মামা বাড়িটা বেশ পরিচিত হয়ে গেছে অল্প সময়ের মাঝে। আমার রুটিন আমি গুছিয়ে নিয়েছি। ভোরে ঘুম থেকে উঠেই সিঁড়ির কাছে গিয়ে “আপ্পি” বলে চীৎকার করা দিয়ে দিনের শুরু। যে ঘরটায় আমরা থাকি সেখানে একটা ঢাউস আঁকারের বেড। জানিনা, আমার মামার পূর্ব পুরুষেরা কী রাজা-বাদশাহ না জমিদার ছিলো। বেডটা শুধু বড়ই না, অনেক উঁচুও বটে, যা… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
আমি মৃত্যু দেখে হেসেছি, রমনীয় স্মিত হাসি ছিলোনা সেটা– তারপর থেকেই মৃত্যু শব্দটার সাথে আমার আর কোনো টানাপোড়েন নেই। বরং জলজ্যান্ত দুঃখ দেখলে ভাবতে থাকি একটি কবিতা কি মনের শরীরে অঙ্কুরিত হতে চলেছে এখন? তখনই নিজেকে আমি একজন মানুষ হিসেবে বুঝি তা নইলে এই যে মনের আসে-পাশে কিছু ভরসা জমিয়ে রাখা আছে সেখানে কিছুই তো… [বিস্তারিত]
অদৃশ্যতার বেড়াজালে জড়াইনি ঘুমালাপের উষ্ণ আতিথ্যে নধরকান্তির দুষ্টতায়, সঙ্গতার নিঃসঙ্গতায় দিবাবসরের রোদছায়া মাখা ঔদাস্য আতিথ্যে হৃদয়ের পথরেখায় কম্পমান নিঃশ্বাস, নাগরিক নিসর্গে স্বপ্ন জেগে থাকে নির্ঘুম চোখে ধু-ধু নীরবতায় আজঁল ভরা পানীয়ের খোঁজে। নিঃসন্তান বিপত্নীক রাত্রি অনুতাপহীনতায় অপ্সরীভোরের স্বপ্ন আঁকে; সব কিছু সামলে-সুমলে নিষেধের বেড়াজালে জড়াই তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে সুরে চলৎশক্তিহীন প্রজাপতি অন্তস্তলের অন্তঃপুরে রাশি রাশি স্বপ্নফুল… [বিস্তারিত]
যখন থেকে জীবন শুরু তখন থেকেই এর ব্যাবহার শুরু বলা চলে মানব জীবনের সাথে প্রত্যাক্ষ ভাবে তা জড়িয়ে আছে।আমাদের দেশে একটা সময় ছিল যখন হুজুর কবিরাজের ঝাড় ফুকের বিশ্বাসের উপর অনেক রোগ নির্মুল হতো তা এখন ডিজিটাল যুগে অকেজু হয়ে এ্যালোপ্যাথি-হোমিওপ্যাথিতে নির্ভরশীল হয়ে পড়েছে।এর পাশাপাশি আয়ুবের্দি ঔষধের গুরুত্ব বাড়তে থাকে যা আজও জনপ্রিয়। গণতণ্ত্রের মূল… [বিস্তারিত]
কিছু কিছু সময় আসে জীবনে যাকে গ্রহণ করে রাখতে কষ্ট আবার হারাতেও কষ্ট। হয়তো সকলের মনে হতে পারে, এ কেমন সময়? উত্তরটা আমি বের করেছি অপেক্ষা এবং তারপর এসে চলে যাওয়া। প্রতিটি সময়ই আসলে আমাদেরকে শেখায়। সময়ের প্রয়োজনে সবকিছুই হয়। কেউ এ কথা মানে, আবার কেউ না। আমি খুব মানি কথাটা। যেমন আরেকটা ব্যাপারে প্রচন্ড… [বিস্তারিত]
# হ্যালো, বল । আমি কাশবনের যৌবন দেখবো, এখনইতো সময়। # আচ্ছা, আজ নিয়ে যাবো ঠিক সন্ধ্যে বেলায় কিন্তু # আচ্ছা সে কী ওর হাসি যেন ছোট্ট একটা খোকা তার মার বুকে ঝাঁপ দিয়েছে। ইচ্ছে হোল কাশবনে হাটবে, ওদের গাঁয়ে হাত বোলাচ্ছে। সাথে কত সুন্দর করে প্রকৃতির বর্ণনা সেতো আমি পারিনা। মাঝে মাঝে কিছু ভাবনা… [বিস্তারিত]
স্কুল জীবনের কথা মনে করে আতংকিত হই আজো। বন্ধের পর স্কুল খুলবে সেই আতংকে কি ভীষণ ভীত সন্ত্রস্ত দিন কাটাতাম। অন্যদের কথা জানিনা। তবে, আমার এমনটি হত। মনে আছে ক্লাস টু'তে পড়বার সময় আমার পচা হাতের লেখার খাতাটি ম্যাডাম ক্লাসভর্তি সকলকে উঁচু করে দেখিয়ে বলেছিলেন, " তোমরা কি কেউ বুঝতে পারো এখানে কি লেখা আছে… [বিস্তারিত]
যে পথে তুমি হেঁটে গেছ সে পথেই ফিরে এসেছো পথিক তুমি তুমি এসেছো হাওয়ায় ভেসে। আজ এ পথে তোমার বিষাদ নেই, কোনো খেদ নেই, নেই কোনো হিংস্রতা। হাওয়ায় দোলা এ সবুজের বুক চিরে, দেবদারু, বাবলা গাছের ছায়াতলে আজ এক ছোট্ট ঘর তোমার। তোমার আঙ্গিনায় কাশফুলের ঢেউ খেলানো হাওয়ার নাচন। তোমার ঘরে সময়ের প্রবাহ নেই, অসাঢ়… [বিস্তারিত]
