এই রাত্রি, যা লিখি, যা কিছু লিখি, যা লিখতে চাই, যা লিখব, ভাবো, সবই তোমার? ঐ যে কুমারী চাঁদ, দুধজ্যোৎস্না, নীলাকাশ, কাচরাত্রি আয়নাজলেভাষা পদ্ম; এ সবই কি তোমার! ভাব? একলা পাহাড়, জনারণ্যের কোলাহল, জ্যোৎস্না ছোঁয়া জল, পায়রার বাকবাকুম, আততায়ী বাতাস, অজস্রতম শিশির কণা, এই যে কথা না রাখা, অবিশ্রান্ত শয্যা প্রহর, মুহুর্মুহু ভাঙা হৃদপিণ্ড-পাঁজর! শুধুই… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ঘুমেরা ঘুমিয়ে গেছে, সেই কখন! ঘুম, ঘুমোও এবার, স্বপ্নিল স্বপ্নহৃদয়ে ভালোবাসার আগুন জ্বেলে! নির্ঘুমেরা জেগে থেকেই জাগুক নৈমিত্তিক বাহানায় হুলো বিড়ালের মিউ ডাক শুনে, বিড়ালের ইঁদুরখেলা বা ইঁদুরের বিড়াল বিড়াল! ক্যান্ডি ক্রাশের পিণ্ড চটকে চোর ধরার চোরপুলিশ খেলে খেলে! আজগুবি স্বপ্নপ্রেমের ডায়েরি খুলে, নূতন বা পুরনো কিছু লিখব বা ধ্যাত কিচ্ছুই লিখব না, লিখে কী… [বিস্তারিত]
মানুষটি এসে জানতে চাইলেন আর কিছু কি চাই? আমি ধন্যবাদ জানিয়ে না বলতেই, আবারও এসে বললেন, সত্যি কিছুই কি চাওয়ার নেই? আমি মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করলাম, কি বলতে চাইছে ওই মানুষটা? কিন্তু এই মাথা থেকে কিছুই বের হলোনা। আমি আবারও বললাম, নাহ যথেষ্ট করেছেন। আর কিছুই করতে হবেনা। আর এই উপকারের ঋণ শোধ যে… [বিস্তারিত]
উবার একটি এপস যা দিয়ে আপনি যে কোন মুহুর্তেই যেখানেই থাকুন, বিপদে আপদে একটা গাড়ী দ্রুত সময়ে নির্ধারিত ভাড়ায় আপনার কাছে পোঁছে যাবে যা বিভিন্ন দেশে এই উবার এপ্সের ব্যবহার বেশ জনপ্রিয়, এই এপসের বিষয়টা হলো, আপনার কাছে একটা গাড়ী আছে আর এই উবারে আপনি মেম্বার হলেন, যাত্রী আপনার কাছাকাছি অবস্থান থেকে এপস রিকোয়েস্ট পাঠালেন… [বিস্তারিত]
আজ হতে এক কোটি ছেচল্লিশ লক্ষ আট হাজার সেকেন্ড পূর্বে তিনি আনুষ্ঠানিক ভাবে বসতি স্থাপন করেছিলেন সোনেলা নামক এই রাজ্যে। বসতি স্থাপনের পরের ইতিহাস তো রাজ্যের ইতিহাসের সাথেই মিলে মিশে একাকার। তাঁকে বাদ দিয়ে এই রাজ্যের ইতিহাস রচনা করা যাবে না। এর তিন মাস পূর্বেই অবশ্য তিনি বোঁচকা, পোটলা, পুটলি সহ এখানে এসেছিলেন। তাঁর প্রথম… [বিস্তারিত]
হে প্রবল ও প্রভূত আহ্লাদে আটখানা আস্তব্যস্ত সোনাবান সোনাবতী সোনেলার বিদ্বজ্জন সোনারা, এই তো কিয়ৎকাল পূর্বে এই ল্যাখক সোৎসাহ সহরতে তাহার দশ কুড়ির অধিক ল্যাখা লেখিয়া ফেলিয়া মনে মনে খুব ভাব নিতেছেন (হনু টাইপা), কী যেন কী করিয়া উল্টাইয়া ফেলিয়াছেন (মূলে কিছু না) ! বিভ্রান্ত হইবেন না, ইহা একটি নিতান্ত মামুলি শব্দসংখ্যা বৈ অন্য কিছু… [বিস্তারিত]
চাশমিশ টা জ্বালিয়ে খেলো। সেই দুই হাজার মাইল দূরে থেকেও পিছু ছাড়ার নামটি নেই। ক্যাম্নে করে বলি এই সারাক্ষন হাসি হাসি মুখ দেখলেই জ্বলি। কার কথা বলছি আবার বুঝতে পারছেননা? অইযে পোড়ামুখি নীলাঞ্জনা নীলা। সেদিন ঝট করে মুখের সামনে স্ক্রিন জুড়ে দেখি সেই হাসি। কপাল আমাদের নির্ঘাত ভালো ছিলো সেদিন, মুখপুড়ির কোন কথা আমরা শুনতে… [বিস্তারিত]
এই যে হাঁটা পথের পথ ধরে চলছি, চলছি হেঁটে হেঁটে, ফেরা হবে না আর, ঐ ফেলে আসা ফেলে যাওয়া পথে, থেকে যাবে স্পর্শের বাইরে সুখসুখ সুখগুলো, দুঃখ জাগানিয়া স্মৃতির মেলা; চরৈবেতি-চরৈবেতি। ঠোঁটফোলা মেঘাকাশের নূপুর বৃষ্টি, জ্যোৎস্না ছোঁয়া ঝিকিমিকি কাচজল, পাথুরে প্রেমের হু-হু দমকা হাওয়া, ভোকাট্টা ঘুড়ি হয়ে উড়ে যাওয়া সোনালী স্বপ্ন, সাঁজ গড়ানো রাতের লৌকিক-অলৌকিক-ভৌতিক… [বিস্তারিত]
