মূল লেখায় যান

স্বপ্নের চন্দ্রমল্লিকা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

স্বপ্নময় স্বপ্ন জেগে আছে বলেই বেঁচে আছি, অহোরাত্রি মায়াময় স্বপ্নের চিৎকার চেঁচামেচি, জলছোঁয়া শুচি জ্যোৎস্নার ঝিকিমিকি, বৃষ্টির চোরাচোখের উঁকিঝুঁকি, শীতের কনকনে গভীরতায় একটুখানি ওম, লাল চাল ভাতের ধোয়া ওঠা, নিভু প্রদীপের দপ করে জ্বলে ওঠা, বিবশ প্রবাস হৃদয়ের আবারও জেগে ওঠা, বেঁচে যাওয়া, ক্লান্ত ঘোড়া, বোবা জীবন, বিদীর্ণ বাগান, অসংখ্য তালি-তাপ্পি, হৃদ্ধ অনুভবে। ছায়া ফেলে… [বিস্তারিত]

মৃত্যু আর লাশ।

ইঞ্জাএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

আপনি যখন মারা যাবেন তখন আপনার নামের পরিচয় একেবারেই মিলিয়ে যাবে। তখন আপনাকে সবাই নামের পরিবর্তে ডাকবে লাশ বা দেহ নামে, ধরুন লাশ দুয়ে নাও, লাশ ভিতরে নিয়ে যাও বা আনো, অথবা লাশ ধর, নামাও, কবরে শুয়ে দাও ইত্যাদি নামে। কিন্তু এতদিন সবাই আপনাকে ভাই / বোন, বন্ধু / বান্ধবী, ভাতিজা/ ভাতিজী ইত্যাদি নামে বিশেষিত… [বিস্তারিত]

সময় গেলে সাধন হবে না

রিমি রুম্মানএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

আমার বাড়ির পেছনে যে রেললাইন, সেখান দিয়ে বেশ বিরতিতে এক একটি ট্রেন ছুটে যায় লং আইল্যান্ডের দিকে। রাত যতো বাড়ে, কিংবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দীর্ঘ বিরতি শেষে নিস্তব্দতার বুক চিরে হঠাৎ হঠাৎ ট্রেন আসে, যায়। রেললাইনের ওপাশে ফোরটি ফোর এভিনিউতে যেতে হলে ছোট্ট একটি ব্রীজ পেরোতে হয়। যদিও ওপথে খুব একটা লোকজন যাতায়াত করে না।… [বিস্তারিত]

শিরোনামহীন

গাজী বুরহানএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

কুকুরের বাচ্ছা কুকুর মরেছে এতে অবাক হওয়ার কিছু নেই। এ দেশে রাস্তা-ঘাটে মানুষ মরে আর এ তো সামান্য কুকুর! যুদ্ধ হলে খুন, ধর্ষণ,লুটতরাজ হয় এটা স্বাভাবিক। স্বাধীনতা যুদ্ধে কত খুন হল কত জন নারী ধর্ষিতা হল তার হিসেব-নিকেশ করবার লোকের কমতি নেই। পরিসংখ্যানে একটু উনিশ-বিশ হলেই রাষ্ট্রদোহী মামলা থেকে রাজাকার পর্যন্ত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু… [বিস্তারিত]

লেজঝোলা ফিঙেটি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

শীতসকালের নগ্নগাত্রের শিশির মাখা একাকীর লেজঝোলা ফিঙে পাখিটি টেনিস নেটে বসে আছে, গাঢ় চোখে ঘাড় কাত করে চেয়ে আছে আকাশপানে, চোখ বেধেছে পলকহীনতায়; ধুপ-ধাপ হুট-হাট করে বা বিড়াল পায়ে নয় হাঁটিহাঁটি পা পা করেই পৌঁছে যাই কাছে, খুবই কাছে, অবাক! যাচ্ছে নাতো উড়ে, তাকিয়ে আছে জোড়া চোখে একদৃষ্টে, হাতছোঁয়া দূরত্বে, হাত বাড়ালাম ধরব বলে, ফুড়ুৎ… [বিস্তারিত]

