আমার ছেলে বেলায় করা এক দেশীও জ্যোতিষি ভবিষৎদ্বাণীগুলো এখন আমি মিলাতে গিয়ে দেখলাম অনেকটা হুবহু মিলে যাচ্ছে।আমাদের দেশে সেই সময়টায় ছিলো বেদ বেদেনীদের বাড়ী বাড়ী গিয়ে সাপ খেলা দেখানো-ছিলো প্রায় প্রতি হাটে বাজারে ক্যানবেচার বা মজমা জমানো যেখানে চিত্ত বিনোদনের সাথে বনাজী কিংবা তাঁবিজ জাতীয় সর্বো রোগের মহাঔধষ হিসাবে বিক্রি করা হত।এছাড়াও কৌতুহল পাবলিকের ভাগ্য… [বিস্তারিত]
বিভাগ: বিবিধ
আকাশে নেই মেঘের ঘনঘটা। টানা গরম থেকে কবে মুক্তি মিলবে জানিনা। বাহিরের সবকিছু আয়ত্বের বাহিরে থাকলেও। আমরা অন্দরে আনতে পারি খানিকটা শীতল আমেজ। তাহলে, কিন্তু মন্দ হয় না। শীতলতার জন্য চমৎকার ম্যাজিকের মতো কাজ করে গাছ। ঘরের ভিতর বা বারান্দায় ছোট বড় গাছ লাগিয়ে স্বাস্থ্যকর পরিবেশ এবং বাড়তি অক্সিজেনের ব্যবস্থা করতে পারি। গাছ অক্সিজেনের ভান্ডার।… [বিস্তারিত]
আজ ২মে ভারতের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। নির্বাচন ভারতে হলেও পাশাপাশি রাষ্ট্রের মানুষ হিসাবে কিছু কথা বলতেই হয়। অনেকে ভাবতে পারেন অন্যদেশের নির্বাচন নিয়ে আমার মাথা ব্যথার কারণ কি? বিশ্বাস করুন আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জাস্ট এমনি বকবক করতে আসছি। 'ভারতের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। কেন্দ্রে এবং রাজ্যগুলিতে আলাদা আলাদা আইনসভা রয়েছে। কেন্দ্রের… [বিস্তারিত]
মানুষ মানুষের জন্য মানবতা হউক প্রধান ধর্ম ধর্ম যেখানে প্রতিবন্ধকতা মানবতা; সেখানে নির্বিগ্নে চলা। মরলে দেহ ভষ্ম ছাইঁ হবে লাশের কী দাম শুয়ালে কবরে পাপ পূর্ণ্যের বিচার হবে কোন কালে! দুনিয়ায় বসে, তুমি আমি বুঝিবো কেমনে ? দুনিয়ায় থাকতে প্রান করবে না এতো হিসাব মানুষ মানুষে করো সন্মান আজকে মরলে কালকে হবো তুমি আমি চির… [বিস্তারিত]
(আমার)শব্দেরা আঁকাবাঁকা নদীর মত, ছুটে যায় দৃষ্টি সীমা পেরিয়ে দূর-জল-সীমায়, পাল্টে যাওয়া ছবির মত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর মত। প্রতিটি শব্দ, নিরাভরণ সুখে কাছে এসে জানতে চায়, কোথায় কী-কী লুকিয়ে রেখেছি, লুকিয়ে ফেলেছি; সাড়া দেব দেব করে বলা হয় না, পরিশুদ্ধ মহাশূন্যে স্পষ্ট-স্পষ্টতার মাঝে কত-কী পড়ে আছে, চূড়ান্তের মত সতেজ মসৃণ স্ফটিক স্বচ্ছতায়; মাটিচাপা বিবর্ণতা… [বিস্তারিত]
সব অভিভাবকই তাঁদের সন্তানদের ভালোবাসেন, এটি দিন-রাতের মতো সত্য এবং পরিষ্কার। কিন্তু সন্তানদের মানসিক অবস্থা আমরা ক'জন অভিভাবক আন্তরিকভাবে বুঝার চেষ্টা করি? নিজেদের অজান্তেই ভুল করে ফেলি আমরা। জানতেও পারি না কোথায়, কী কারণে আমাদের পেরেন্টিং প্রশ্নবিদ্ধ হচ্ছে। বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা অভিভাবকরা নড়েচড়ে বসি। কথায় কথায় অন্যের উদাহরণ টানি। তখনই আত্নশুদ্ধির… [বিস্তারিত]
সহস্রদিনের ব্যস্ততাকে শিকেয় তুলে ডায়েরির পাতায় লিখে রাখা গল্পকথায় একান্ত অনুভূতিতে, সমসাময়িক বিচিত্রায় ছবিতে, শয়নেস্বপনে স্মৃতিতে ভাস্কর মুগ্ধতায়- কথামালার পসরা সাজানো ডালার সব ফুল যেনো শুকিয়ে পরছে ঝুরঝুর করে। শুনেছি তৃণে তৃণে ধুলোয় ধুলোয় দেহের রন্ধ্রে রন্ধ্রে লোকে লোকান্তরে গ্রহে সূর্যে তারার মেলায় নিত্যকাল ধরে, অণুপরমাণুদের নৃত্যকলরোল আমার আসনকে ঘিরে আজ করে অনন্ত কল্লোল। অক্ষরের… [বিস্তারিত]
