উল্কি-আঁকা চাঁদ

 

পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়স
ধাঁ-ধাঁ-র কালস্রোত হয়ে ঝুলে থাকতে চায় না,
অলক্ষ্য-কে বিনিময় করে নিত্য-নূতনের অভিপ্রায়;
এক চিমটি আগুনের বিনিময় বুঝে নিয়েছে
উল্কি আঁকা আস্ত-মস্ত কুমারী চাঁদ।

এই দেখ, গাঁটের কড়িতে
হাতে নিয়েছে পুনর্জীবিত দারুণ চাবি,
ইচ্ছে হলেই খুলে ফেলতে পারে নবীন-নবীন তালা
যখন তখন,সরব প্রতিযোগিতা করে।
বরফ দেশ, গহীন জঙ্গল, গুহা বা হিমালয়ের চুড়া,
তাঁবু ফেলতে পারে ইচ্ছে হলেই।

শুধু আত্মঘাতী চোখের ঘুঙ্গুর-নাচ
বুঝতে/দেখতে/শুনতে পারে না,
ঈর্ষা-হীন সূক্ষ্ম বিশুদ্ধতার উষ্ণ শীতকাল,
আঁটসাঁট গ্রীষ্ম শেষে অঝোর বর্ষণ-বন্ধন কেটে
আঁটকে পড়া হতভাগ্য এস্কিমো-রাত,
অব্যর্থ দংশন বিষ, জল মেশানো দুধ, সমুদ্রের জলশূন্যতা;
ও
শুধু দেয়ালে আঁকা মৃত্যু পরোয়ানার বিবস্ত্র-গ্রাফিতি
মুছে ফেলতে পারে না।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. অব্যর্থ দংশন বিষ, জল মেশানো দুধ, সমুদ্রের জলশূন্যতা;
    .
    আপনার প্রতিটি কবিতা দু- তিনবার পড়ি তারপর মতামত করি। উল্কি আঁকা চাঁদে এমন লেখনী আপনাকে মানায়, দাদা।

  2. পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়সটা হয়তো লেগে আছে আমাদেরকে মধ্য বয়সের সীমানা পেরিয়ে বার্ধক্যে পৌছে দেওয়ার ধান্ধায়

    ………..শুভ রাত্রি ভাইজান।

  3. কোনকিছুই উল্টানো সম্ভব নয়। যা লেখা আছে তাই।
    একটু মেটাফিজিক্যালি বলি, ” মৃত্যু তোমার মৃত্যু হোক। ”
    এটাই সান্ত্বনা।

    1. এটি ভাল ছিল, “মৃত্যু তোমার মৃত্যু হোক”
      তা হলেই বেঁচে-বর্তে মানবিক ফয়-ফুর্তি জারি রাখতে পারে।
      ভাল থাকবেন, পাকা মন্তব্যে।

  4. মৃত্যুর মতো কঠিন, নির্মম সত্য আর কিছু নেই। মধ্য-বয়স, বার্ধক্য সবকিছুর শেষে গন্তব্য একটাই । মৃত্যুকে সাথে নিয়েই তো বেড়ে ওঠা , ডাক আসলেই জীবনপথ বন্ধ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। শুভ কামনা রইলো অবিরাম

  5. সময় বয়ে চলে জীবনের নিয়মে। তবে আয়নার মাঝে কালো কালি যেমন জীবন বেশীরভাগ সময়েই সেভাবে ধরা দেয় অন্যের চোখে। নিজের জীবন নিজের সাথে স্বচ্ছ মনে হলে সেটাই উত্তম।

    শুভকামনা ভাই।

  6. এত সহজ লেখা পড়ে মজা পাই না।
    বাড়ির মেইন গেটে উঁকি দিয়েই যদি অন্দর মহলের
    সব দেখা যায় তাহলে আর কেন সময়ের ঋণ বাড়ানো!
    তার চেয়ে ভালো সোজা পটল ক্ষেতে চলে যাই।
    আফটার অল গন্তব্য তো সাথে নিয়েই ঘুরছি।

    1. আপনার এই সহজ মন্তব্য এই লেখার সাথে ক্যামনে যায়,
      সেটি তো সহজে বুঝতে পারছি না। বুঝিয়ে দিলে উপকৃত হবো।
      ভাল থাকুন।

মন্তব্য করুন