অন্ধকারে শিশির ঝরে পড়ে যখন, তখন অন্ধকার আর শিশিরের এই ভীষণ ভালোবাসা দেখতে ইচ্ছে করলেও তুমি পারবেনা রিতু, হাতের স্পর্শে গাল টিপে দিতে পারো, শিশিরের শীষ বাতাস কেটে কেটে হু হু করবে নিঃশব্দের মতো করেই তবুও ভোর অব্দি জেগে থাকতে হবে তোমায় রাতের ঝুরঝুর শব্দ তখন অচেনা লাগবে দেখো তুমি, দেখবে চৌম্বকীয় ভালোবাসা, কেমন করে… [বিস্তারিত]
"অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া।।"----অবশেষে শারদীয়া এসেই গেলো। নীল আকাশে তুলো তুলো মেঘ, প্রকৃতির বুকে শুভ্র কাশফুলের নাচন, বাতাসে শিউলী ফুলের ঘ্রাণ দেবীর আগমনী বার্তাকে স্পষ্ট করে তুলেছে। দেবীপক্ষকে বরণ করার সময় এখন। আশ্বিন মাসের শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ। কৃষ্ণপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যার দিন… [বিস্তারিত]
শব্দের রাজফড়িং ছুঁয়েছি বলেই এ বিহ্বলতা, শব্দশব এড়িয়েছি বলেই শব্দাহংকারের এ ই চঞ্চলতা, জড়িয়ে বিষাদকালো শব্দছায়া অপরাজিতার চেয়েও গাঢ় লাল শব্দ-ফুলের আজন্ম বিষণ্ণতা!! প্রজাপতির স্বপ্নসাঁতারের হৃদয়গাঙে উজানের বন্যতা; বাঁক-বদলেও হয়না থাকা দাগহীন নিরুত্তাপ, বিবাগী নিঃস্পৃহতায়ও নয়, শব্দলোলুপতা জেগে থেকে জাগিয়ে রাখে জীবনের স্বপ্ন-দ্বীপের অভিন্ন সত্তায়, ছেনে-ছুনে; প্রাণোচ্ছল স্বতঃস্ফূর্ততায়; উচ্ছ্বাসের ধুন ধরে, আঁতিপাঁতি করে খুঁজে পাওয়া… [বিস্তারিত]
লাইইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর (রাঃ)।দরূদ শরিফটি বেশ কয়েক জন সমচ্চোরে বলছেন আর লাশের খাট কাধে নিয়ে হাটছেন মুসলমানদের শেষ ঠিকানা কবর স্থানের দিকে।কবর স্থানে লাশটি নামিয়ে তার আরেক বার জানাযা পড়ালেন।আরেক বার তার বড় ভাই মৃত ব্যাক্তির পক্ষে সাফাই গেয়ে তাকে ঋণ মুক্ত করার ঘোষনা দিলেন।কবর স্থানটি মৃত ব্যাক্তির বাড়ীর অতি নিকটে তার পাশ দিয়ে প্রবাহিত… [বিস্তারিত]
প্রতিদিন কত কিছুর মুখোমুখি হতে হয় ! গুমোট অন্ধকারাচ্ছন্ন, বিচ্ছিন্ন সকাল আজ নিউইয়র্ক শহরে। এমন বৃষ্টি বাদলের দিনে মানুষের হাজারো ব্যস্ততা আর কোলাহলের মাঝেও চারিপাশ কেমন শুন্য শুন্য নীরব মনে হয়। এলমার্স্ট হাসপাতালের সামনে রেড সিগন্যালে বসে আছি। একজন গর্ভবতী নারী বেরিয়ে এলেন। স্নিগ্ধ, লাবণ্যময়ী। আরেকজন নীল চোখের শ্বেতাঙ্গ নারীকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে এলো… [বিস্তারিত]
ভেতরে যাইনি দেয়ালে দোয়েলের ডাক শুনে, যাবও না, ঐ ডাক গুনে গুনে। স্তম্ভিত দেয়ালে দোয়েলের বিলাপে শেষ বিকেলের সোনালী কিরণ রেখা গেছে মুছে আঁধার এসেছে নেমে বিলাপ পাখার যাদুতে; আকীর্ণ অসোয়াস্তির অন্ধকারের দেয়ালের ওপাশে যাইনি, যাবও না, [বিস্তারিত]
প্রথমা - যখন হঠাৎ পুরোনো কাটা দাগটায় আঙুল পড়ে, আলগোছে ছুঁয়ে যাই আর ভাবি কতোটা ব্যথা পেয়েছিলাম সেদিন কিছুতেই মনে পড়লো না সেই ব্যথার কারণ। অথচ দিব্যি মনে আছে আগুণ জ্বালিয়ে পুড়িয়েছি্লাম অনর্থক কিছু সময় তাতে আঙুল তো পোড়েইনি, এমনকি শরীরের কোথাও কোনো জ্বলুনীও হয়নি শুধু প্যারালাইসড মনের ভেতর যে ক্ষত, সেসব মনে থেকে গেছে… [বিস্তারিত]







