মূল লেখায় যান

উরো চিঠি

মোহাম্মদ দিদারচিঠি১৪টি মন্তব্য

প্রিয় সুলেখা, আমায় নিয়ে তোর ধারণাটা কি পাল্টেছে?নাকি আটপৌরে বুরির মতো সেকেলে তুচ্ছ কথাটিকে মনে গেথে চুরান্ত অপরাধীর আসনে বসিয়ে তোর মায়াবী চোখের চাহনিতে হিংস্রতা মিশিয়ে নাক শিটকে ঘৃণার সাগরে ভাসিয়ে দিচ্ছিস! প্রিয়, ওগো কেমন আছো তুমি? চিঠির প্রারম্ভেই জানতে চাওয়াটা নমনীয়তা। এ নির্ঘাত মহা অপরাধ আমার, আমি তা জানতে চাইনি।এখন নিশ্চই তোর মনে আমায়… [বিস্তারিত]

আমার কথা আমার অনুভূতি

রুমন আশরাফএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

প্রতিটি দিনই শুরু হয় খুব ব্যস্ততার মধ্যদিয়ে। ভোরে শয্যা ত্যাগের ব্যাপারটিও হয়ে গেছে নিয়মিত। ছুটিছাটাও ঠিক ওভাবে ভোগ করা যায় না যেভাবে অন্যরা করে। কর্মস্থলও বেশ দূরে পরিবার পরিজন থেকে। বিশেষ কোনও দিন কিংবা সুযোগ ছাড়া কাছের মানুষদের দেখাও বড় দায়। সারাদিন সাইট, অফিস, মিটিং, ট্রেনিং, রিপোর্ট, ইমেইল এসব করতে করতেই পেরিয়ে যায় একেকটি দিন,… [বিস্তারিত]

পৌষালী রৌদ্রে দিগন্তের আরক্তিমে আকাশপানে যখন মেঘের ভেলা উড়ে গোধূলি নদীর স্রোতে। উপায়ন্তরহীন মগ্নতায় মেঘেরা বৃদ্ধ হয় সমুদ্দুরের রাখালিয়া বাঁশির সুরে, খেয়ালি মাঝির অনুভূতির কবিতা তখন হাওরের বুক জুড়ে উষ্ণতা খুঁজে রক্তজবার রক্তবর্ণ আঁচে। আমাদের শহরে আজও পৌষালি সন্ধ্যার কুয়াশা ডাকা মাঠ জুড়ে কাবেরী ধানের গন্ধ নামে। কৃষকের ঘরে ঘরে ভরে উঠে পৌষসংক্রান্তির নবান্ন। পৌষালি… [বিস্তারিত]

প্রিয় মায়াবতী, গতরাত তোমার নিঃশ্বাসের নদী স্রোত হয়ে বয়ে চলেছিল পৃথিবীর শেষ প্রান্তের দিকে। ঘুমের জানালায় বসেছিল দুটি উন্মনা সাদা হাঁস। তাদের ডানায় অঙ্কিত ছিলো বেলিফুলের কোলাজ গন্ধ। মায়াবতী তুমি ইদানীং রাজহাঁস হও নাকি? নাকি ঢুকে যাও রজনীগন্ধ্যার মাদকীয় ঘ্রাণে। আচ্ছা আমার কি অদ্ভুত হ্যালোসিনেসন হলো ভরদুপুরে আমি ডোবে যায় খাঁজ কাটা অন্ধকারে। নাকি আমার… [বিস্তারিত]

আদিম যুগ নিয়ে ভাবনা

নিতাই বাবুএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

ক’দিন আগে বিশ্ববিখ্যাত ভিডিও সাইট ইউটিউবে একটা ভিডিও দেখলাম। ভিডিওটার শিরোনাম: “La odisea de la especie Homo habilis” ভিডিওটা দেখে ভাবতে লাগলাম, আদিম যুগের কথা। আদিম যুগের কথা পুস্তিকায় অনেক পড়েছি। বুড়ো বুড়িদের মুখে শুনেছিও অনেক। মনে হয় আমার পূর্বপুরুষরাও সেই আদিম যুগ থেকেই জন্মে জন্মে এই কলিযুগের সভ্যজগতে এসে পৌঁছেছিল। এই সুদীর্ঘ পথ পাড়ি… [বিস্তারিত]

