শিকড়-শুদ্ধ এই মাত্র যে চারাগাছটি ছিট্কে গেল, কিছু ফুল সেখানে ছিল, ছিল মৌমাছিদের আনাগোনা, কিছু ফলের কথাও ভাবনায় এলো, মালী, উত্তপ্ত-ক্রোধ-বাষ্প ছাড়াই কাজ করে যাচ্ছে নিয়ম মেনে, এ-বাগানে কোন বুনো-কবিতার-জায়গা!! হতেই পারে-না, নির্যাস নিংড়ে; চারাটি কোন রক্ত-অভিশাপ দেয়-না, জীবন্ত পুড়িয়ে মারা বা পাথর নিক্ষেপের কথাও ভাবনায় আনে-না। এ-রক্তাক্ত ব্যভিচারের ঘাত-প্রতিঘাত বুকে বয়ে সমাধি-ফলকে দাঁড়ায়, কাছ-ঘেঁষে, [ বিস্তারিত ]