ইচ্ছে করে

ইচ্ছে করে আবার সেই
ছোট্ট শিশুটি হই,
মায়ের কোলে ঘুপটি মেরে
চুপচাপ ঘুমিয়ে রই!

ইচ্ছে করে চলে যাই
সেই ছোট বেলায়,
বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি
যখন-তখন কথায় কথায়!

ইচ্ছে করে ছুটে যাই
ঐ শীতলক্ষ্যা নদীতে,
এপার থেকে ওপারে যেতাম
সাঁতরে ভাসতে ভাসতে!

ইচ্ছে করে খেলতে খেলা
দৌড়-ঝাঁপ কানামাছি বনভোজন,
গোল্লাছুট ফুটবল দাইড়া আরও–
হতো কতনা আয়োজন!

ইচ্ছে করে বর সেজে
খেলি বাউ-জামাই খেলা,
মোরগ লড়াই খেলা খেলে
কাটিয়ে দিই বেলা!

মোট পড়েছেনঃ ১,১৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. “ইচ্ছে করে বর সেজে
    খেলি বাউ-জামাই খেলা,
    মোরগ লড়াই খেলা খেলে
    কাটিয়ে দিয়েছি বেলা!”

    সেদিন তো আর আসে না ফিরে
    কেটে গেছে বেলা।
    কতদিন হল পার হিসাব করি না তার
    অনাদর আর অবহেলা।
    দাদার হাতে ছড়া
    এক নিমিষে পড়া।
    শুভ কামনা।

    1. সেইদিনে আর বুঝি ফিরে যাওয়া হবে না। গন্তব্য এখন শ্মশানে। তবুও সেইদিনগুলোর কথা সবসময়ই ভাবি!
      সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

  2. দাদার কি বিয়ের সাধ মিটে নাই ? বউ-জামাই খেলতে মন চায় মিছেমিছি। শিশু কালের সবকিছু তুলে আনলেন। ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো

    1. না, মানে সেইদিনগুলোর কথা ভাবতে গিয়ে বউ-জামাই খেলার কথা মনে পড়ে গেল! তাই এক কাপ চা পান করতে করতে সেই নিয়ে লেখার ইচ্ছেটাই এখানে লিপিবদ্ধ করে রাখলাম, শ্রদ্ধেয় দিদি। শুভকামনা থাকলো।

    1. তিনি মহান সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই মনের আশা পূরণ করবেন। এতে আমি শতভাগ আশাবাদী দাদা।
      সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

    1. সত্যি তা-ই! তবে এ নিয়ে এখনো সময় অসময় ভাবি! ইশ কতনা মজা ছিল, সেই দিনগুলো!
      সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দিদি।

  3. ইচ্ছে করলেই জীবনের এ পড়ন্ত বেলয় সব ইচ্ছে পূরণ হবার নয়। এ কেবলি স্মৃতির পটে আকাঁ একহ্রাস হাহুতাস। দারুণ কবিতাটি।

    1. সেদিন ছোটবেলার কাট্টি লাগানো এক বন্ধুর সাথে আচমকা দেখা হয়ে গেল! এই বন্ধুটির সাথে কাট্টি লাগানোর পর আমরা সপরিবারে আদর্শ কটন মিল থেকে শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে চলে আসি। কিন্তু বন্ধুটির সাথে লাগানো কাট্টি আর ভাঙা হয়নি।সেই কাট্টি কিছুদিন আগে অন্তত ৩০ বছর পর ভাঙা হলো, কথাও হলে। সেই কাট্টি নিয়েই আমার এই ছোট ছড়া কবিতা।
      ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

    1. শ্রদ্ধেয় দাদা, ছোটবেলা বন্ধুদের সাথে কাট্টি লাগিয়েছেন? আমি খেলাধুলার মাঝে কথায় কথায় কাট্টি লাগিয়ে দিতাম। সেই কাট্টি ছুটাতে আবার কিছু তেলখড়িও খরচ হতো। মানে আরও কয়েকজন বন্ধু মিলে যাঁর সাথে কাট্টি লাগিয়েছি, তাঁর সাথে মিলিয়ে দিতো। ওঁদের আবার কিছু খাওয়াতে হতো।
      মনে পড়ে যায় সেসব কথা।
      ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

  4. দুর্দান্ত লিখেছেন দাদা, আজকে খালি মনটা উতলা করা পোষ্টই পাচ্ছি। ইচ্ছে করে সকল দুনিয়াদারী ছেড়ে সেই ছোট বেলায় পালিয়ে যাই।

    1. কিন্তু দাদা, সে-সময়ে ফিরে যেতে চাইলেও তো যাওয়া যাচ্ছে না! তবে ভাবা যায় নির্দ্বিধায়! তাই শুধুই ভাবি, সেই দিনগুলো নিয়ে।
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কামাল দাদা।

  5. ইচ্ছেগুলো আসে না আর ফিরে
    তেমন করে, খুশির নাচন নিয়ে,
    তবুও ইচ্ছে করে ফিরে যেতে
    হারিয়ে যাওয়া দিনগুলোতে।

    দারুন ছড়া, দাদা।

  6. আমারো অনেক ইচ্ছে করে সেই ছোট্ট বেলায় ফিরে যেতে!! তা কি আর সম্ভব দাদা? তাইতো মাঝেমধ্যে শিশুসুলভ আচরণ করে ফেলি।

    আপনার সকল ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য দাদা।

  7. ইচ্ছে করে চলে যাই
    সেই ছোট বেলায়,
    বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি
    যখন-তখন কথায় কথায়!

    সোনালী দিনের কথা মনে পরে গেলো। বন্ধুদের সাথে কথায় কথায় ঝগড়া কাট্টি করতাম। আবার এক সেকেন্ডের মধ্যেই ভুলে যেতাম। জামাই বউ কিন্তু খেলি নাই। বৌছি, কানামাছি খেলতাম। ছেলেদের সাথে মারামারি করতাম তখন।
    অনেক ধন্যবাদ সুন্দর কবিতায়।

মন্তব্য করুন