ভাবিনি কভূ এভাবে আবারো হবে দেখা বলতে পারো কত দিন পর হলো দেখা! -{@ তুমি জানতে, আমার মনের কোণে যখনিই ঘণ কালো মেঘের ঘণ ঘটা তখনি -{@ তুমি বকুল ফুলের মালার নেশা গ্রস্থ মনে কামনার উন্মাদ ছড়ানোর ঘ্রাণে সব ঝড় ঝাপটার অবসান ঘটাও। মনে পড়ে কি আজো কি হিংস্রোতায় চেয়েছি শুধুই তোমাকে এ যুগে এটাকে,… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ঘুম থেকে জেগে তার স্বপ্নের কথা শুনতে হয় আমাকে রোজ। কখনো মুখ ভার করে বলে, আই হ্যাড এ ব্যাড ড্রিম টুডে, আবার কখনো খুশি সুন্দর কিছু স্বপ্ন দেখতে পেরে। একদিনের স্বপ্নটা এমন তার-- ** আমরা তিনজন গাড়িতে কোথাও যাচ্ছি, পথে আমাদের গাড়ি ক্রাশ করলো। এক সুন্দর ইয়াং ব্লাক লেডি তার দিকে এগিয়ে এসে বললো; হ্যালো,… [বিস্তারিত]
ওমর খৈয়ামের কাছে বই হচ্ছে অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। তেমন বই মানে কি! সে আমি বলতে পারবো না। আবার প্রমথ চৌধুরী বলেছেন বই পড়ে নাকি সত্যিকারের জ্ঞান আহরণ করা যায়। এদিকে সৈয়দ মুজতবা আলী বলেছেন, বই কিনে কেউ নাকি দেউলিয়া হয়না। ব্রিটিশ লেখক সিডনি স্মিথ বলেছিলেন বইয়ের মতো সুন্দর নাকি বাড়ীর কোনো আসবাবপত্রও… [বিস্তারিত]
একসাথে আছি অনন্তের বহুকাল, নির্লিপ্ত উচ্ছ্বাসে, অসীম ধৈর্য-অধৈর্যের টানাপোড়নে, রাহুগ্রস্থ বিহ্বল নিঃস্পৃহতা নিয়ে, প্রাণের স্পন্দনে নৈরাশ্যের সূর্যাস্ত নেই, অসহ্য বিচ্ছেদের অবিচ্ছেদ উজিয়ে জড়িয়ে থাকে সারাক্ষণের মায়াবী কবিতা কোন এক সোনালী উদ্যানে, ক্ষয়হীন মেদ-মজ্জায় অনূঢ়ার হি হি কেঁপে ওঠা দেখি, স্পর্শের বিদ্যুচ্চমকে উল্টে-পাল্টে সোনার কাঠি রুপোর কাঠি, দেখি সাজহীন অপরূপ সাজে কবিতা ছবি আঁকে স্বপ্নিল সন্ধ্যার… [বিস্তারিত]
পৃথিবী থেকে শৈশব আমার বিলীন হয়েছে, জীবন থেকে হয়েছে অতীত। এই অনেক বছরের পরিভ্রমণের পরেও সেই সুখ অনুভূতি আমি ভুলিনি। স্বর্গীয় আলোয় মোড়ানো, সবুজের সতেজতায় ভরা, আমার শৈশব। জীবনের মায়াময় সেই দিনগুলোতে, এ বেলায় এসে স্মৃতির আলো ফেলি। দিনমান ছুটোছুটি, এ গাছ ওগাছ, মাটির পাতিল, রান্না-বান্না, চড়ুইভাতি, পদ্ম পুকুরে ঐ শ্যাওলা জলে ভাসিয়েছি যত নৌকা,… [বিস্তারিত]
অনেক দিন থেকেই সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে পোর্টাল সহ বিভিন্ন জায়গাতে "বল্টু " একটি পরিচত শব্দ। কমিকস , জোকস ট্রল কোথায় নাই মি. বল্টু। আমি হলফ করে বলতে পারি সোশ্যাল নেটওয়ার্ক গুলিতে যারা সরব আছেন বল্টু কে নিয়ে দু একটি মজার জোকস পড়েন নি , এমন মানুষ কমই আছেন। তবে আমি আজ কোন জোকস… [বিস্তারিত]
গ্রাম থেকে মিনু ফুফু আসে আমাদের শহরের বাসায়। ম্যাট্রিক পরীক্ষা দিবে, সেই উপলক্ষে। বাসার কাছেই পরীক্ষার কেন্দ্র। বিরতি দিয়ে দিয়ে প্রায় একমাস অবধি চলে সেইসব দিনের পরীক্ষা। রোজ সন্ধ্যায় ফুফু পড়তে বসে। কখনো কখনো মায়ের বারোহাত কাপড় গায়ে জড়িয়ে জোরে জোরে পড়া মুখস্থ করে। তখন তাঁর আশপাশ মা মা গন্ধে ভেসে যেতে থাকে। গায়ে গা… [বিস্তারিত]
