মূল লেখায় যান

বলা যায় যেকোনও সময়

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

কোনও এক রাতে যদি বিস্তৃত খোলামাঠে গলে যেতে দেখো রূপোলী জ্যোৎস্নাকে জেনো, বলা যায় এ রাতের বেলায়, ভালোবাসি। না থাক কোনও প্রস্তুতি, হাতে লাল গোলাপ দিনের যেকোনও সময় হুট করে মনে এলেই বলা যায়, ভালোবাসি। থেকো না বসন্তদিনের অপেক্ষায় কৃষ্ণচূড়ার কুঁড়ি ফুটতে দিও না তোমার শূন্যতার গায়ে কোমল পরশ বুলিয়ে বলে দাও, ভালোবাসি....... [বিস্তারিত]

আজ প্রপোজ ডে

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

- আজ যে প্রপোজ ডে তা কি জানো তুমি? * হ্যা জানি তো - তুমি তো কখনো আমাকে প্রপোজ করলে না! * কেন কিছুদিন আগেই তো যাদুঘরে প্রবেশের আগে প্রপোজ করলাম ফুল দিয়ে :) ভুলে গিয়েছ? - না ভুলব কেন? ওটা তো পুর্ব জনমের প্রপোজ, এই জনমে কি প্রপোজ করবে না? * তাও ঠিক, প্রতিদিনই… [বিস্তারিত]

ইচ্ছে করে

নিতাই বাবুএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

ইচ্ছে করে আবার সেই ছোট্ট শিশুটি হই, মায়ের কোলে ঘুপটি মেরে চুপচাপ ঘুমিয়ে রই! ইচ্ছে করে চলে যাই সেই ছোট বেলায়, বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি যখন-তখন কথায় কথায়! ইচ্ছে করে ছুটে যাই ঐ শীতলক্ষ্যা নদীতে, এপার থেকে ওপারে যেতাম সাঁতরে ভাসতে ভাসতে! ইচ্ছে করে খেলতে খেলা দৌড়-ঝাঁপ কানামাছি বনভোজন, গোল্লাছুট ফুটবল দাইড়া আরও– হতো কতনা… [বিস্তারিত]

খেজুরের রস

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

আমার ছোটবেলাটা পুরোপুরি শহরকেন্দ্রিক ছিল। গ্রামের বাড়িতে যেতাম বছরে একবার। লঞ্চে যেতে হতো বলে পুরো একদিন লাগতো। আগেরদিন বিকেলে উঠলে পরেরদিন বিকাল হয়ে যেত পৌঁছাতে। মামার বাড়ি আগে পড়তো বলে আগে ওখানেই উঠতাম। ওখানে আমার বেশী ভালো লাগতো না । মায়ের কারণে বাধ্য হতাম ওখানে থাকতে। নিজের কোনো কাজিন ছিলোনা বলে খেলার সাথী হতো গ্রামের… [বিস্তারিত]

স্ব-ইচ্ছায় সদাশয় বসন্ত উঁকি দিচ্ছে, অদৃশ্য-সুতোর নাচনে, জানালায়; নিয়ন্ত্রিত নিমন্ত্রণের স্ব-হৃদয় ভঙ্গিতে; সদ্য গজিয়ে ওঠা কবিতা-লেখার মত। কানুন-হীন অন্যমনস্ক ব্যাপারীর ন্যায় বিমিশ্র-চালাকিতে মানবিক নিক্তি লুকিয়ে, মসৃণ-প্রীততি বিলানোর ভঙ্গিতে ওৎ পেতে আছে, ফি-বছরের মত; ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায় শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার শর্তহীন প্রস্তুতিতে; [বিস্তারিত]

স্মৃতিচারণ

অনন্য অর্ণবএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

শেষবার তোকে কবে দেখেছিলাম ঠিক মনে নেই, তবে তোর শেষ কথাটা আজও আমার খুব কানে বাজে, ঠিক যেভাবে মন্দিরের সবকটি ঘন্টা একসাথে বেজে ওঠে আর চারদেয়ালে প্রতিধ্বনিত হয় দীর্ঘ সময়। আজকাল তুই আমার স্বপ্নেও আসিস। দিবাস্বপ্ন থেকে নিশীতে ট্রান্সফার। ভালোই হলো, এখন আর আমি কখনোই একা নই, অষ্ট প্রহরের ষড়ভাগ আমার পার্থিব আর দ্বিভাগ তোর… [বিস্তারিত]

হ্যাপি রোজ ডে

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩৭টি মন্তব্য

ফুল পবিত্র। ফুল সুন্দর, সব সময়েই সুন্দর। ফুল ভালোবাসে না এমন কেউ আছে! ফুল ছাড়া কোনো বাগান কি দেখতে সুন্দর হয়! ফুল ছাড়া মালা গাঁথায় সার্থকতা থাকে! যেকোনো শুভক্ষণে অথবা বিয়োগ-শোকের সমাধিতে ফুলেরই রাজত্ব দেখা যায় সবখানে। ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল সুবাসের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। যে প্রেমে ফুল লেনদেন নেই, সেটা প্রেমই না। যেই… [বিস্তারিত]

শব্দের হিসাব

নিতাই বাবুএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

আদিযুগ থেকে আমরা যখন ধীরে ধীরে সভ্যজগতে পদার্পণ করতে শিখেছি। সেইসাথে মনের ভাব প্রকাশের দিক দিয়েও আমাদের অনেক পরিবর্তন হয়েছে। আদিযুগের আদিম মানুষ মনের ভাব প্রকাশ করতে আকার ইঙ্গিতে। মানে চোখের ইশারায়। এরপর মুখের শব্দ ধ্বনিতে ডাক চিৎকার, হাউমাউ করে একে অপরের সাথে মনের ভাব বিনিম করতো। এরও অনেকে পরে হয়েছে ভাষার আবিস্কার। ভাষা আবিষ্কারের… [বিস্তারিত]

