মূল লেখায় যান

ফাগুন, কেমন আছো প্রিয় ? প্রথম দেখার বিদায় বেলায় কথা দিয়েছিলাম, প্রতি বসন্তে একটি করে চিঠি লিখবো তুমি-আমি। তুমি তোমার কথা রেখেছো। আমি কথা রাখার ছলে ভুলে ছিলাম তোমাকে দেয়া প্রতিশ্রুতি। মনে পড়েনি তা নয়, উদাসীনতায় লেখা হয়নি। পাছে তোমার আমার দূরত্ব আরো বেড়ে না যায় তাই আজ লিখছি, জানি পৌছে যাবে তোমার অজানা ঠিকানায়।… [বিস্তারিত]

ছুটে যেতে চাই

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো, ঘুম থেকে নামাজ ভালো, সু-পরিচিত মুয়াজ্জিনের কণ্ঠ নিয়মিত নিয়ম করে ডাকে; আমি ছুটে যাই, শান্ত-প্রশান্ত-প্রশস্ত চিত্তে, যাই উদভ্রান্তের মত ছুটতে ছুটতে; আমি যেতে চাই না, যাই না, ঘুমিয়ে থাকি, নির্ঘুম থেকে; প্রার্থনায় নত হই গভীর থেকে গভীরতম ভাবে, শ্রেষ্ঠতম নিবেদনে। আমি আমাতে থাকি-না, প্রার্থনায়-ও না, ঘুম-নির্ঘুমে-ও না, মঙ্গলে-অমঙ্গলে-ও না,… [বিস্তারিত]

ডাক পিয়ন//

বন্যা লিপিএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

দিনান্তের শেষে জানালার আলোটুকু এসে পায়ের কাছে লুটোপুটি আদুরে পরশ বুলিয়ে দিচ্ছে। জানালার গ্রীলে চড়ুইটা ইচ্ছে মতো কিচির মিচির করে আলাপ জুড়তে চাইছে যেন। ওপারে খোলা প্রান্তরে নামছে আঁধারের নিমন্ত্রন।স্মৃতী গুলো এলোমেলো হাওয়ায় এসে বড্ড নাড়া দিচ্ছে মন আকাশ।শরতের আকাশের মতো ভেসে বেড়াচ্ছে সাদা পালকের মতো মনের নীল জুড়ে। কখন যেন গোত্তা খাওয়া রঙীন ঘুড়ি… [বিস্তারিত]

বিচরণ

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

আজ ডালায় ডালায় পূর্ণতায় ভরা আজ সবার আগমনে সবারি মন ভরা আজি বসন্ত সোনেলা আঙ্গিনায় ভাই বন্ধুরা। কতদিন কত মাস অতৃপ্ত মনটা ভরে দিলো সবে একই সঙ্গে অনেকের আগমনের ক্ষণটা। আজ আমি অভিভূত, আজ আমার প্রানের সোনেলায় সকলেরি আগমন বার্তায়। আমি মুগ্ধ ! আজ আমি ধন্য। হঠাত সবাইকে পেয়ে তাৎক্ষনিক লেখা খারাপ হোলে মনে কষ্ট… [বিস্তারিত]

আমি গোটা শহরের সমস্ত ফুলের বাগান তন্নতন্ন করে খুঁজেও তোমার জন্য একটা লাল গোলাপ না পেয়ে সেদিন সাদা গোলাপ এনেছিলাম; অথচ তুমি অভিমান করে সে গোলাপ ছুঁড়ে ফেলেছিলে। বলেছিলে একটা লাল গোলাপ তুমি আনতে পারলেনা! তুমি কি জানো, তোমার লাল গোলাপের জন্য আমাকে সেদিন তপ্ত রোদে পুড়ে শহরের অলিগলি'র সব দোকান চষে ফেলতে হয়েছিলো? তবু… [বিস্তারিত]