আমি যখন ছোট তখন, আমার নানাদের ও দাদুদের বড় বড় কাঠের নৌকা ছিল। এই নৌকাগুলো আসলে কাজে লাগত, দূরের জমির ধান বয়ে আনার জন্য। আমার দাদু ও নানা বাড়ি সুন্দরবন সংলগ্ন এলাকায়। ঐ দিকের বেশীর ভাগ এলাকাই নিচু। তবে সেসব জায়গাতে মানুষের তখন বসতি ছিল না। মানুষ জঙ্গল কেটে আবাদ শুরু করেছিল অনেক আগে থেকেই।… [বিস্তারিত]
সখা, সখি ও শাস্ত্রী সমভিব্যাহারে রাজন মৃগয়ায় বেড়িয়েছেন সোনাবিকেলে, উহ্, নাহ, এটি কোন দূষ্মন্ত-শকুন্তলা কাহিনী নয়, বনপ্রান্তের ক্রন্দন ধ্বনিতে থমকে গেল রথ, আলুথালু বেশে গাছ জড়িয়ে প্রবল কান্নাকাটি করছে বিমর্ষ একটি লোক, ‘এ জেপন আর রাকপ না, আম্রে আমি আজ মাইরালামু’ শাস্ত্রীর বন চটকানোতে কান্না বন্ধ, চ্যাংদোলা করে নিয়ে এসে পেশ করা হলো রাজন সম্মুখে।… [বিস্তারিত]
আঁধার ঘরে সম অন্ধকারে,বিলাপ করে কিশোরীর স্বপ্ন এ পৃথিবীতে, তার মুখটি বরষায় ভেজা সবুজের বুকে ঐ গাঢ় বাদামী পুষ্প কলির মতো। দিবালোকে সেই স্বপ্ন তার বাতাস হতে বাতাসে বিলাপ করে সন্ধ্যায় ঐ যে পিশাচ বাদুর, গাঢ় বাদামি ঐ পুষ্প কলি কদমকে সবুজ থেকে ছিঁড়ে ফেলে দিল, আঁচড়ে পিঁচড়ে, এই ধূলোর বুকে। তাঁর আকুতি, তাঁর কন্ঠের… [বিস্তারিত]
নিনিষ্ণম, আমাকে কি তোমার মনে পড়ে কখনো? চব্বিশটি ঘন্টার প্রতিটি রুটিনের মধ্যে আমার অবস্থান কি আছে এখনও? নাকি ন্যাপথালিনের ঘ্রাণের মতো মিলিয়ে গেছি? আচ্ছা অনেক ভোরে যখন শান্ত শহরটা আড়মোড়া দিয়ে জেগে ওঠার প্রস্তুতি নেয়, ব্যালকনিতে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা কফি মগে চুমুক দিতে দিতে ওই আকাশের দিকে কি চোখ যায় তোমার? দূরের ওই আকাশে ধ্রুবতারার… [বিস্তারিত]
জীবন একটা গতির নাম। গতির মৌলিক ধারা রয়েছে। জন্ম লাভের সাথে সাথে মানুষের জীবন শুরু হয়ে যায়। মানুষ আস্তে আস্তে বড় হয়। তারপর একসময় তাকে জীবনের দায়িত্ব গ্রহন করতে হয়। মানব জীবন সংক্ষিপ্ত হলেও গতির হিসেব মতে মানুষকে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। মানুষের জীবন হল সজীব শক্তি, মূল্যবান এক অপার শক্তি। গতিময় জীবনে মানুষ… [বিস্তারিত]
আকাশ নিলো পর্দা টেনে চাঁদ উঠিলো জেগে সোনার মেয়ে দেখবে বলে ঢেউ লাগিলো মেঘে, তারার বনে ছুটোছুটি মনের ভিতর ভয় তাই দেখে চাঁদ লুটোপুটি হাসিতে খুন হয়, হাওয়া দিলো দোলা গায়ে শীতল পরশ বুলে সোনার মেয়ে দেখার ছলে নৌকা ভিড়ে কুলে চাঁদ হাসিলো নাও ভাসিলো ফুলে হাওয়ার দোল কখন আসবে সোনার মেয়ে খোঁপায় তারার ফুল?… [বিস্তারিত]
কোন এক গভীর সকালে চিনচিনে ব্যথার অনুভবে আবিষ্কৃত হলো বুকের মাঝে ছোট্ট একটি বিষের ফোঁড়া, ও কিছু না, হটেনটট ভাবনায় কিছুই পাত্তা দেয়া হলো না। দিন যায় দিনের মত, রাত রাতের মত, দিন রাতের মত, রাত দিনের মত হয়ে যায়, নিয়ম বেনিয়মের তোয়াক্কা না করে টনটনে ব্যাথায়। অগত্যা ডাক্তারের শরণাপন্ন, সুগভীর মনযোগে প্রায় ধ্যানস্থ হয়ে… [বিস্তারিত]
অপারেশনের তারিখ দিয়েছেন ডাক্তার আজ, অনেক ঘুরিয়েছেন আজ কাল পরশু তরশু বলে, বলতে পারিনি কিছুই, আকারে ইঙ্গিতে গুষ্টি উদ্ধার করলেও এই মহা ধড়িবাজ হাসাহাসি ডাক্তার নট নড়ন চরণ নট কিচ্ছু, এত কিছুর পরেও কেন এই ডাক্তার! সে গল্পটি নিবেদনে পরে আসছি। বিষফোঁড়া না বিষের ফোঁড়া বা শুধুই ফোঁড়া এ নিয়ে আকছার জ্ঞানী জ্ঞানী তর্ক-বিতর্ক ইতোমধ্যেই… [বিস্তারিত]








