মূল লেখায় যান

ভাত ঘুম

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

দুপুরের ভাতঘুম বড় আরামপ্রিয় অনেকের। একটা সময় ছিলো আমিও ব্যতিক্রম ছিলাম না।অনেক অনিয়মের মধ্যে এখন এটাও এক অনিয়ম হয়ে গেছে। অনেক ক্লান্ত হলে ইউটিউব দেখতে দেখতে কোনো কোনোদিন ঠিক ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে ছোট ছেলে জোড় ধমকে শোবার ঘরে ঠেলে পাঠিয়ে দেয়.... ' যাও, এখন একটু ঘুমাও'।নিজেই বায়ান্দার গ্লাস টেনে পর্দা টেনে, বোতলে পানি ভরে,… [বিস্তারিত]

চুমুর ইংরেজি যে কিস এইটা তো এখনকার পোলাপান পেট থেকে পরেই জানে। আমরা জানতাম না। হাই স্কুলে উঠে জানছি। ক্যামনে জানব! নব্বই দশকের কথা বলছি, বড় হইছিও একেবারে গ্রামে, আর অতি নাদান বাচ্চাদের সাথে মিশতাম, না ছিলো ক্যাবল লাইন না ছিলো ফোন। এমন একটা সময় যখন মুভিতে চুমুর বদলে ফুলে ফুলে টোকাটুকি দেখাতো, ভাবতাম বিয়ে… [বিস্তারিত]

হৃদপিণ্ড-আঁকড়ে আঁটকে থাকা সময়ের বিহ্বলতা ফিরে আসে বারে বারে ভেংচি-কেটে, হেলে-দুলে হেসে-হেসে জড়িয়ে-গড়িয়ে, সময়ের যাবজ্জীবন খাটা একটুকরো অবিমিশ্র স্মৃতি; জ্বলন্ত-রৌদ্রে দাঁড়িয়ে নড়বড়ে-নড়নড়ে অতীত-কাতরতার স্মৃতিগুলো মুছে ফেলে, শুধু-ই উজ্জ্বল ঔজ্জ্বল্যের আলোটুকু বুকপকেটে পুড়ে, মোক্ষম ঘুম-জাগরণে গুছিয়ে নেয়া স্বরে/ভাষায়, সামান্যের কতটুকুই-বা ধরে রাখা যায়: আরম্ভ থেকে শেষ অবধি আলাপের ফাঁকে ফাঁকে ক্ষণিকের স্মৃতি কাতরতায়! তবে সত্যি বলতে… [বিস্তারিত]

এ বর্ষায়

প্রদীপ চক্রবর্তীএকান্ত অনুভূতি৭টি মন্তব্য

তুমি চলে যাওয়ার পর থেকে এখনো অব্ধি কেউ ফিরে থাকায় নি। একবারও অপলক দৃষ্টিতে চেয়ে দেখেনি আমার দু - চোখের ভাষা। একে একে আকাশের মেঘপুঞ্জ ক্রমাগত দূর চলে যায়। শ্রাবণের বারিধারার মতো করে দিনভর বৃষ্টি! অজস্র গাছের পাতা নুয়ে আছে। অথচ বর্ষার বাঁধ ভাঙা ঢেউ চারদিকে জুড়ে। কবিতারা সেই কবে ছুটিতে গিয়েছে। এখনো ফেরেনি। তুমি… [বিস্তারিত]

উঠি উঠি সকাল-না, প্রচণ্ড সকালে জানলার ধার ঘেঁসে দাঁড়িয়ে আছি, ঈষৎ বাঁকা বাঁকা হয়ে, তির্যক সূর্যালোক এড়িয়ে যাব এমন ভাবনা ভেবে ভেবে; সুস্থির শান্ত অহেতুক মিষ্টি মিষ্টি আলাপচ্ছলতা, হাল্কা আগুনে-আঁচ পাশ কাটিয়ে, প্রচ্ছন্ন আম গাছের ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট পাখিটিকে দেখতে পাচ্ছি চুন চুন করে ভেসে আসা গন্ধে গন্ধে; পাল্টে যাওয়া গতকাল; আজ নূতন পাখিদের… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