তোমাকে ভালোবাসি

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

মধ্যরাতে নির্জনে পাশাপাশি দাঁড়িয়ে- সমুদ্রের গর্জন শোনা হবে না কোনোদিন, তা জেনেও আমি তোমাকে ভালোবাসি। চাঁদনী রাতে মুখোমুখি বসে- চাঁদের আলোয় ভিজা হবে না কোনোদিন, তা জেনেও আমি তোমাকে ভালোবাসি। ভোরের নিস্তব্ধতা ভেঙ্গে শিশির সিক্ত - দূর্বাঘাসে পা রাখা হবে না কোনোদিন, তা জেনেও আমি তোকে ভালোবাসি। মৃদু শিহরণ জাগা প্রত্যুষে সূর্যোদয়ের- সৌন্দর্য্য অবলোকন করা… [বিস্তারিত]

সম্পর্কের দু’চার কথা

রেজিনা আহমেদএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

সম্পর্কে থাকা ভালোবাসার মানুষটির সাথে বন্ধুর মতো মিশুন, যাতে ভালো-খারাপ কোনো কথা বলতে তার অন্য কোনো বন্ধুকে প্রয়োজন না হয়,, যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে বন্ধুর মত আচরণ করবেন না, কোনো দুষ্টুমি করবেন না, পাগলামি করবেন না, রাগ অভিমান করবেন না ততোক্ষণ এই প্রেম অসম্পূর্ণ..জড়তা কাটাতে হবে তার কাছে একজন পছন্দের পুরুষ হয়ে উঠুন.. যে… [বিস্তারিত]

কি এক ঘোরের জীবন কাটছে বেশ। কাঁচের জলে নদীর জলে আগুন ধোঁয়ায় শীত কুয়াশায়। বৃষ্টি ধারায়... অসহ্য সব রকমফেরে বিচিত্রতায়। কাটছে বেশ! রাত পেরোলেই রৌদ্রছায়ায় লুকিয়ে থাকে কেমন করা মনের ধরন, নামলে আঁধার আগল খোলে মনের দুয়ার, বেভুল কোনে জড়সড় শীত কুয়াশায়! চোখে কোলে হাহাকারের শুন্য আশা। বোবা হয়ে'ই যায় শুকিয়ে বুকের কাছে অশ্রুধারা। আপন… [বিস্তারিত]

তুমি এসো প্রিয়

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

তুমি এসো প্রিয় কোনো এক গ্রীষ্মের দুপুরে ‌, প্ররণ্ড খরতাপে পোড়া ক্লান্ত-শ্রান্ত তৃষ্ণার্ত পথিকের বেশে। আমি প্রেমের আবেশে সুশীতল করবো! গ্রীষ্মের তাপদাহে চৌচির তোমার হৃদয় ভূমি। তুমি এসো প্রিয় কোনো এক বর্ষার সকালে, তুমুল জলে স্রোতে সব হারা আশ্রয়হীন বানভাসির বেশে। আমি নিরাপদ আশ্রয় হবো, ঘর বানিয়ে দেবো বুকের জমিনে। তুমি এসো প্রিয় কোনো এক… [বিস্তারিত]

ও ডাক্তার !!

