোই লাগে দেখতে এখন। পথিকেরা বিশ্রাম নিতে শুরু [ বিস্তারিত ]

গাধার বন্ধু গাধাই হয়

অরণ্য ১৮ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১০:১৮:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য
আচ্ছা, বলোতো কানা ও বোবায় কথা বলে কিভাবে? কোথায় গিয়ে তারা একসাথে মেলে? আচ্ছা, কানা-বধির ওদের কি হাল? এতো দেখছি আরও জটিল! একটু বলোতো; খুব খুঁজছি ক'দিন ধরে। খুব! খুব! খুউব! আচ্ছা, "সরিষার মধ্যেই ভুত"-এর এসিড টেস্ট বলতে পারো? সেও ভাবছি মাঝে মাঝে। আগেরটা দিয়ে আর কাজ নেই একটু শুধু পরেরটা বলো। আমাকে একটু চলতে [ বিস্তারিত ]

ফ্রেন্ড রিকোয়েস্ট

ছাইরাছ হেলাল ১৮ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ০৬:১৭:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য
☻কবিঃ ভেতরে আসতে পারি?? ☺নন্দিনীঃ এসো এসো দুনু-মুনু দুরাত্মা, সমস্যা নেই। এত ভং ধরার কিছু নেই। কাছে এসে বসো, সাবধানে, মনে থাকে যেন। ☻কবিঃ তা ম্যাম আপনার লেখালেখি কেমন চলছে, কত দূর? ‘নুপেল’ কমিটির সাথে যোগাযোগ করে বলে দিয়েছি, ব্যাপার না কোন। ☺নন্দিনীঃ ও তাই!! তাহলে তো এবার নাকে তেল সিস্টেম চালু করাই যায়।(ভাব গতিক [ বিস্তারিত ]

যার ছায়া পড়েছে

খেয়ালী মেয়ে ১৭ আগস্ট ২০১৫, সোমবার, ০৯:৩৪:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৬৮ মন্তব্য
যার ছায়া পড়েছে, মনেরও আয়নাতে- সেকি তুমি নও, ওগো তুমি নও- হৃদয়ে আমার সুরেরও আবেশ, ভরিয়ে দিলে গো- সেকি তুমি নও, ওগো তুমি নও- তুমি কী গো ছবি হয়ে থাকবে- কখনও কী নাম ধরে ডাকবে- তুমি মোর অন্তর, ক্ষয়ে ক্ষয়ে যেনো যায় না- সেকি তুমি নও, ওগো তুমি নও- চুপি চুপি কেনো তুমি চাও গো- ধরা [ বিস্তারিত ]

স্বাধীনতা—-

অরুণিমা মন্ডল দাস ১৭ আগস্ট ২০১৫, সোমবার, ০৫:১২:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য
এই যে ছেলে! রেশন দোকানে গগলেস পরে দাঁড়িয়ে!!!!? প্রাইমারীর ফর্ম তোলার লাইনেতে দাঁড়িয়ে ঘাম মুচছো সুন্দর রুমালে!!????? সুন্দরী গার্লফ্রেন্ডের সাথে কফি শপে আড্ডার পরে দীর্ঘ নিশ্বাসে বাড়ির পথে!?? বাপের গালির ধিক্কারে কুকুরের মত বেচে কতদিন বাইরে বডি স্প্রে উড়িয়ে গার্লফ্রেন্ড আর পরের বউ ঘোরাবে!?? আমরা কি স্বাধীন!???? বেকার জীবনের অভিশপ্ত পাপ নিয়ে রাস্তা ঘাটের ম্যানহোলের [ বিস্তারিত ]
সেদিনটা ওভাবেই চলে গেলো। পরেরদিন সকালে হাসপাতাল যাবো রেডি হয়েছি। রানা ফোন করলো, "কি রে তুই কখন বের হবি?" বললাম এই তো রেডি হলাম। যাচ্ছি নীচে। বললো, "শোন আমি আসছি, নীচে দাঁড়া।" হেসে ফেললাম মনে মনে এখনও সেই একই রানা। রিক্সা নিয়ে এসে বললো, "ওঠ তাড়াতাড়ি।" বললাম তুই না আসতে পারবিনা বললি! বললো ও নাকি [ বিস্তারিত ]

মনের গহিনে

আজিম ১৭ আগস্ট ২০১৫, সোমবার, ১১:৫১:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
সুন্দর ছিল দিনটি, রৌদ্রজ্জ্বল। মানুষ অবাধে যাতায়াত করতে পারে যেখানে খুশি সেখানে, করেওছে, কোন সমস্যা হয়নি । গাড়ী, বাস ভাড়া করে বহুদুর থেকে অতি প্রত্যুষে রওনা দিয়ে এসে পড়ছে নির্দিষ্ট স্থানটিতে। আশপাশ থেকেও এসেছে প্রচুর মানুষ বাড়ীটির কাছে, এসে আটকে পড়েছে যানজটে। বহুদুর হাঁটতে হাঁটতে তবুও ছুটে চলেছে মানুষ, বেলা বেড়ে যাচ্ছে, শ্রদ্ধা জানাতে দেরী [ বিস্তারিত ]

আর্কাইভ