শান্ত-সুনসান-সুন্দর রোদ-চঞ্চল নিরালম্ব নীরবতা ফাইরুজের গানে, টানা কাঁচ-জানালায়, এফোঁড়-ওফোঁড় দৃষ্টিতে, সবুজ সমারোহে, পাখিদের কিচির-মিচিরে, বেআব্রু ফুলেদের ঘ্রাণে, ঝুলে থাকা থোকা থোকা সবুজ হলুদ-সবুজ আমে; আহ্লাদী প্রভাতে মূখ মুখে এ নয় কোন হেঁজিপেঁজি ভাবনা, এ এক পোষা শ্রবণ-সুন্দর দৃষ্টি-সুন্দরতা, প্রশস্ত প্রশান্ত ক্ষীণ শব্দ-ঘ্রাণ, যোগাযোগবিচ্ছিন্নতা; ব্যাকরণ-বহির্ভূতভাবে দিক-চিহ্নহীন বিতৃষ্ণার বিপরীতে। স্বর্ণলতার মত জড়িয়ে আছে পেন্টি সারিকস্কি, দাঁড়িয়ে থাকা… [বিস্তারিত]

ক্লান্ত দেহে আনমনে ধূসর গোধূলি বেলায় এসেছি তোমার দুয়ারে হে প্রণয়নী, অন্ধকারের কষ্টিপাথরে অসারত্ব বিসর্জনে। আত্মসচেতনে অম্লান মাধুরী রসকাব্যে হৃদয়ে বিজন পুলিনে গেঁথেছে শব্দমালা, অপ্রকাশে নিস্তব্ধতায়- ক্ষণেক্ষণে গর্জে ওঠা সুরের রুপের বাণীতে এ যেন এক ধূম্রজালের মায়া! মিলনসুখে আনন্দ হৃৎস্পন্দনের হিল্লোলে বেদনার বুকচিরে অঙ্কুরিত মাদল কন্ঠে, অনন্তের অঙ্গনে কুন্ডলে গাঁথা মালায় হে মালতিসখা বরণ কর… [বিস্তারিত]

আমার ঈদ আনন্দ

পুষ্পিতা আনন্দিতাএকান্ত অনুভূতি৫টি মন্তব্য

ঈদ হইলে ছোটবেলায় আমাদেরও মজা হইতো। যেহেতু হিন্দু এলাকায় জন্ম আর বেড়ে ওঠা কাজেই আশেপাশে কোনো মুসলিম পরিবার ছিলো না। তবু ঈদের কদিন আনন্দে যেতো কারণ টিভিতে ঈদের অনুষ্টান। প্রথমে বিটিভি এরপর এলো ইটিভি। কদিন ধরে টিভির সামনে বসে থাকতাম। এরপর ক্লাস এইটে উঠে দূরের স্কুলে গেলাম। ঈদের দিন নিমন্ত্রণ থাকতো বান্ধবীর বাসায় আমাদের বন্ধুদের… [বিস্তারিত]

“এক কাপ চা”

রেজওয়ানা কবিরএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

"হরেক রঙের বাহারে সকাল হল আহারে। চুলার পারে উড়ছে ধোঁয়া এক কাপ চা। শিশির ভেজা দেহটাকে ঢাকছে কুয়াশা, ভোর হয় কারো পাখির গানে, ভোর হয় কারো মাঝির টানে... ঐ গানে টানে মেলেনা ভাই, নিষ্ঠুর এই সংসারে, তখনো চাই এক কাপ চা । " মোবাইলে গানটি বাঁজছে আর কিছু নস্টালজিক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, আমার বেড়ে… [বিস্তারিত]

“ ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ”- আর একদিন পরেই খুশির ঈদ। ত্রিশদিন রোজা রাখার পর ঈদ সত্যিই উপভোগ্য। নতুন পোশাকে ও নানা বাঙ্গালী সাজে আত্নীয়- স্বজনের বাড়িতে দাওয়াত খেয়ে ঈদ পালন করা হয়। তার আগে কেনাকাটাও হয়, বিশেষ করে তরুন সমাজ সবচেয়ে বেশি আপ্লুত থাকে। ঈদের আগের দিন মেয়েদের মেহেদী দিবস… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

উপকূল বা সৈকতের পাখি খোঁজার নেশায় নিঝুমদ্বীপের দমার চরে নৌকায় ঘুরছি। হরেক প্রজাতির সৈকতের পাখির দেখা পেলাম। মূলত এবারের সফর ছিলো Indian skimmer বা পানিকাটা পাখির ছবি তোলার জন্য। দমার চরে পাখির ছবি তুলে বিরবিরিয়া চরের দিকে ছুটলাম। তখন নদীতে ভাটা চলছে। ভাটায় পানি কমায় নদীটি একটি সরু খালে পরিণত হয়েছে। এরই মধ্যে কয়েক প্রজাতির… [বিস্তারিত]

অবশিষ্টাংশ…..

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

রাতের অনিয়ন্ত্রিত গর্ভে বেড়ে উঠছে অনির্বাচনীয় কিছু কষ্টের ভ্রুন! টেবিলে রাখা ঘড়িটা ফুলহীন কাটায় ভর করে এগিয়ে চলছে মৃদু শব্দের আওয়াজে। প্রসবের যন্ত্রণা ঠোঁটে ঠোঁট চেপে ধরে আছি.... কখন ভূমিষ্ঠ হবে কাঙ্খিত শব্দের সদ্যজাত শিশু। সারিবদ্ধ মিছিলের আওয়াজ শুনতে পাই, শুনতে পাই জমা পড়ে আছে হিসেবের গড়মিল লাল ফাইলে। একবুক ভর্তি শুন্য বাতাস ছটফট করছে… [বিস্তারিত]

এপিঠ- আজ সারাদিন আম্মার সাথে থেকে কাজে হাত বাটিয়েছি। তাঁর কত পরিকল্পনা, কত স্বপ্ন! যখন তিনি কিছু বলেন আমি চুপচাপ শুনি। কিছু বলতে গিয়েও মাঝেমধ্যে যখন থেমে যান তার মুখের দিকে তাকিয়ে থাকি। আমি তার আবেগ বুঝতে পারি। না বলা কথাটি হয়তো মনের কোন গোপন প্রার্থণা! যদি পূরণ না হয়, সে শঙ্কা থেকে সন্তানের জন্য… [বিস্তারিত]

জামালপুরে কখনো যাওয়া হয়নি। কিছুদিন যাবৎ এক বন্ধু খুব করে ধরেছে জামালপুরে যেতে হবে। ওখানে ওনার বন্ধুর বাড়ি আছে মাদারগঞ্জে। পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা নিয়ে ঘুরে বেড়াবো, বন্ধুর বাগান বাড়িতে পুকুর আছে মাছ ধরবো, বারবিকিউ হবে এমন লোভ দেখিয়ে আমাকে তিন দিনের সময় করতে বাধ্য করে ফেলে। ঘটনাটা গত বছরের অক্টোবরের। ৬৬ দিনের লক ডাউনে… [বিস্তারিত]

কীযে দিনকাল যাচ্ছে!সে কেবল আমি টের পাচ্ছি হাড়ে হাড়ে। সেই আট বছর আগে একখানা বাটন ফোন নিয়ে নিশ্চিন্তে যাচ্ছিলো কেটে দিনকাল। শখের ঘোরে একখানা ফেসবুক আইডি খুললাম! তাও কী! তাও কোনোরকম দায় ছাড়াই নিরব নিরিহ প্রাণীর মত কেটে যাচ্ছিলাম। তারপর কী হলো? কোন সে মনে উঁকি দিলো..... আমি তো লিখতেও পারি!" শুরু হলো আগের ডিম,… [বিস্তারিত]