মনোভাব প্রকাশের বিভিন্ন মাধ্যমের একটি হলো লেখা। বর্তমান প্রেক্ষাপটে মনোভাব প্রকাশের উন্নত মাধ্যম হিসেবে সোস্যাল মিডিয়া অন্যতম। এখানে খুব সহজে ব্যক্তি তার মনোভাব লেখেন ও নিকট/দূরবর্তী মানুষের সাথে নিজের মনোভাব শেয়ার করেন। মিডিয়া হিসেবে ফেইসবুক, টুইটার বা অন্যান্য সোস্যাল প্লটের মধ্যে ব্লগ একটি। এ সমস্ত স্থানে লেখক ও পাঠক একই অবস্থানে থাকা হেতু খুব সহজেই… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ছবিটির মুল্য তারাই বুঝবেনা যারা বাংলিশ। উদাহরণ চান? এক বাংলিশরে প্রশ্ন করলাম - সে গেলোতো গেলো এমন ভাবে গেলো আর ফিরে এলোনা এর ইংরেজিতে অনুবাদ কি হবে বলতো? তার উত্তর ছিলো - He is gone gona gone gone, emon vabe gone, has not come. তাদের কাছে ইংরেজিতে কথা বলা স্মার্টনেস। বাংলা ভাষায় তারা অস্বস্তি অনুভব… [বিস্তারিত]
বাংলাদেশের হাস্যকর সামাজিক প্রেক্ষাপটে আজ পরকিয়া নামক এক অস্বস্তিকর একটা শব্দের বিচার হচ্ছে। আর তারই জের ধরে এক সাইকো লোকের আত্মহত্যা করা নিয়ে পুলিশ তিন দিনের রিমান্ড নিয়েছে একজন মানুষের। পুরো বাংলাদেশ তার বিচার চাচ্ছে। কিন্তু মিতু কি তার সাইকো স্বামীর মৃত্যুর জন্য আসলেই দায়ী। যদি দায়ীই থাকে তবে কতোটুকু দায়ী? মনের উপর কখনো কারো… [বিস্তারিত]
জলাধার পাড়ে আড্ডা কলিজা জুড়ায়ে ঠান্ডা। জলাধার নান্দনিক সৌন্দর্যয়ে আকর্ষণী দৃষ্টিনন্দন নয়নাভিরাম মনলোভিনী। জলেরধারে হাঠুগেড়ে বসা। মিষ্টি মধুর মনভোলানো গল্পে ঠাসা। একজনে বসে আকাশ পানে উকিবুকি নয়ন ঘুরানো দৃষ্টিতে বসে আঁকে জিবন অতীত কিবা ভবীতে। বোনে স্বপ্ন, গায় প্রিয় গান কপোতকপতি কিবা কোন প্রিয় কবিতার পংতি, কাঠ বাদাম প্রিয় স্বস্তির সন্ধি। দলে-বেদলে, মানুষের দল ঘোরে… [বিস্তারিত]
কিছু কিছু মৃত্যুর জন্যে মানুষ প্রস্তুত থাকে। অপেক্ষায় থাকে। জীবনের পড়ন্তবেলায় নিজের শরীরই যখন যন্ত্রণাদায়ক হয়ে উঠে, তখন সম্ভবত বেঁচে থাকা অর্থহীন লাগে। সমস্ত জীবনের কর্ম, সঞ্চয়, অর্জন এবং প্রিয় মানুষদের ছেড়ে কে চায় অনন্তের পথে একাকি চলে যেতে ? বেদনা ভারাক্রান্ত মনে তবুও মানুষ অপেক্ষায় থাকে চলে যাবার পথের, সময়ের। আমার বাবাও এমন অপেক্ষায়… [বিস্তারিত]
দেশে এতো এতো শিশুসন্তান ধর্ষণের শিকার হচ্ছে এ নিয়ে একটিবারও যাদের কথা বলতে দেখিনি, তারাও এবার আকাশের (আকাশ-মিতু) ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে আকাশ-বাতাস কাঁপিয়েছেন। জন প্রতিক্রিয়া: আকাশ স্বেচ্চায় সজ্ঞানে হতাশা থেকে অপমানবোধে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বহুগামিনি স্ত্রী মিতু বিদ্বেষে ফেসবুক উত্তাল। ফাঁসির দাবীতে মানববন্ধন! আত্মহত্যায় প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও প্ররোচনার অভিযোগে অপরাধীর সাজা… [বিস্তারিত]
নিরণ্ণ এক পান্থ পথিক। ঔজ্বল্যের তীব্রতায় ধূসর মরুর বুক চিড়ে নিঃশ্বাসের ঘোড়দৌড় পরিক্রমায় ওষ্ঠাগত প্রাণলয়ে অবিরতঃ ছুটেচলা এক অধরা স্বপ্নের খোঁজে। খেজুরের কাঁটায় হেলান দিয়ে নামে দীর্ঘ রাত্রির বাঁকা চাঁদ। জ্যোৎস্নালোকিত চিকচিকে বালুকনার প্রতিবিম্বে আপনছায়ায়। মূগ্ধতা রেখে রেখে তাবু গেড়ে প্রতীক্ষা, কোনো এক আফ্রোদিতি'র। মরিচিকার ঠিকরে পরা আলো চিনতে চিনতে হয়ে ওঠে এক বেদুঈন যাযাবের… [বিস্তারিত]
