বলুন তো আপনারা এখানে কোথায় নারীদের নিরাপত্তা আছে? ভীড়ে ভরা রাস্তায়, দিনের আলোয় পথে-ঘাটে-প্রান্তরে, পৃথিবীর কোন দেশে, কোন শহরে কোথায় আছে নিরাপত্তা? নাকি এ নামের শব্দটি শুধুই অভিধানের অলঙ্কার? আমি নিরাপত্তা নামের একটা সাইনবোর্ড খুঁজে চলছি সেই কবে থেকে--- দিন নেই, রাত নেই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি নাহ কোত্থাও নেই! নিরাপত্তার জন্য সেই শিশুকাল থেকেই… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
কী করে কেমন করে চুল ওয়ালা চকচকে টাক আরও তৈলাক্ত হলো আজ সে গল্প অবান্তর! তাই বলে নেহাৎ ধরি মাছ না ছুঁই পানি এমন কিন্তু না, তবে মুসাফির হালতে ছ্যাঁত করে নামিয়ে ফেলব সে সক্ষমতা নেই ই। তাই বলে নিশপিশে হাত গুটিয়ে রাখব! কভি নেহি কভি নেহি, আসলে একজন কুবি আরও ধাড়ী হয়ে গেল তা… [বিস্তারিত]
অবাধ্য অথবা অচেনা পথিকের মত অনেকদিন পর এলাম প্রিয় ব্লগ সোনেলায়। এক সময় গুবরে পোঁকার মত বিভিন্ন ব্লগে নিয়মিত লিখতাম, কালের বিবর্তনে আজকাল আর কোন ব্লগেই যাইনা কিন্তু যখনই কোথাও 'সোনেলা' নাম টা দেখি হৃদয় টা কেমন যেন একটা ধাক্কা খায়। যেন বহুকাল বাদে চাতকের চোখে মেঘের ঝিলিক প্রতিফলিত হয়। এই ব্লগের সবার অন্তর ছোঁয়া… [বিস্তারিত]
মানব সৃষ্টির শুরুতে ছিলেন হযরত আদম(আঃ) তাকে যখন পৃথিবীতে পাঠানো হলো তখন হতেই স্রষ্টার পক্ষ হতে নির্দেশন আসছিল সে কি ভাবে সে পৃথিবীতে বিচরণ করবেন।তারপর বিবি হাওয়ার আগমন অতপর ধীরে ধীরে যুগের পরিক্রমায় পৃথিবীতে মানবের সংখ্যা বাড়তে থাকে।সুতরাং পৃথিবীতে মানব জন্মের শুরুতে ছিল দিক নির্দেশনার ছোয়াঁ।তার পর সন্তানের উপর মা বাবার নির্দেশনা,উঠতি বয়সে শিক্ষক গুরুদের… [বিস্তারিত]
খুব সৎ এবং সাহসী একজন প্রেমিক চাই। আকাশের মতো উদার, ঝড়ের মতো উদ্দাম, বৃক্ষের মতো কঠিন একজনকে চাই এমন একজন প্রেমিক; যার চোখে কোনো ভণিতা নেই, মুখ ভরা ঢঙ্গী ভাব নেই আবেগে ডুবে যেমন যেতে পারে, ঠিক তেমনি ডোবাতেও পারে, এবং ভাসতে ও ভাসাতে; অমন প্রেমিক আছে নাকি এ সময়ে? অসম্ভবের যুগ চলছে এখন আজকাল… [বিস্তারিত]
নিউইয়র্ক সিটির স্পেসালাইজড হাই স্কুলগুলোয় ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল ২২শে অক্টোবর থেকে। New York City Department of Education এর অধীনে আটটি স্পেসালাইজড স্কুলের জন্যে এই ভর্তিযুদ্ধ। এখানে নাইন, টেন, ইলেভেন, টুয়াল্ভ এই চার ক্লাস মিলে হাইস্কুল। গতবছর অষ্টম শ্রেণীর ২৯,০০০ ছাত্রছাত্রী এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রাপ্ত নাম্বারের ভিক্তিতে স্কুলগুলো ছাত্রছাত্রীদের সীমিত আসনে সুযোগ দিয়ে থাকে।… [বিস্তারিত]
জীবনের কিছু কঠিন সত্যি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। যা কিছুটা বিপরীত মুখি। আমাদের সবার চোখের সামনেই দেখি আমরা, কিন্তু চোখ এড়িয়ে যায় আবার। বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে, আর সমস্ত মানুষ সামনে থাকে। শব-যাত্রায় মৃতদেহ সবার আগে থাকে,আর মানুষজন পিছনে। সমস্ত পৃথিবী সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে। মোমবাতি জ্বালিয়ে মৃত… [বিস্তারিত]
