মূল লেখায় যান

সেদিনের সেইসব স্মৃতি//

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

আচমকা মাঝরাত্রিতে, বিকট আওয়াজের তীব্রতায় হৃদস্পন্দনের বাড়তি ধরাশ ধরাশ করা ঘুম ভাঙা চোখের আতঙ্কিত ছোট্ট কিশোরী মনের প্রশ্ন.... "কি হলো? "পরক্ষনেই মনে পড়ে... আজ তো ২৬শে মার্চ!! স্বাধীনতা দিবস। ২১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরন করা। বাকিরাতটুকু আবাবরো হয়তো কোনো এলোমেলো স্বপ্ন দেখে ভোরের অপেক্ষা। সেই সকালেও উচ্চমাত্রার ড্রামের আওয়াজে একছুটে বিছানা ছেড়ে সদর গেটের… [বিস্তারিত]

শেষে ক্লাসে গমন। স্বপন স্যার ছিলেন প্রচন্ড রকমের রসিক শিক্ষক। ক্লাসে এসে বললেন কিরে চৌধুরী প্রেমের ক্লাস কেমন হল। স্বপন স্যার ছিলেন বাবার বন্ধু কিন্তু তিনি বাসষ্ট্যান্ডের দিকে আসতেন না, তাই বাবার সাথে দেখা হবার সম্ভাবনা কম। স্বপন স্যার জগন্নাথ মন্দির সংলগ্ন চেম্বারে হোমিওপ্যাথিক ডাক্তারী করতেন এবং ডাক্তারী ডেরাতেই প্রাইভেট পড়াতেন। উনি আমার প্রাইভেট শিক্ষকও… [বিস্তারিত]

নারীবাদ!

মারজানা ফেরদৌস রুবাএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

প্রথমেই বলে নেই আমাদের দেশে 'নারীবাদ' এবং 'ব্লগার' শব্দ দুটোকে মানুষ বরাবরই অপব্যাখ্যা করে, বাঁকা চোখে দেখে। বলা যায়, শব্দ দুটো কখনোকখনো 'গালি' অর্থে আবার কখনোকখনো প্রতিপক্ষকে টার্গেট করতেও ব্যবহৃত হয়। অথচ শিক্ষাদীক্ষায়, শৌর্যেবীর্যে উন্নত দেশগুলিতে তা আক্ষরিক অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। ২০১৩ সালের পর ব্লগার বলতেই মানুষ বুঝতো নাস্তিক। হায়! হায়! শিক্ষিত সচেতন লোককেও… [বিস্তারিত]

সে এবং সে

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি৮০টি মন্তব্য

সে আর সে একসাথেই ২০১২ সনের অক্টোবরে পদার্পন করেছিল এই সোনেলায়, ইচ্ছের আকাশ ছুঁয়ে দিতে। যদিও ব্যাকগ্রাউন্ডে গান বাজেনি তখন সে যে কেন এলোনা কিছু ভাল লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এমনি খুশিতে ঠেলায় ঘুরতে এসেছিল, ভালো লাগায় তাবু টানিয়ে গ্যাট হয়ে বসেছিল। বাঙালীদের যা স্বভাব, বসতে দিলে শুতে চায় - তো… [বিস্তারিত]

হঠাৎ আবিষ্কার করি নিজেকে, হাম্বা রাজ্যে, হাম্বা রবে। এঁড়ে, বকনা, দুধেল গাই, হালের বলদ, অতিকায় কামোদ্ধত শিং ওয়ালা ষাঁড়, কলুর বলদ। সবার কাছে যাই, সাথে যাই, মেশামেশি করি। বলি, এই দেখ একই শিং, একটু ভোতা, কিন্তু এই দেখ লেজ, পশমের শরীর, গন্ধ; কেউ দলে নেয় না, ‘কোবি’ বলে। ছাগ রাজ্যে যাই, বকরীগুলো ম্যা ম্যা ডাকে… [বিস্তারিত]