তছনছ করা জাস্তি রাধাচূড়া,গুচ্ছের কদম-সুঘ্রাণ, খরাঋতুতে বৈশাখী ঝড়ে পাল উড়িয়ে হেঁটে যাব নক্ষত্র পথে, নকশীকাঁথা-ভোর আমায় পথ দেখাবে, উচ্ছল হৃদ-স্পন্দনে; শরৎ-মেঘ পেছনে ফেলে এসেছি, হাবুডুবু জল-মেঘের প্রতীক্ষায়, উঠোন জুড়ে বর্ষণ-মুখর ভিজে যাওয়ার আবেগ আঞ্জাম, দোলন চাঁপা ঘুম সে-ও আসবে; কিছু স্বপ্ন স্বপ্নেই থেকে যায়, সময়ের আলিঙ্গনে, সবুজ প্রান্তরের নীল-দিগন্ত বৃষ্টির ঝর্ণা হয়ে ধরা দেয়-না, ক্লান্তি-বিহীন… [বিস্তারিত]
লতানো সবুজের এক চিলতে সবুজে দাঁড়িয়ে দেখি নীল অপরাজিতা, কামিনী, হাস্নুহেনা, সুঘ্রাণে খুঁজি জন্ম-দাগের মন, সুখ খুঁজি; আসলে বন্ধু-টন্ধু বলে কিচ্ছু নেই, শুধুই রংয়ের পাতাবাহার, দ্বিচারিতার অসুখের মত, পড়শিনী ফুল-রমণীর মতই কাঁচ ভঙ্গুর, যত্ন আত্তির আভিজাত্যে; সমূহ স্বজন অবহেলে বদলে গেছে সেই কখন! ঈর্ষা আর প্রেম সে-তো খোয়াবের আঙ্গিনায়, ঘুরে ফিরে নিষিদ্ধ গন্ধমের উচ্ছলতায় আঁটকে… [বিস্তারিত]
পনের দিন হয়ে গেলো সেই পরিচিত সুর-ব্যঞ্জনা, কাকের কা-কা, সে-ই চিরচেনা সমীরণ আমাকে জাগিয়ে তুলে না/রাগিয়ে দেয় না। সে-ই যানজট, জনজট, দূষণজট, জলজট আমাকে জড়িয়ে ধরে না বিরক্তিমাখা আলিঙ্গনে। তবুও শূণ্যতা ভর করে আছে সমস্ত দেহ-মন জুড়ে। কোথায় যেন , কি যেন হারিয়ে ফেলেছি খসেপড়া উল্কাখন্ডের মতো -ছন্দপতন ঘটেছে জীবনে। এখানে নেই কোনো গাড়ির কালো… [বিস্তারিত]
পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়স ধাঁ-ধাঁ-র কালস্রোত হয়ে ঝুলে থাকতে চায় না, অলক্ষ্য-কে বিনিময় করে নিত্য-নূতনের অভিপ্রায়; এক চিমটি আগুনের বিনিময় বুঝে নিয়েছে উল্কি আঁকা আস্ত-মস্ত কুমারী চাঁদ। এই দেখ, গাঁটের কড়িতে হাতে নিয়েছে পুনর্জীবিত দারুণ চাবি, ইচ্ছে হলেই খুলে ফেলতে পারে নবীন-নবীন তালা যখন তখন,সরব প্রতিযোগিতা করে। বরফ দেশ, গহীন জঙ্গল, গুহা বা হিমালয়ের চুড়া,… [বিস্তারিত]
ছোট বেলায় কোন এক বইয়ে পড়েছিলাম, একটি পিঁপড়া তার দেহের ওজনের চেয় বেশী ওজনের খাদ্যবস্তু নিয়ে উপরের দিকে উঠার চেষ্টা করছে। যতবার সে উঠার চেষ্টা করছে ততবারই পড়ে যাচ্ছে। এভাবে উঠতে উঠতে শতবারের মাথায় সে সফল হয়েছিলো। গল্পের শেষাংশে লেখা ছিলো- “একবার না পারিলে দেখো শতবার”। গত বছরের নভেম্বর মাস থেকে এ বছরের মার্চ মাস… [বিস্তারিত]
ছায়া-মায়ার বিভ্রম লুকিয়ে রেখেছি সযত্নে, বুক পকেটে, সোনার-কাঠি রূপোর-কাঠি, জিয়ন-কাঠি-ও; সামান্য ফুঁ-তে নিভিয়ে দিতে পারি আগ্নেয়গিরির মরণ-লাভা, ইশারার চাঁদ ছুটে এলে পুরো জ্যোৎস্না পুরে নিতে পারি একটি আস্তিনে, উত্তাল-সমুদ্র থিতু হবে বালিয়াড়িতে, আঙ্গুলের সামান্য নির্দেশে; জীবন্ত মানুষ বেড়িয়ে আসবে কাফন ঠেলে, কাবিলের হাতে খুন হওয়া ভাই-কে জাগাতে/ফেরাতে পারবো-না। করোনা জয় করে মসজিদ-তারাবীতে যেতে পারি-না, অবিশ্বাস… [বিস্তারিত]
শাহ মখদুম রূপোশ (১২১৬-১৩১৩ খ্রিষ্টাব্দ) বাংলার প্রথিতযশা সুফী সাধক এবং ধর্ম-প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলামের সুমহান বানী প্রচার করেছিলেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ… [বিস্তারিত]
একলা চলি, একলা ঘুরি। একলা যাবো ঐ দূর পাহাড়ে, সঙ্গে নেবো তাহারে। আহারে, আহা! এক বৈশাখে বোষ্টুমীর এমন গান শুনতে শুনতে গিয়েছিলাম ঐ দূর পাড়ায়। সে পাড়ার কৃষ্ণকায় রমণীরা চুলের খোঁপায় আম্রপল্লব গুঁজে গানের তালে তালে নৃত্য করে। বাঁজে সেথায় মাদল, বাঁজে গোকুলের বাঁশি। ফুটেছে মধুমালতি। ফুটেছে চন্দ্রমল্লিকা। একে একে আসে ধেয়ে মাতাল করা তীব্র… [বিস্তারিত]



