আলোর জন্য ছুটে চলা, আলোর বন্যায় ভেসে যাবার ইচ্ছে সবার মত আমারও। ভোরের স্নিগ্ধ সুর্যোদয়, চকচকে জল, পথের পাশে সবুজ ঘাসে শিশির কনা, শরতের আকাশ, মেঘের ফাঁক গলে কিরণ, রক্তিম সূর্যাস্ত, গাছের পাতা গলে আলোর ঝর্ণা এসবে আন্দোলিত হই। ঘুটঘুটে আঁধারে আধিপত্য বিস্তার করা অন্ধকার কক্ষের জানালা হতে আসা আলোকরশ্মি যেমন নতুন জীবন প্রাপ্তি। আলো… [বিস্তারিত]
ঋতু পরিবর্তনের সময়গুলোতে এই শহরে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কেউ এলার্জি জনিত, কেউবা ঠাণ্ডাজনিত, নয়তো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে। আমার ছোট বাপজান রিহানও তেমনি অসুস্থ হয় গত সপ্তাহে। কাশি বেড়ে শেষরাতের দিকে শ্বাসকষ্ট। এমন পরিস্থিতিতে সাধারণত যতো রাতই হোক না কেন, হাসপাতালে ছুটে যাই। জরুরি চিকিৎসা শেষে সুস্থ হলেই ফিরে আসি। সন্তানের অসুস্থতায় কখনো কখনো মায়েরা… [বিস্তারিত]
অমৃতের ধ্রুপদী ভক্ষণে গাপুস-গুপুস খাই আনন্দের উৎসব ও ভর্তিপ্লেট খাওয়ার পার্বণে তৃপ্তিরঢেঁকুরতোলা একটি ছবি ঘরময় ভেসে বেড়াচ্ছে, খা বাবা খা চেটেপুটে খা, হৃদয়ে খাদ্যের উষ্ণতা নিয়ে অনুসরণ অনুকরণ চালিয়াতি ঢঙ ও নানান ভাব-ভঙ্গিমা দেখছি আর দেখছি। চশমিশ আনন্দদম্পতিকে বিবাহোত্তর আমন্ত্রণ, হাল্কা কিন্তু চনমনে বিলাসী ভোজনের, যদিও এহেন কর্মকাণ্ডের জন্য ‘বেশ দেরি হয়ে গেছে’ এমন বাক্যাংশ… [বিস্তারিত]
সম্মানিত পাঠক এবং লেখকদের কে শীতের সকালের উষ্ণ রোদের মিষ্টি শুভেচ্ছা । শীতের সকাল সম্ভাব্য আসন্ন । সকালে মিষ্টি রোদের সাথে জল শিশিরের খেলা দেখতে অপূর্ব লাগে । প্রকৃতির এই নবরূপ দেখলে যে কেউ প্রকৃতির প্রেমে পড়ে যাবেন । জল শিশিরের কিছু মৌলিক ছবি নিয়ে আজকের পোস্ট টি সাজানো হয়েছে । সবগুলি ছবি মোবাইল দিয়ে… [বিস্তারিত]
=সজু কি করো? - হাঁটি আপু = হাঁটি মানে! এই দুপুরে পচন্ড রোদের মাঝে হাঁটো কোথায়? কোথায় যাচ্ছো? - শাহাবাগ যাচ্ছি আপু, ইব্রাহীম কর্ডিয়াক হাসপাতালে বাংলামোটর থেকে। কি করবো এতটুকু পথে রিক্সা সিএনজি নেই, গরমে শেষ :( = আহারে, গরমে পানি বেশি খাবে, হাসপাতালে কেনো? - আমার এক বন্ধু অসুস্থ্য তাঁকে দেখার জন্য, আচ্ছা আপু।… [বিস্তারিত]
কথায় আছে পৃথিবী রহস্যময়। এর রূপ যতোটুকু প্রকাশিত, তারচেয়ে দ্বিগুণ/ত্রিগুণ অপ্রকাশিত। আবার এও বলা হয়ে থাকে নারী রহস্যময়ী। কিন্তু আমি বলি পৃথিবী কিংবা নারী নয়, মানুষ সবচেয়ে বেশী রহস্যময়তায় ভরা। কারণ আমরা নিজেকেই নিজেরা চিনিনা, অন্যদেরকে চেনা কিভাবে সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুর যতোই বলে যাননা কেন, "আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী!" সেই বিদেশিনীর নাম,… [বিস্তারিত]
বড় ছেলে সৌমিককে বাসার পাশেই একটা দোকানে পাঠিয়েছি কিছু জিনিস কিনে আনার জন্য। দোকানে গিয়ে সে ফোন করলো, আম্মু পাউরুটি, চিনি, লবন আর সাবান এই কয়টাইতো বলেছো আর কিছু কি লাগবে? তখনই আমার মনে হলো বাসায় তো দারুচিনি শেষ অন্য সময় বলতে মনে থাকেনা তাই বললাম, দারুচিনি পেলে নিয়ে এসো। সে জানতে চাইলো কতটুকু আনবো?… [বিস্তারিত]