প্রথম কে

শুন্য শুন্যালয়একান্ত অনুভূতি২২টি মন্তব্য

আমি তোমাকে এক জন্ম দিয়েছি, তুমি আমাকে কয়েক লক্ষ। আমি একটু একটু বেড়ে উঠেছিলাম তোমার নিঃশ্বাসে। তোমার ভেতর অক্সিজেন ছড়িয়ে আমি প্রতি সেকেন্ডে বেঁচে থাকছিলাম তোমার ফেরত দেয়া কার্বন ডাই অক্সাইডে। আমার ভেতর শেকড়ের মতো তুমি যখন নাভিমূল ছড়িয়েছিলে, তাতে শুধু তুমিই আটকাওনি, আমাকেও ধরে রেখেছিলে পড়ে যাওয়া থেকে। তুমি যেদিন পাখির মতো দুহাত ছড়িয়ে… [বিস্তারিত]

সময় উজিয়ে গা ছমছমে বিকেল-সন্ধ্যায় সমুদ্র-ঢেউয়ের কাঁধে চড়ে ভেসেছিলাম অজানায়, সাথে ছিল শুশুক আর ইরাবতী ডলফিনের দল। জানা-অজানা প্রাণ-মনের অটুট টান, ভান-ভনিতাহীন প্রগাঢ় দৃষ্টি সৌন্দর্য ছিল, ছিল ছল-শূন্যতা; সহসা থেমে গিয়ে নামিয় দিল জন-মানবহীন গাছগাছালির ব-দ্বীপে, আলতো করে বলে গেল, আসবে আবার একটু পরেই। রাত জমে জমে ভোর হলো, বৃষ্টিরা হাওয়া মেলে গোল হয়ে ঘুরে… [বিস্তারিত]

সমুদ্রেতে যাবই যাব

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

কতটা, কতটুকু জোরে চিৎকার করলে সমুদ্র তুমি জেগে উঠবে, কতটা স্মরণ-উত্তেজনা দেখালে কথা শুনবে, কতটা, কতবার জ্বলে-জ্বলে উঠে নিভে গেলে সমুদ্র তুমি পাশ ফিরে শোবে; সৌন্দর্য-বিক্ষত, সৌন্দর্য-প্রবাহ, সৌন্দর্য-প্রদাহ, সৌন্দর্য-আনন্দের চিৎকার-চেঁচামেচি, আশা-আকাঙ্ক্ষা উত্তেজক প্রশংসা এড়িয়ে নার্সিসাস হয়ে এড়িয়ে গেলে, ইন্দ্রিয়গ্রাহ্য যথেচ্ছা আনন্দ-অসারতার জৌলুসে এফোঁড়-ওফোঁড় করে; সমুদ্র-ভেজা হয়ে স্বর্গোদ্যানে হেঁটে যেতে যেতে ভাবি কতটা পথ পেরুলে আমি… [বিস্তারিত]

শব্দের যোগার //

বন্যা লিপিএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

প্রশ্ন গুলো কেমন তরো? শব্দগুলো কোথা হতো লই যোগাড়ে? বিশ্বাসের ভীতে লাগলে ঘুন, বোঝাই.... এমন শব্দ পাবো কই? আকন্ঠ ডুবে থাকা পিপাসার কলসি।হাতরে ফেরে তৃষিত শব্দের অপূর্ণতা। ভান্ডার বড় সংকীর্ণ। হতাশা আর পিপাসা গলা জড়াজড়ি করে অপূর্ণতা আকন্ঠ গিলে উঠি, হই বেসামাল,গিলতে গিলতে শব্দেরা এসে দখল নেয় মস্তিষ্কের বসে গ্যাট্ হয়ে।খেলা করে আমার সমস্ত আঙুল… [বিস্তারিত]

মানুষ এবং

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

আমরা ' মানুষ সৃষ্টির সেরা জীব' বলে আত্মপ্রসাদ লাভ করি সব সময়ই। অথচ আমাদের দেশের মানুষদের প্রতি দৃষ্টি দিলে এ কথাটির অসারতা প্রায়ই অনুভব করি। মানুষে মানুষে বিভেদ, হানাহানি, হিংস্রতা দেখে নিজকে এদের কাতারে দার করতেও কেমন অস্বস্তিবোধ হয়। কি করছি না আমরা মানুষ হয়ে? রোজার বাজার লক্ষ্য করে সম্প্রতি কিছু মানুষ বিদেশ থেকে অনেক… [বিস্তারিত]