বসন্ত আসছে

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

উত্তর বাতাসে নোনাজলের সোঁদা গন্ধে ম্রীয়মান আমি- ঝরাপাতার মর্মর ধ্বনির নিরবচ্ছিন্ন সুরে, নিশ্চুপে কান পেতে আছি নির্জনে অধীরতায় বসন্ত আগমনী বার্তার উচ্ছলসৌন্দর্য বর্ণনে। নিষ্কলুষ প্রাণসঞ্চারী নকশিকাঁথায় নিজেকে মুড়িয়ে নতুন কুঁড়িতে সবুজের মায়ায় আসছে সে- কিশোরীর লাজুক চোখের অব্যক্ত কথার চালাচালিতে, তরুণের গেরুয়া পাঞ্জাবির আলপনা হয়ে। বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায় পেলব অস্থিকোষের বসন্ত… [বিস্তারিত]

চিঠি- ফাগুনের নামে

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

ফাগুন, ভালোবাসা নিও। কেন জানি আজ হঠাৎ করে তোমায় লিখতে ইচ্ছে করছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে তোমার সুন্দর হাসিমুখ। ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে ঐ ছড়িয়ে যাওয়া হাসিগুলো। আচ্ছা বলোতো, কতদিন আগে তোমায় দেখেছিলাম ? আমি মনে করতে পারছি না। কি করবো বলো? যেদিন প্রথম দেখা হলো, সেদিন থেকেই সময়টা যেন থমকে গিয়েছিলো। তারপর কেমন… [বিস্তারিত]

সংসার সংসার খেলা

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

'আমার তোমাকে চাইবার অজস্র কারণ থাকলেও তোমার আমাকে চাইবার কোনো কারণ নেই' এটা জেনেও বারংবার তোমাকে চেয়ে কেবল নিজেকেই ছোট করেছি। নিচে নামাতে নামাতে এতোটাই নিচে নামিয়েছি নিজেকে যে ইচ্ছে করলেই আর নিচু মাথা উঁচু করার জ্যো নেই আমার। নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে একদিন বলেছিলাম ভালোবাসি। আমি ভালোবাসি বলার আগে তোমার জীবনে কেউ আছে… [বিস্তারিত]

ইদানীং –বোধ কাজ করে

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৯টি মন্তব্য

ইদানীং একেবারেই ঘুম হচ্ছে খুবই কম। ডাক্তারের দেয়া মাথা ঠান্ডা রাখার ঔষধ খুব কম নেয়া হয়। নিতে হবে। খুব অল্পতেই চটে যাওয়া মানুষ আমি।ইদানীং চটতেও ভুলে যাচ্ছি। আশেপাশের মানুষের ভীড়ে বড্ড একা লাগে। হাজারো রকম কথাদের ভীড়ে আমার ক্রোধ বাড়ে।বাড়ে অসহায়ত্ব। মাঝে মাঝে মনে হয়, আমি আসলে কেমন? প্রিয় ডায়লগ একখানা প্রায়ই প্রায় মানুষকে শোনাই।*… [বিস্তারিত]

পাতারা ফের এসেছে ফিরে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

ক্ষতিপূরণ হয়ে পাতারা ফের এসেছে ফিরে, জানলার ওপাড়ে/ওপাশে, অরক্ষিত/অদীক্ষিত পরিসরে মিশে আছে খানিকটা দ্বিধায়, শিশির-স্নানের সমান্তরাল রশ্মি গায়ে লেপ্টে; ওঠো, উঠে তাকাও, জানালা ছুঁয়ে, দ্যাখো পাতাদের প্লাবন ভূমি, অপেক্ষার উঠি উঠি সকাল, স্নায়ুর প্রান্তিকে উচ্চকিত হৃদ-ধ্বনি কমনীয় অমরতায় স্থির দাঁড়িয়ে আছে, কুয়াশা গুটিয়ে অবিকল সুবাতাস বসন্ত পরম্পরায় ছলকে দেবে; আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,… [বিস্তারিত]

জীবন নিয়ে ছোট্ট উক্তি

রুমন আশরাফএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

পারিপার্শ্বিক প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিকে পরিবর্তন এবং প্রফুল্লিত করার জন্য প্রতিনিয়তই প্রত্যেককে পৃথক প্রতিযোগিতায় প্রলিপ্ত হতে হয়। [বিস্তারিত]

করোনা ভাইরাস vs চীন

নিরব সাগরএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

করোনা ভাইরাস vs চীন সৃষ্টিকর্তার হুকুম হয়েছে, চীনের মানুষ তোমরা আর অন্যায় করো না । আমি বরাবর একটা কথা বলে থাকি, পৃথিবীর সব সময় সমানুপাতিক গতিতে চলতে। এই পথে চলতে গিয়ে ছোটখাটো সমস্যার সম্মুখীন হলে, পৃথিবী সৃষ্টিকর্তার নিকট আপিল করেন । স্রষ্টা তখন সুন্দর ব্যবস্থা করে, যাতে করে পৃথিবীর ভারসাম্য স্বাভাবিক অবস্থায় থাকে। পৃথিবী সৃষ্টি… [বিস্তারিত]