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

একমুখি ভালোবাসায়, হৃদয়ের দেয়ালে আঁকা তৈলচিত্র, যে গোপন কালিতে ছাঁপা, সে শুধুই অলস বেলায় অনাহূত উত্তাপে আর দহনে ভেসে উঠে ক্ষণিকের তরে, তা শুধু সেই ঝলশানো হৃদয়ের ক্ষয়ে যাওয়া দেয়ালে, ছাই হওয়ার ঠিক আগে- যেখানে দুনিয়ার আলোক রশ্মীর উজ্জলতায়, পড়শীদের দৃষ্টির তীর, কোনদিনও পৌঁছাবে না। তবে কেন ভয় পায় কেউ ? যে অনির্বান শিখায় নিজেকে… [বিস্তারিত]

ব্যঞ্জনবর্ণের কথপোকথন

নিতাই বাবুএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

ক: বলে কী যে করি, সহ্য হয়না স্বরবর্ণের বাড়াবাড়ি, আমি থাকি শ্রীকৃষ্ণের বাড়ি, মা কালীরও সাধন করি। খ: বলে খ্যান্ত কর তোর জারিজুরি, প্রশংসার ফুলঝুরি, আমি থাকি খোদার বাড়ি, আমার সাথে এতো বাহাদুরি? গ: বলে শোন-রে গাধা, গাড়ি ছাড়া তোদের গন্তব্যে বাধা, আমি থাকি গাড়িতে সদা, সেই গাড়িতে চড়ে কৃষ্ণের রাধা। ঘ: বলে গ তুই… [বিস্তারিত]

ফিরে এসো ত্রিস্তান

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪৮টি মন্তব্য

নিহত ত্রিস্তানের জন্য কাঁপিয়ে/বেঁকিয়ে /কেঁদে অবান্তর অস্থিরতায় ত্রিভুবনে বৃষ্টি নামিয়ে কী হবে বল, ইসল্ট! যে সুগভীর উপত্যকায় নিয়ে ছিল ঠাই/দিয়েছিলে শ্লীল অ-শ্লীলের অখিল নিয়ম না মেনে, কঙ্কাল-সুতোয় শুধুই ঝুলে আছে স্মৃতি বিস্মৃতির পথে পথে; কুয়াশার শীত সকাল মিলিয়ে যাবার আগেই ফিরে এসো ত্রিস্তান, পুষ্পক বিগ্রহের ফুল-কলি মেলেছে ডানা ওদিকে, ঐদিকে, দিকে দিকে; অব্যর্থ আর্য উৎসবে… [বিস্তারিত]

কেনো যে তার উপর রাগ করে থাকা যায় না? আর কথা বলবো না বলে অভিমান করেও দুমিনিটের বেশি দূরে সরে থাকা যায় না। রাগী জেদি অহংকারী দুরন্তপনায় মত্ত আমি এখন শান্ত স্নিগ্ধ শুদ্ধ পেয়ে তার সংস্পর্শ। প্রচণ্ড অহংকারী আমি কখনোই কাউকে বলিনি সরি অথচ সেই আমি সেকেন্ডে চৌষট্টি বার বলি তারে সরি। কেনো যে তারে… [বিস্তারিত]

আপনি অনেক কিছুই জানেন না সত্যি বলছিরে ভাই, আপনি অনেক কিছু জানেন না... ক্ষুধার্ত সন্তানেরা যখন আহারের অপেক্ষায়, জননী তখন দু মুটো ভাতের আশায় চুলোয় বসিয়ে রাখে গরম পানির পাতিল, বুদবুদ করে উতড়ানো সে পানির আওয়াজ তখন কতটা ভয়ংকর হতে পারে, তা আপনি অামি কি করে বুঝবোরে ভাই... ষাট বছরের বৃদ্ধটি যখন শরীরে অদৃশ্য এক… [বিস্তারিত]

ইদানীং খুব অলস হয়ে গেছি। কিছুটা না, একটু বেশিই ফাঁকি দিচ্ছি ব্লগে। গত মাস থেকে এখন পর্যন্ত যত গুলো পোস্ট দিয়েছি তার অর্ধেক কমেন্ট বা রিপ্লাই দিতে পারিনি। সত্যিটা বললে হয়ত একটি অজুহাত তৈরী করা যায়। কিন্তু নিজের দৈন্দিন কাজের ফিরিস্তি আর যাইহোক অজুহাতে রাখা ঠিক না :) সারাদিন কাজের পর শারীরিক এবং মানসিক শক্তি… [বিস্তারিত]