মূল লেখায় যান

বিষণ্ণ শব্দেরা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

তবুও শব্দেরা নেচে উঠবে বিনা হিসাবের রাত-বিরাতে আনন্দ ঝংকারের সুর তুলে, বিকেলের পিঠে সোনা রোদ ফেলে আবনান্ত বীথিপথের বাঁকে বাঁকে; বিমূঢ় সন্ধ্যার ডাক শুনে। অনলস অথচ নিষ্ফল শব্দেরা কাচের রহস্যময়তায় বকবক করে, কটূক্তি করে সবল জ্যেষ্ঠতায়, ভাবেনা শব্দবার্ধক্যের কথা!! শব্দে আঁকা কল্পনার শব্দছবি অবোধ্য আড়াল নীরবতার অনুচিত বিষণ্ণতায় টুঁ-শব্দটি না করে রয়ে যায় নিঃসাড় অনাবৃতে;… [বিস্তারিত]

মাটির প্রাসাদ

রিতু জাহানএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

গোধূলির হালকা আলোয় সোনালী রং গায়ে মেখে হেঁটে এসেছিলাম তোমার দুয়ারে, এক রত্তি সুখ নিব সেই আশায়। আমি খুঁজেছি মাটির প্রদীপ, ধিমি আলোয় তোমায় দেখার আশায়। তোমার সংগ, এ মাটির ঘর, নীরব এক একান্ত প্রাসাদ আমার। তোমার এ প্রাসাদে আজ আমি রানী। এ ধিমি মাটির প্রদীপ, এ আলো, এ নীরব প্রাসাদ, হয়ে উঠেছে প্রেমের তাজমহল।… [বিস্তারিত]

সোনেলায় নেই কেহ আপণ পর ব্লগ বাড়ীর সবাই তার আপণ দুঃখে সুখে এক কাতারে যেন একটি পরিবার। আছেন কত গুণীজন আছেন নারী পুরুষ জন মমতায় বাধা যেন সময়ের সূরের তান। আছেন আরো ভাই বন্ধু আছেন প্রিয় জন অসুখে ফ্রি চিকিৎসায় আছেন , ডাক্তার শুণ্যের -কৃন্তনিকার পরোপকারী মন। বদ মেজাজী স্বামীর ঘরকে রাখতে ঠিক লীলাবতীই যথেষ্ট… [বিস্তারিত]

অক্ষরের শব্দ নীরবতা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

শুনতে পাই কিছু অক্ষরের নীরব-নিঃশব্দ আত্মহত্যার শব্দগুঞ্জন, নিশুতির প্রকাণ্ড বনে; বিবাগী কম্পনে কাঁদে বেদনার স্তব্ধতা বন্ধ হয় অদৃশ্যতায় চোখের পাতা, না থামা গুঞ্জনস্রোত বয়ে যায় শিরদাঁড়া ছুঁয়ে। পুষে রাখা শব্দাহংকার পথ হারায় উদাসীন দৃষ্টিতে, সকাল জেগে ওঠে চা চামচের ঘূর্নীতে। দুপুরের অগাধ রোদ্দুরের সূর্যটা ছুটে আসে হাঁ করে, ক্লান্তির বিষণ্ণতা সাড়া শরীর জুড়ে; রাতজাগা পাখিটি… [বিস্তারিত]

মৃত্যুর আগে মরবো না আমি, তুমি নিশ্চিন্তে থাকো হে পৃথিবী। সবুজের মধ্যে বর্ষার জলে চোখ ভেঁজাবো; তারপর, ধূলো-বালির প্রতিবাদী নগরীতে বাতাসে এই নি:শ্বাসের স্পর্শ রেখে, বুড়িগঙ্গার জলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখবো। মৃত্যু তো চিরন্তন! সেই সীমাহীন মৃত্যুকে সীমায় বেঁধে দেয়া হয়েছে বলে কান্না কেন? সব্যসাচী মানে বোঝো? যে দু'হাতে একইভাবে সমান কাজ করতে পারে। আমি… [বিস্তারিত]

দুষ্প্রাপ্য চিঠি !