মানুষ মৃত্যুর পরে পদক কেন পায়, কেন জীবদ্দশায় পায়না? বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি বেঁচে থাকাকালীন আমরা কেন তার কর্মকে শ্রদ্ধা জানাতে অপারগতা প্রকাশ করি? আচ্ছা এ নিয়মটি বদলানো যায়না? গুরু আপনি কি ওপার থেকে দেখতে পাচ্ছেন একুশে পদকে ভূষিত হয়েছেন আপনি? অবশেষে এ দেশ আপনাকে সম্মান জানিয়েছে। আমাদের দুর্ভাগ্য আপনার এ খুশি আমরা দেখতে পারছিনা। জানি… [বিস্তারিত]
কতদিন ধরে ভেবে রেখেছি একটি কবিতা লিখবো, ঠিকঠাক কবিতা। ভুলচুক বাদ রেখে লাইন গুলো সমান্তরাল করে শক্ত কথার ভারি ভারি শব্দ দিয়ে লিখে ফেলবো এক অনুপম মনোহরি কবিতা। কিছু লেখার আগে যে পড়তে হয়, এই নিয়মটা না মেনে ঠিকঠাক কবিতা হবে কি ? ভাবতে ভাবতেই পড়তে বসেছিলাম কবি–মহাকবিদের বিশাল–বিকট কবিতার ভান্ডার। পড়তে–শিখতে গিয়ে টের পেলাম,… [বিস্তারিত]
আজ নীলু এসেছিলো। নীলু কে? নীলু আমার ছোটবেলার খেলার সাথী। আমার তিন বছরের ছোট সে, উচ্ছল শৈশবের নানান স্মৃতির সাক্ষী। ছোটবেলায় কতদিন কত বছর আমরা হাঁড়িপাতিল, দাড়িয়াবান্ধা, কুতকুত খেলেছি তার আর হিসেব নেই। দু'জনের কত খুনসুটি, লুকিয়ে তার মায়ের হাতে বানানো আঁচার চুরি করা খাওয়া, আমার বই তার বাসায় লুকিয়ে রেখে আম্মাকে বই হারানোর কথা… [বিস্তারিত]
প্রতিটা বাচ্চাই আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। আমার দুই সন্তানও দুই রকমের বৈশিষ্টের অধিকারী। তাদের বৈশিষ্ট্য অনুযায়ী মা হিসেবে আমার কেমন আচরন হওয়া উচিৎ তা নিয়ে আসলে আমার আজকের এ লেখা। কারণ, বাচ্চার বৈশিষ্ট্যমতে যদি মা হিসেবে আমি তাদের সাথে সেরকম আচরন না করি তবে তাদের আমি গড়ে তুলতে হয়তো পারব না। আমি পারবও না… [বিস্তারিত]
আইনের ফাঁক ফোঁকর দিয়ে যেমন বড় বড় রুইকাতলা বের হয়ে যায় তেমনি আইনের জালে অনেক সময় বেকসুর লোকও আটকা পড়ে। আমরা সাধারণ মানুষ আইন আদালতের কথা শুনলেই আৎকে উঠি। উঠারই কথা। কারণ, শরীরে একটা রোগ হলে তা হয়তো সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। বা শরীরের কোনো অঙ্গ পঁচে গেলে তা কেটেও হয়তো বেঁচে থাকা যায়। আর… [বিস্তারিত]
আনমনা জল, ভেসে ভেসে চলে, গন্তব্য-অজানায়, দোষাচ্ছি-না কাউকে; অবিচল এক স্বৈরিণী চোখ, উষ্ণতার জল নিঃশ্বাসে জাঁতা-পিষ্ট নিঃসঙ্গ বিমর্ষ মন গুঁজে-গুটিয়ে অকারণ উচ্ছ্বাসের অট্টরোল তুলি। এ এক অসম্ভব রানীময়তা শীতের, অধৈর্যের এলাম-গেলাম অহংকারে; বিচূর্ণ আয়নায় শুধু ফেলে রেখে ফেলে যাওয়ার ক্ষয়িষ্ণু অবয়বের আলোহীন চোখ, চোখে চোখ রেখে চোখ-কথার উদোম উদ্দাম নৃত্যে পেছনে ফেলার নৃশংসতা, হাজারো উপমা… [বিস্তারিত]
ছোট খালার ছেলের বিয়ে। হলুদের আগে আমাকে বলা হলো "তুই পায়েস আর পুডিং করে দিবি" বললাম,রামপুরা থেকে বহন করে আনতে গেলে ঝামেলা পোহাতে হবে পারবোনা।হলুদের আগের রাতে আপনার বাসায় থেকেই করে দেবো। খালা তাতেই খুশি। কিচেনে একাই ছিলাম।বেশ অনেকটা সময়। বাসা ভর্তি আত্নীয় স্বজন।আমার মা সহ বড় খালার ছেলে, মেয়ে, ছেলের বউ এবং ছোট খালার… [বিস্তারিত]
বালুকায় শুয়ে রোদে গা এলিয়ে, হাঁটু-গেড়ে-বসা শীতের সান্নিধ্য-উপত্যকায় উষ্ণতা একটু একটু অস্ফুট কথাবার্তা খুনসুটির ছলে, লোনা-নীল-জল সৈকতে; বেদনার-নীল-তরঙ্গ হৃদ-প্রান্তর-ঘেঁসে দাঁড়িয়ে আছে গলা অব্দি ডুবিয়ে বিচ্ছিন্নতার ছায়া ফেলে, মুহুর্মুহু ঢেউয়ের তাড়ন নিঃস্ব হৃদয়ে। ধোয়া ধুলো এড়িয়ে শৈশব-গ্রাম-প্রান্তরে, বট-পাকুড়ের আড়াল খুঁজে, শুধু দু’জনে দু’জনার চড়ুইভাতি, হোক না সে শুধু শুধু মিছামিছি খাইয়ে দেয়া, খেয়ে নেয়া; আকাশের পেছনে… [বিস্তারিত]