নিঃসীম শূণ্যতা কিংবা আনন্দ ভরা উচ্ছ্বলতা সবকিছুকে আপন করে নিতে জানে ওই আকাশ। ভরা বর্ষায় তার বুকে ধূসর-কালো মেঘকে যেমন জড়িয়ে নেয়, তেমনি প্রখর রৌদ্র গায়ে মেখে চৈত্রের দুপুরকে উত্তপ্ত করেও দেয়। শুধু কি তাই? শরতের তুলো তুলো মেঘ আর হেমন্তের ঝিলিক দেয়া সোনালী আলোয় ঘাসের ডগা চিকচিক করে আকাশের বুক থেকে ঝরে পড়া সূর্যকিরণচ্ছটায়।… [বিস্তারিত]

আমার পরিবারে আমি ছাড়া আরও চারজন সদস্য রয়েছে...বলছিলাম আমার তিন সন্তান আর ওদের বাবার কথা...বয়সের পার্থক্যের কারণে তাদের একের সাথে অন্যের সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি...এমনকি ভাইবোনদের মধ্যেও নয়....তাই বলে যে ওদের মধ্যে ভালো সম্পর্ক নেই তা কিন্তু নয়...সবার সাথেই সবার বেশ ভালো সম্পর্ক...শুধু কেবল বন্ধুত্বটাই সেভাবে গড়ে ওঠেনি...যেরকম বন্ধুত্ব হলে একে অন্যের সাথে নিজেদের সব… [বিস্তারিত]

এ কোথায় বাস আমাদের?

ইঞ্জাএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

কিছুক্ষণ আগেই আমার এক আপুর স্টাটাসে কমেন্ট করেছি এই কটি বাক্য দিয়ে কিন্তু মনের কথাটির প্রশ্নের উত্তর আমার জানা নেই, দেশ নাকি ডিজিটালি এগুচ্ছে কিন্তু তেমনই মানবতা বারবার ভূলুণ্ঠিত হচ্ছে কিন্তু কেন, এর উত্তর যিনি বা যারা দেওয়ার তারা অনেকটাই নিশ্চুপ, এরপরেও একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার কিছু প্রশ্ন যার প্রতিটি পরতে লুকিয়ে আছে… [বিস্তারিত]

গল্পগুলো ভিন্ন ভিন্ন

রিমি রুম্মানএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

গতকালের কথা। শীতের সকাল। আগের দিন প্রেসিডেন্ট নির্বাচন হোল, টানটান উত্তেজনায় রাত জেগে ফলাফল জানলো শহরের মানুষজন। অথচ বাইরের জনজীবন ঠিক প্রতিদিনকার মতোই স্বাভাবিক। স্বাভাবিক নেই শুধু প্রকৃতি। শহর জুড়ে অন্ধকার। হালকা বৃষ্টির মাঝে হাঁটছি ওয়েস্ট ফোর স্ট্রীট ধরে। একে একে পেরোচ্ছি এভনিউ নাইন, টেন ... । অতঃপর নির্দিষ্ট ঠিকানার সামনে এসে দাঁড়াই। ছাইরঙা ইটের… [বিস্তারিত]

স্মৃতি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

শেষে এসে পৌঁছে গেলাম তেপান্তরের মাঠ পেড়িয়ে ছোট্ট শিমুল গাঁয়ে, বেসামাল জনারণ্য ঠেলে ঠেলে উৎকণ্ঠার বৃষ্টি আর ঝড়-জল এড়িয়ে; এই মেঠো পথ মিশে আছে কৈশোরের স্বপ্নমাখা মধুপ্রেমে, ছি-বুড়ি আর এক্কা-দোক্কার স্মৃতিতে; শব্দহীন ঝরে পড়া গন্ধের বুনোফুল নাম না জানা লতাপাতা, রঙ-বেরঙের পাখি, আলতা পায়ে ঘোমটা টানা রাঙা বৌ লাজে হাঁটে শিথিল বসন্তে, ত্রস্ত পায়ে একাকীর… [বিস্তারিত]