কিছুদিন হয়েছে আমি এই ব্লগে রেজিষ্ট্রেশন করেছি। রেজিষ্ট্রেশন করতে কিছু সমস্য হচ্ছিলো, আমার পরিচিত আর এক ব্লগারের সাহায্য নিতে হয়েছিলো। লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় খুব সময় দেয়া হয়নি, কিন্ত এখন এখানে ব্লগিং করতে গিয়ে আমার কিছু সমস্যা হচ্ছে। ১) আমার প্রোফাইলে ছবি এ্যাড করার পরও ছবি দেখা যাচ্ছে না। এখানে ছবি ও নিজের কথা যোগ… [বিস্তারিত]

গিয়েছিলাম সেবারে সমুদ্রের আনন্দ বিহারে ঝিনুক সমুদ্রে, অমৃতের লোভে; উচ্ছল উত্তাল ঢেউয়ে গড়াগড়ির; মগ্ন আনন্দে; মন্থন আনন্দের চৈতন্য অ চৈতন্যের মাঝে। ডুবুরির বেশে, কুড়বো মুঠো মুঠো রক্ত প্রবাল আর স্বেদ-মুক্তো হাতছানিতে ছিলাম মুক্তো/প্রবালের। বিঘ্ন আনন্দে শুনতে পেলাম এইইইইইইইইইইইই, কী কর? আজব! কে আবার কাকে ডাকে এই ঘন-আনন্দে ছেদ ফেলে? তিরিক্ষি মেজাজে, কে কে ওখানে!, মিউ… [বিস্তারিত]

শিক্ষকের হাতের সুশ্রী হালকা গড়নের বেত্রদন্ড তাঁদের শোভাবর্ধন করত সবসময় ।এ কালের শিক্ষকের বেত্রাঘাত যেমন অনেক শিক্ষকের নিজের শরীরেই এমন ভাবে আছড়ে পড়ে তিনি চাকুরিটিই হারাতে বসেন। তখনকার দিনে এ রকম হবার সম্ভাবনাই ছিল না। এ কালের বিজ্ঞানের আবিষ্কৃত বেত্রাঘাত দুরে থাক, বেত্রদন্ড দেখলেই নাকি শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ্য হয়। সে যাকগে – সম্ভবত ১৯৮৮… [বিস্তারিত]

লেখক পাঠক, পাঠক লেখকের ভাবনা-প্রশমন ও ভাবনা-প্রস্রবণের এই বয়ে যাওয়ার ধারা-চিরন্তনী নিয়েই একটি কবিতা, ক্রমাগত হয়ে ওঠে কবিতা, একটি লেখা বা কবিতা কতটা নিয়মনীতির বেড়াজালে সরকারী বা আধাসরকারী অথবা জগাখিচুড়ির গোঁজামিলে যাতা-পিষ্ট হবে বা হবে-না তাও একটি ভাবনা-বদ্ধ বিষয়। একটি লেখা বা কবিতা আদৌ কবিতা বা লেখা কী-না অথবা কেন-ই-বা একটি কবিতাকে কবিতাই হতে হবে… [বিস্তারিত]

ব্রেইন ওয়াশ

নীরা সাদীয়াএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

ব্রেইন=মগজ ওয়াশ=ধোলাই অর্থাৎ ব্রেইন ওয়াশ বলতে সোজা বাংলায় বোঝায় মগজ ধোলাই! লেখাটি পড়তে গিয়ে কারো কারো হয়ত হাসি পাবে, কারো কাছে মনে হবে অযাচিত টপিক।তবে আমি আপনাদেরকে আজ এই ব্রেইন ওয়াশ তথা মগজ ধোলাইয়ের গুরুত্ব বোঝাবো না, বরং এর কয়েকটা উদাহরন তুলে ধরব। ফলে আপনারাই বুঝে যাবেন এর প্রয়োজনীতা এবং অপ্রয়োজনীয়তা। ধরুন, আপনি ভূতে বিশ্বাস… [বিস্তারিত]