’চিকিৎসক’ শব্দটির সাথে সেবার ব্যাপারটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। মুলত এটি একটি সেবামুলক পেশা। কিন্তু মানুষ আর অমানুষভেদে এই পেশার লোকজন কেউ সেবক, কেউ কসাই নাম ধারন করে। আর অনুপাতিক হারে ভালোর সংখ্যাকে ছাপিয়ে যখন মন্দের সংখ্যা সীমাহীন বেড়ে যায় তখনই তা কমন রুপ লাভ করে। বর্তমানে এই কমন রুপই হচ্ছে 'ডাক্তার মানেই কসাই'। আর এর মধ্য… [বিস্তারিত]
সুমন আর আমার এসএমএস খেলা হতো,জমতোও বেশ। একটা সময় দেখতাম এসএমএস ভাণ্ডার শেষ তখন ও’র এসএমএস ওকেই দিতাম আর সেও তাই করতো। বিশেষ দিনগুলোতে কে কার আগে,কতো সুন্দর করে এসএমএস করতে পারে সেই প্রতিযোগিতা চলতো। ফোন কোম্পানীও আমাদের এ খেলাকে আরো বেগবান করতো এসএমএস এর ফ্রি অফার দিয়ে। ধার করা এসএমএসও জায়গা করে নিতো আমাদের… [বিস্তারিত]
পল্লব স্যার - স্যার কলেজে আমাদের জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন। স্যার ক্লাশে আসতেন, খুব সুন্দর করে বোঝাতেন। আমার খুব ভালো লাগতো স্যারের ক্লাশ। পল্লব স্যারও আমাকে বাসায় পড়াতে আসতেন ক্লাশ শেষ করে বিকেল পাঁচটার সময়। স্যারের বাসা ছিলো সিলেট শহরে। রোজ সকালে কলেজে আসতেন আর বিকেলে আমাকে পড়িয়ে সন্ধ্যার পাহাড়িকা ট্রেন ধরে সিলেট যেতেন। ওহ বলে… [বিস্তারিত]
সেদিন ছিলো ব্ল্যাকআউট। ১লা নভেম্বর, ২০১৪ সাল। সারা বাঙলা জুড়ে অন্ধকার। বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছিলো বাংলাদেশ। এক নাগাড়ে ১১ ঘন্টা দেশের কোথাও বিদ্যুৎ ছিলোনা। সেদিনটায় আমি ছিলাম ধানমণ্ডির 'মর্ডান হাসপাতালে'। বিকালে যখন বের হই তখনও জানতাম না, ব্ল্যাকআউটের কবলে পড়তে যাচ্ছি। সন্ধ্যা নামতেই কানে ভেসে আসতে থাকে, সারা বাঙলা আজ অন্ধকারে ডুবে আছে। রাত যতো… [বিস্তারিত]
যতোবার ভাবি নাহ আজ থেকে আর লিখবো না। কি হবে লিখে শুধু শুধু শব্দ খরচ করে! অক্ষর-কপাটে "ত যোগ উ-কার" এবং "ম যোগ ই-কার" তালা দিয়ে রাখি, যাতে কিছুতেই "তুমি" শব্দটা ভাবনাকে বন্দী করে না রাখে। নাহ! হয়না! কিছুতেই কিছু হয়না--- "তুমি" চলেই আসে। আর "তুমি" মানেই দীর্ঘ দীর্ঘশ্বাস, না-পাওয়া, হাহাকার, হা-হুতাশ! তাই প্রতিদিনই ভাবি… [বিস্তারিত]
অনেক বছর আগের কথা। আমার এক বন্ধু নিউইয়র্ক শহরে নতুন ট্যাক্সি চালানো পেশায় নেমেছে। এক আমেরিকান যাত্রী উঠেছে তাঁর গাড়িতে। বিশ মিনিট দূরত্বে যার গন্তব্য। আমার বন্ধুটি সোজা রাস্তা এড়িয়ে দূরের রাস্তা দিয়ে ঘুরে যাত্রীকে তাঁর গন্তব্যে নামিয়ে দেন মিটারে বেশি ভাড়া উঠবে, সে আশায়। মধ্যবয়সী যাত্রী স্মিত হেসে ভাড়া মিটিয়ে নেমে যাবার আগে বললেন,… [বিস্তারিত]
নীল আকাশে কাল-ধোয়াটে ছায়া কম্পিত কাশফুলেদের শাদাবনে রৌদ্র স্তম্ভিত নগরে সে কাশবন কোথায় সে ছিল ঐ গ্রামে আমি তাকে পেয়েছিলাম জন্মদিনের দামে। জন্মেছিলাম সাতাশ আশ্বিন শরতের এক ভোরে জরায়ূ ছিঁড়ে আঁতুর ঘরে মায়ের আঁচল জুড়ে সে দাবিতে বলতে পারি, শরৎ আমার দৃতা পুত্র দেহে জড়ানো মা'র ধূসর-শাড়ির কাঁথা। ঢাকায় যখন শরৎ খুঁজে তাকাই আকাশ পানে… [বিস্তারিত]
খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক ডা. গাজী মিজানুর রহমান। একাধারে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি। আবার কণ্ঠশিল্পীও। সম্প্রতি র্যাব-১ ও র্যাব-৬ গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান চালিয়ে ডা. গাজী মিজানুর রহমানসহ ৫ জনকে আটক করেছে। র্যাব সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ! মেয়াদোত্তীর্ণ রক্ত! (… [বিস্তারিত]