বোধ গম্য

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি, বিবিধ২১টি মন্তব্য

কখন আসছো? এই তো আসছি সারাটা জীবনতো দেখলে শুধু কাজ আর কাজ, আমার ভাবনা গুলো যে একাকিত্বে দিন কাটায় সময় কি হবে না কখনো পরিবারকে সঙ্গ দেবার। সবিই হবে এইতো আসছি...। সময় চললো তার আপণ গতিতে কর্তা গেছেন অফিসে গাল ফুলিয়ে কর্তী অপেক্ষা কখন আসবে সে কথায় করবেন তাকে ভর্তা। হ্যালো, কে? ওমা!এখন তুমি,..আমাকেই চিনছো… [বিস্তারিত]

হেঁটে হেঁটে হাঁটি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

হাঁটি, হেঁটে হেঁটে যাই, হাঁটা নাকি পদব্রজ! বিভ্রম স্মৃতিতে কত কী, কত কিছুই না উঁকি দেয়! হামাগুড়ির ভঙ্গিতে ঘুর ঘুর করে স্বস্তির অস্বস্তি, সুতোর উপরে থাকা একরত্তি মৃত্যু থমকে দাঁড়ায়, কাছে আসে, দূরেও যায়। ফসল ফলায়, তোলে, খায়-দায়, ঘুমায়ও! প্রখর রোদ্দুরে, খটখটে জ্যোৎস্নায়, কবিতার সান্নিধ্য খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে কীভাবে কী জানি কী হয়ে যায়… [বিস্তারিত]

এক শীতের শনিবার রাত। ব্রুকলিনে এক আত্মীয়ের বাসায় নিমন্ত্রণে যাচ্ছি আমরা স্বামী-স্ত্রী। পথিমধ্যে গ্যাস স্টেশনে থেমে গাড়িতে গ্যাস নেয়া হলো। সংলগ্ন দোকানটিতে কিছু জরুরী জিনিষ কিনতে গেলো হাসব্যান্ড। আমি গাড়িতে অপেক্ষায়। অনেকটা সময় পেরিয়ে গেলেও তাঁর ফিরবার নাম নেই। এদিকে ফোনও গাড়িতে রেখে গিয়েছে। ঘড়িতে রাত বাড়ে। চরম বিরক্তি নিয়ে নেমে এদিক সেদিক খুঁজি। বিশাল… [বিস্তারিত]

খোদার ঘরে নালিশ করা ছাড়া নাহি কোন উপায় শালার রাজনিতির গুষ্টি কিলায়। ঠেলা ঠেলি দোষা দোষী করে একে অপরে সন্তান মোর মায়ের আমার ভাই বোনেরা মরে। আমার ধর্ম মানবতা আমার ধর্ম মানুষের। ধর্ম কি কচু পাতা উপরের বারি ঝাকিতেই ধর্ম উপরি ফেলি। মানুষ মেরে হবে ধর্মের প্রসার! মানুষে মানুষে হও বাঁধন তবেই হবে ধর্মের ফসলে… [বিস্তারিত]

সেই গন্ধ

আনন্দধারা বহিছে ভুবনেএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

মানুষের জীবনে গন্ধের প্রভাব অপরিসীম। রাতে হেঁটে যাচ্ছে মানুষ, দূর থেকে ভেসে আসছে কামিনী ফুলের সুঘ্রাণ, মন ভাল হবেই। মনকে সতেজ, প্রফুল্ল রাখতে সুগন্ধের জুড়ি নেই। আবার মনের প্রফুল্লতা নষ্ট করতে দুর্গন্ধের জুড়ি নেই। সব কিছুরই আলাদা আলাদা গন্ধ আছে। গন্ধহীন কি কোনকিছু আছে এই জগতে? কোনো কোনো সময় প্রাপ্ত বিশেষ গন্ধ মানুষ ভুলতে পারেনা।… [বিস্তারিত]