মহান ভাষা আন্দোলনের স্বরণে ২১ ফেব্রুয়ারী বই মেলা চলছে সোহরাওয়ার্দী উদ্দ্যানে।বই মেলা আসছে যাচ্ছেন বই ক্রয় বিক্রয় করছেন কত কত প্রসিদ্ধ লেখক সাহিত্যিক ব্লগার।এমনি একটি সাহিত্য পরিবেশে ব্লগের একটি আড্ডা হলে মন্দ হয় না।অবশ্য সোনেলা ব্লগ কর্তৃপক্ষ প্রায় প্রতি বছর এমন একটি আড্ডার আয়োজন করে আসছেন সে জন্য আমরা ব্লগাররা কৃতজ্ঞ। কৃতজ্ঞা জানাই ব্লগের আরেক… [বিস্তারিত]

বোঝে না ,সে বোঝে না

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

বোঝেনা সে বোঝে না, একটি ভারতীয় বাংলা ছবির গান। ছবিটি আমি দেখেছিলাম খন্ড খন্ড করে কিছু মানুষের গল্প নিয়ে ছবিটি দেখে যেমন ভালো লেগেছিলো তেমনি ছবিটির শেষটুকু আমায় কাঁদিয়েছিলো। যাইহোক ছবি নিয়ে এই লেখা নয়। কেন লিখছি তাই বলবো। প্রায় প্রতিদিন আমার ঘুম ভাংতো এই গানটি শুনে। ঢাকায় যারা থাকেন তারা এটা ভালো করেই জানেন,… [বিস্তারিত]

মেঘ-মেদুর

রিতু জাহানএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

এখন রাতের দ্বী-প্রহর। আজ শিশিরের টুপটাপ শব্দ নেই দূরে কাছে শিশুর কান্না নেই কুকুরের অকারণ চিৎকার নেই অ্যাকুরিয়ামের মাছগুলোও স্থির। শুধু প্রচন্ড মায়া নিয়ে তাকিয়ে আছে মস্ত বড় চাঁদ হঠাৎ হঠাৎ আহ্বানে সাড়া দিচ্ছে কাছে দূরের কোনো কোকিল জোড়া জানান দিচ্ছে, এটা ভরা বসন্ত পাখায় পাখায় প্রেম এ তাদের প্রজনন মৌসুম। প্রচন্ড আবেগে, প্রচন্ড প্রেমাবেগে… [বিস্তারিত]

বসন্তের ছায়া-পথে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

নিভৃত মিলেছে দূর-পথের দূরত্বে, দূরত্ব চোখ ছুঁয়ে যায়নি, দূরেই মিলিয়েছে দূরের হাতছানি; এ যেন অন্তবিহীন পালিয়ে পালানো-খেলা, গাছগাছালির ভিড়ে ফাগুনের বসন্ত-মেলা; আজব ছুতোয় স্বপ্ন-স্বপ্ন স্বপ্ন-মেলা। জাফরান বাতাসের শুভ্র হাসিতে পুতুল খেলার ব্যস্ত দিনে, ছায়া-পথের নিভৃত-রাতে অপলক চোখে আড়াল-নিস্পৃহতায় মরণ খেলার মত্ত নেশা। [বিস্তারিত]

কি অবাক হচ্ছেন? সেলুনে বই? তাহলে শুনুন- রাজশাহী নগরীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম সেলুন ভিত্তিক পাঠাগার। একুশে ফেব্রুয়ারি এই কার্যক্রমের সূচনা হয়। সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা সোহাগ আলী। সেলুনে চুল-দাড়ি কাটতে এসে বেশরি ভাগ সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষার সেই সময়ই বইপড়া অভ্যাস গড়ে তোলার লক্ষে অভিনব কায়দায় বই পড়ানোর দায়িত্ব নিয়েছে… [বিস্তারিত]