নিবিড় রৌদ্রএকান্ত অনুভূতি, কবিতা৫টি মন্তব্য

বেলা শেষে সন্ধ্যা নামে রাত্রি আসে ঘনায়ে পাখির ঘুমে জোনাকআলো কি গান যায় শুনায়ে? সে কথাতো আর ভাবিনা সেই রাত্রিও আসেনা নীরবতার কাব্য কেন... তবুও ভালবাসেনা? আমায় কি তার আগের মত আর লাগেনা ভাল? চোখের নিচে জ্বলাপ্রদীপ তাও মিলিয়ে গেল! কেমন যেন বিষাদ রেখা কেউ দিয়েছে টেনে অদ্ভুতুরে নয়ন তলে কি লেখা সে জানে? জীবন… [বিস্তারিত]

ঐশী রহমান আর ফারদিন হুদা মুগ্ধ, দুটো বাচ্চাই প্রায় একই টাইপ কাজ করেছে। বয়সও তাদের প্রায় একইরকম। খুব সম্ভবত ঐশীরও ছিলো সতেরো আবার মুগ্ধরও সতেরো। ছেলেমেয়ে যখন কৈশোর ক্রস করে, তখন তাদের মন থাকে স্পর্শকাতর! স্পর্শকাতর মন তখন আচমকা অনেক ঘটনারই জন্ম দিয়ে ফেলে। ঐশী, মুগ্ধও আচমকা এমন কাজ করেছে, যা সমাজ সংসারকে নাড়িয়ে গেছে।… [বিস্তারিত]

দুই দু গুনে

শুন্য শুন্যালয়একান্ত অনুভূতি৩৯টি মন্তব্য

সোনেলার চতুর্থ জন্মদিন। আমি কী কিছুই লিখবো না? লিখতেই হবে এমন নয়, না বলেও তো অনেক কিছু বলা যায়, বলে সবাই। আর আমি যেন এতো কোটিবার বলে বলেও কিছুই যেন বলতে পারছিনা। খুব বেশি ভালোবাসার কাছে আমি এলোমেলো হয়ে যাই, হড়বড় করি। সোনেলাকে নিয়ে সবার লেখার কাছে আমি অপদার্থ অক্ষম, আমার বলাগুলো সবাই নিয়ে যায়… [বিস্তারিত]

সোনেলার মাঝে নতুন এক আমার জন্ম।

রিতু জাহানএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

*সোনেলা* তুমি আমার এক প্রাণের স্পন্দন। আজ তোমার জন্মদিন। কি লিখব বলো তো ! এই আমাকে লিখতে বসালে কতো আদর করে, এতো স্নেহ, মায়া, মমতা, ধৈর্য্য তুমি কি করে পাও বলো তো ! আগে যখন মন খারাপ হত, বা মনে নতুন কোনো ভাবনা এলে কাগজের বুকে যা ইচ্ছে লিখে ফেলতাম। কাগজ তো কথা বলতে পারে… [বিস্তারিত]

এলোমেলো কিছু কথা…**সতেরো**

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

"সাতটি দিনে সাতটি ফুলে মালা গেঁথে এক সপ্তাহ হয় দুই পক্ষের তিরিশ দিনে বারো মাসে এক বছর ফুরায়... Monday সোমবার সপ্তাহ শুরু, Tuesday মঙ্গলবার কাজেতে পুরু Wednesday বুধবার, Thursday বৃহস্পতিবার সপ্তাহ চলে যায় ছড়া বলা ছন্দ সময় তো থামবার নয়, সময় তো থামবার নয়।। Friday শুক্র পরিপূত সাজ, Saturday শনিবার আধাবেলা কাজ Sunday রোববার ইস্কুল… [বিস্তারিত]

