মূল লেখায় যান

আজকাল মাথায় উদ্ভট কিছু চিন্তা আসে। না এসে তো উপায়ও নেই। চিরন্তন প্রবাদ বাক্যকে ভুল হতে দেয়ার জন্য কোনো চিন্তা করিনি। প্রবাদটা হলো, "অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা," নয়তো "নেই কাজ তো খই ভাঁজ।" তো খই ভাঁজা তাদের সাজে যাদের মানিব্যাগে টাকা ভরা থাকে আর ভাবে-সাবের বিলাসী দু:খ থাকে। আমার ব্যাগে অতো টাকা নেই। বিদেশে বাড়ী… [বিস্তারিত]

শীত শীতে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

এই যে কনকনে উত্তুরে শীত, দাঁত ঠক ঠক, না এলেও মন্দ কিছু হতো না, পোশাকের জঙ্গলে হাঁসফাঁস, মুণ্ডুটাও বাদ যায় না, টুপি মুড়িয়ে কাম-কাইজ! উহ্‌ অসহ্য যন্ত্রণা! কুঁকড়ে যাওয়া বস্তা জীবন, ঠোঁট-ফাটা পা-ফাটা, একাকীর লেপোন্মত্ততা বিষবৎ, নিরামিষ হটওয়াটার ব্যাগটা! মন্দ নয়, পিঠে পুলি পায়েস, নবান্নের উৎসব, কাঁচা খেজুরের রসঘ্রাণ, সারাক্ষণ শীতের উসখুস, উড়াধুড়া শরীরে তৈলমর্দন… [বিস্তারিত]

প্রিয় ব্লগার ভাই আর মিষ্টি মিষ্টি আপুরা, আশা করি সবাই ভালো আছেন সবাই। অতীব দুঃখের সঙ্গে জানাতে চাই যে গল্প, শিরোনাম, কমেন্ট লিখতে গিয়ে দেখি প্রথম শব্দের পরে দ্বিতীয় শব্দ লিখতে গেলেই আর লেখা যাচ্ছে না বিধায় কারো লেখায় এমনকি আমার লেখায় কোন কমেন্ট করতে পারছিনা যার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থনা করছি আর… [বিস্তারিত]

বাবা হয়তো মানুষ ছিলেন না

রিমি রুম্মানএকান্ত অনুভূতি৬টি মন্তব্য

আমার প্রায়ই মনে হয়, "বাবা কি মানুষ ছিলেন ? বাবাকে মাঝে মাঝে মানুষ মনে হয় না। মনে হয় তিনি মানুষের বাইরে কিছু । বাবা ফাইভ/সিক্স পড়ুয়া এক গাঁয়ের বালিকাকে বিয়ে করে শহরে বসতি গড়লেন। সেই বালিকা বধূ আমার মা। পড়ালেখায় সীমাহীন আগ্রহ দেখে মাকে ভর্তি করিয়ে দিলেন শহরের মাতৃপীঠ গার্লস স্কুলে ক্লাস সেভেনে।আমার মেধাবী মা… [বিস্তারিত]

আজ পোষ্টের ক্যাপশন দেখে বুঝতেই পারছেন মাছের বাজার বসেছে এই সোনেলার রান্নাঘরে। আপনাদেরকে সোনেলার রান্নাঘরে আমি রাঁধুনী নীলাঞ্জনা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যাক বেশী কথা বলার দরকার নেই। রান্না শুরু করি। তেল-ইলিশ সন্ধি ঃ- উপকরণ ঃ কালোজিরা, হলুদ পাউডার, জিরা পাউডার, লবণ, শুকনো মরিচ, কাঁচামরিচ, ইলিশ এবং তেল। ইলিশ মাছ বেশী ধুতে নেই। অন্যান্য মাছ যেমন… [বিস্তারিত]

উইয়েদের হেরে যাওয়া

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৩টি মন্তব্য

গোলাপি রাত্রি ফুড়ে বেরুচ্ছে ঝাঁকে ঝাঁকে উইপোকা, ওরা জানেনা ওৎ পেতে আছে কীটপতঙ্গভুকেরা, ওরা জানেনা পালানোর পথ নেই জানেই না, মাথা চুরমার সুগভীর কঙ্কাল কতটা কাছে কত্তো নিকটে! নয় এ কোন যুদ্ধ-যুদ্ধ খেলা ক্ষুধার্ত পশুপাখিদের কাছে শুধুই হেরে যাওয়া; [বিস্তারিত]

নিউইয়র্কের ব্যস্ততম রাস্তায় পার্কিং রুল অমান্য করে পার পাওয়া কঠিন। একদিন জরুরী প্রয়োজনে রাস্তার পাশেই গাড়ি থামিয়ে কিছু কিনতে গেলো কামাল। নিমিষেই ট্রাফিক এজেন্ট একশো বিশ ডলারের জরিমানার কমলা রং এর খাম ধরিয়ে দিলেন ! কামাল দ্রুততম সময়ে ফিরে এলো এবং দুঃখিত কণ্ঠে বললো, "আহা, গেলাম আর আসলাম, এরই মধ্যে টিকেট ধরিয়ে দিলে !" কালো… [বিস্তারিত]

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি প্রতিবাদের ভাষা যখন মুখে নিলাম, বুলের আঘাতে প্রতিবাদী কবিতারা হলো ক্ষত-বিক্ষত আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি। আমি দেখিনি উনিশ শ একাত্তোরের যুদ্ধ দেখিনি উনসত্তোরের গণ আন্দোলন, দেখিছি আমি স্বৈর তন্ত্রের অবসান করেছি লড়াই রাজাকারের বিরুদ্ধ। আমি দেখেছি সে দিন, ছাত্র সমাজের কি অপরিসীম ক্ষমতা দেখিনি আমি বায়ান্ন ঊনসওত্তর,একাত্তোরের… [বিস্তারিত]