এখন রাতের কোন প্রহর? ঠিক ঠাহর করতে না পারলেও বুঝতে পারছি, এখন রাতের দ্বি-প্রহর। কারণ, তিনি এসে বসেছেন তার সে চির আপন ডালে। কয়েকদিন থেকেই বুঝতে পারছি এখানে তিনি বসে থাকেন আমার পাহারায়। আজ আর খুলছি না থাই গ্লাস। বলেছিলাম বাঁশি শিখে আসতে। অন্তত কিছু শব্দ ধরে আনতে। আনে নি জানি। তাই তো চুপ করে… [বিস্তারিত]

অকেজো শুন্য শুন্যালয় আমাকে ভালবাসলে আপনি অনেক কিছু হারাবেন। আপনার ভেতর আপনি। আপনার বুকের ভেতর ভোর পাঁচটার মেঘ জমতে থাকবে। দুপুরগুলো হবে আপনার এক একটি না লেখা কবিতা, শাওয়ারে মনে আসতেই যেই লাইনগুলো লিখবেন বলে ভেবে রেখেছিলেন। এভাবে পার হতে হতে আপনি রবীন্দ্রের দুপুরই দেখবেন না। পাখিগুলো কাছে এলেও তাদের ঠোঁটের ফাঁকে আপনি বিড়বিড় ছাড়া… [বিস্তারিত]

লেখক পাঠক দ্বৈরথ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতিমন্তব্য নাই

শিরোনামে দ্বৈরথের কথা বলেছি, কথা সত্য, সত্য না। এবারে খুলে বলার চেষ্টা করি। পূর্ব-কথন। লেখক, লেখা ও পাঠক নিয়ে নিজের মত করে কিছু একটা বলার কথা ভাবতেছিলাম, একটি আজগুবি কাঠ-কাঠ একটি লেখা লিখে ফেলেও রেখেছি, সাহস হয়নি প্রকাশের, সে ভাবনার উত্তরণ/অবনমন করে প্রবর্তনা এই লেখাটির। যা বলছিলাম, লেখক, লেখা ও পাঠক বিষয়টি এভাবে ভাবতে পারি।… [বিস্তারিত]

লেখক পাঠক দ্বৈরথ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

শিরোনামে দ্বৈরথের কথা বলেছি, কথা সত্য, সত্য না। এবারে খুলে বলার চেষ্টা করি। পূর্ব-কথন। লেখক, লেখা ও পাঠক নিয়ে নিজের মত করে কিছু একটা বলার কথা ভাবতে ছিলাম, একটি আজগুবি কাঠ-কাঠ একটি লেখা লিখে ফেলেও রেখেছি, সাহস হয়নি প্রকাশের, সে ভাবনার উত্তরণ/অবনমন করে প্রবর্তনা এই লেখাটির। যা বলছিলাম, লেখক, লেখা ও পাঠক বিষয়টি এভাবে ভাবতে… [বিস্তারিত]

অ-কবির অ-কবিতা

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

বুক-পকেট ঘড়ির অগোচরে বেজে চলে ছায়া এলার্ম, বাতাসের ঠিকানা খোঁজে অদৃশ্য চিরকুটের দুর্বোধ্য লিপি । গোলাপের পাপড়ি ডানা মেলে চৈতালী হাওয়ায় একঝাঁক প্রজাপতির পাখায় , আড়াল চাঁদের হাসিতে বাঁধ ভাঙার গান । উষ্ণ মাধবী রাত কাড়ে ঘুম-চোখের অহংকার, শব্দ হাসে অনুভবের অভিযোগে, অ-কবির -অ-কবিতা যেনো অলৌকিক অলংকার !! [বিস্তারিত]