অশুভ জন্মদিন

নাসির সারওয়ারএকান্ত অনুভূতি৩৭টি মন্তব্য

এযুগের জন্মদিনের চিল্লাচিল্লি দেখে কিছুটা হলেও হিংসিত হই। কারণ আমার ছোট বেলাটায় তেমন উল্লেখ করার মত কোন জন্মদিনের কাহিনী নেই। মাঝে মধ্যে একটু ভালো খাবার দিয়েই মা সবাইকে মনে করিয়ে দিতেন। তবে আজকাল আমার জন্মদিন উৎসব হয়! ব্যাপারটা ভাবতেই বেশ লাগে। দুষ্ট ভাতিজার জন্মদিন উৎসব। সে অনেক হৈ চৈ ব্যাপার। কত কত বেলুন যা আমার… [বিস্তারিত]

প্রত্ন নদীর খোঁজে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

কথার নূপুর চেনা পাখির ঠোঁটে স্বপ্ন-ঘুমে স্বপ্ন অটুট; ডানা-মেলা ঐ দিগন্তের নীলাচল স্বপ্ন ব্যঞ্জনের মৃত্যুহীন দোলাচল, আকাশী রঙের ধেনু ছুঁয়েছে শেষের সীমানা; চৌকাঠ না পেরোনো হৃদয়ের ডানায় নূতন পালক, শিরশিরে হাওয়ায় সলাজ সাধ, ডানা মেলার, ধ্রুপদী অস্পষ্টতায়; দারুণ ঔদাস্যে চোখ পাতে খটখটে কাক-ভেজা দুপুর, মেঘেদের ভাঁজে ভাঁজে নীলাকাশ, সেখানেও রেশমি ফাঁস! তবুও জেগে থাকে সাধ,… [বিস্তারিত]

সম্পর্কের আদি অন্ত।

রিতু জাহানএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

আজ বড় বাবাকে নিয়ে রংপুরে গিয়েছিলাম ডাক্তারের কাছে। বাবাকে ডাক্তার দেখানোর জন্য। চেম্বারে বসে থাকার সময় লক্ষ্য করলাম, এক দম্পত্তিও তাদের এক বছরের বাচ্চাকে নিয়ে এসছে। পুরুষ লোকটি পুরো সময়টি ধরে বাচ্চাকে কোলে নিয়ে আছে। দেখে খুব ভাল লাগল। আমার মেমন রিয়ানের ছোট বেলা দেখতে পাচ্ছিলাম। তবে খেয়াল করলাম, মেয়েটি চোখ ছল ছল করে তার… [বিস্তারিত]

আমি ফুলী অবলা বলে বলতে পারি না মুখে স্বামীর নামটি, আপনি' ছাড়া যায় না বলা প্রিয়কে তুমি" কুসংস্কারে ঢাকা আমার শহর কি গ্রাম্য ভুমি। ফুলের মতো দেখতে সুন্দর বলে হয়তো আমার নাম রেখেছিল কেউ ফুলী, বাস্তবতায় এ যেনো এক নির্যাতীত নারীর প্রতীক। ভাগ্যের কাছে পরাজিত আমি হতে পারিনি সংসারি, দিন মাস বছর পেড়িয়ে এখন আমি… [বিস্তারিত]

ঈদের দিন এক বন্ধুর বাসায় আড্ডা দিচ্ছি আমরা অনেকগুলো পরিবার। গল্পের এক পর্যায়ে একজন জানালেন দেশে তাঁর আত্মীয়ের কথা। পনের বছরের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় এক মায়ের কথা। ছেলেটি এক্সিডেন্টে মারা গিয়েছে। আমার ছেলেটি দু'বছর বাদে পনের হবে। মায়ের মন। ভেতরটায় খামচে ধরলো যেন কেউ। জিজ্ঞেস করি, কেমন করে হল এক্সিডেন্ট ? বললেন, মোটর… [বিস্তারিত]