সকল কুসংস্কার অমঙ্গল ঠেলে লাল আভা নিয়ে আসছে নতুন সুন্দর অভয়রান্ন সোনেলা দিন। এই সূর্যের আলোয় বিকশিত হোক আমাদের সকলের জীবন। মঙ্গল দীপ জ্বলে উঠছে আস্তে আস্তে সুচিত হবে রাংগাময় নতুন দিনের । আলোকোজ্বল স্বরনালী ঝলক্ ময় আলোকছটা বহমান বাংলার রাংগা প্রভাত উদীয়মান। [বিস্তারিত]

ক্রুশে বিদ্ধতা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

ঘুঘু ডাকা ভোর, শেষ বিকেলের কুহুতান, গ্রীষ্মের নিষ্প্রভ নক্ষত্র, উত্তাল ঝোড়ো হাওয়া, রূপোর জ্যোৎস্না সবই আছে যেমন ছিল, চারণভূমির ঝর্ণাটিও। শিশির-ভোরের রোদ্দুর, নিঃশব্দ ডানায় দ্রুত উড়ে যাওয়া বিভ্রান্তির প্রজাপতি, ঘুম জাগা ফুল, জেগে-ওঠা পাখিদের কুজন, কাস্তের কানাকানি, ক্রুশ বেঁধা যীশুমূর্তি, শুধু সানন্দের ভোর-আনন্দে নেই ফিংয়ে পাখিটি, সকালেই দুপুর-ক্লান্তি, খুঁজছে নিভৃত নীরবতার ছায়া, নেই কবিতাগুচ্ছের ওড়াউড়ি,… [বিস্তারিত]

★মায়া, মহাপুরুষ এবং আমি★

মামুনএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

হুমায়ুন আহমেদ যতদিন বেচে ছিলেন, আমি তার যে কোনো বই এক বসায় না পড়লে মনে শান্তি পেতাম না। এমনও সময় গেছে ইলেট্রিসিটি চলে গেছে, বই এর ভিতর এমন এক জায়গায় ডুবে আছি সামনে আগাতে না পারলে ভেসে উঠতে হবে। মোমবাতি জ্বালিয়ে ওই অবস্থায় ও পড়া চালিয়ে গেছি। অফিসে কাজের ফাঁকে ফাঁকে, ই-বুকগুলো গিলেছি হাভাতের মতো।… [বিস্তারিত]

আকাশের খামার বাড়ী

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

ঘুম ভেঙ্গে গেলে শুনি দূর থেকে ভেসে আসা বীণাধ্বনি, ধ্বনিত হয় আকাশের গায়ে, মাতাল হই, মাতাল হয়েই শুনি; বিষণ্ণ অমাবস্যায় ঠায় দাঁড়িয়ে থাকা তারারা টুপ টুপ করে খসে পড়ে, ক্লান্তির শ্রান্তিতে একাকার হয়ে, চাঁদ উঠবে বলে টানা অপেক্ষা শেষে বিছনায় ফিরে যাই; অপেক্ষার চাঁদ গিলে বসে আছে সেই সেই অকৃত্রিম রাহু, বাঘের দুধ নয়, বাঘনখ… [বিস্তারিত]

ছেলেটির বয়স তেমন নয়,মাত্র সাত আট বছর হবে বৈকি।তবে তার চাল চলন স্বভাবে ফুটে উঠে সে যেনো এক পরিপক্ক যুবক।বাজে কোন অভ্যাস নেই তার সে কেবল একটু বেশী চঞ্চল আর অদম্য ইচ্ছে শক্তি আছে যা অজানাকে জানতে অদেখাকে দেখতে নিজের অববয়কে হারিয়ে ফেলে।সে দিনও পিতার হাতটি ধরে ঘুড়তে বেরিয়েছিলো শীতলক্ষ্যার নদীর ধারে।শীত কালে সাধারণ নদী… [বিস্তারিত]

প্রত্যয়

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি২৯টি মন্তব্য

ছন্দবদ্ধ জীবন থমকে যায় ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক বিপর্যয়ে। অপ্রস্তুত মানুষ সম্পূর্ণ অনভ্যস্ত সময়ে বৈরী পরিস্থিতিতে দিশেহারা। স্বপ্নের সাম্রাজ্য বানের জলে ভেসে আসা পলিতে ডুবে থাকে, ঘূর্ণিঝড়ের তান্ডবে তছনছ। কোন এক দৈত্য, মহাসমুদ্রে লুকিয়ে থাকা দানো হেঁটে যায় জীবনের পথে। সোনালী বিকেল পেরিয়ে আশার সুর্য ডুবে গিয়ে আঁধার নেমে আসে ধীরে ধীরে। কেউ কেউ তখন ঘুমের… [বিস্তারিত]

আমরা সবাই সামাজিক কেন না আমরা সমাজে বাস করি । আবার আমরা কেমন সমাজে বাস করি যে সমাজে নারী ও পুরুষ উভয় বসবাস করেন । কিন্তু আমরা নারী-সমাজ বলছি না ! সব সময়ই বলে থাকি পুরুষতান্ত্রিক সমাজ? পুরুষতান্ত্রিক বাস করি সত্য কিন্তু সব পুরুষরাই খারাপ নন আবার সব মেয়েরাই মহীয়সী নন। আসলে ব্যাপারটা হল এটাই… [বিস্তারিত]