রুপালী আলোর ফিকে হওয়ার আশায় ( সোনেলা ম্যাগাজিন ২০২২)

আজ আমি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে,,,, কাঠগড়ার সামনে বসে থাকা সবার চোখে একই প্রশ্ন এতো উচ্ছ্বাসী,সদা হাস্যোজ্বল মেয়েটির নামে কিসের মামলা? আদালতে ছি! ছি! এর ছড়াছড়ি,,,, যাহা বলিবো সত্য বলিবো, সত্য বৈ মিথ্যা বলিবো না। বিচারকার্য শুরু,,,, অপর পক্ষের উকিলের বয়ান,,,, আমার অপরাধ কাউকে ভালো লাগা, আমার অপরাধ ভালোলাগার মানুষটাকে সারাজীবন আগলে রাখার চেষ্টা করা, আমার [বিস্তারিত রুপালী আলোর ফিকে হওয়ার আশায় ( সোনেলা ম্যাগাজিন ২০২২)]

এইতো আমি! -( গুচ্ছাতিগুচ্ছ) সোনেলা ম্যাগাজিন-২০২২

বধির গুণী~ ডাল থেকে খসে পড়ার পর আমি শেষ আর্তনাদ করে উঠেছিলাম! মাটিতে নামার পর জেনেছি এখানে পোকাদের কান শ্রবণহীন…… ঊর্ধ্ব মুখি আওয়াজের প্রতিধ্বনি পৌঁছে গিয়েছিলো আকাশের কিনারায়। মেঘ তাকে আঁকরে নিয়েছে অলিখিত চুক্তিনামায়। বিধি মোতাবেক শাল সেগুনের সারির ভেতর থেকে খাড়া পাহাড়ের ছবি ছিলো আবছা। অথচ বেগুনি ফুলের রংয়ে চোখ ঝাপসা…. খসে পড়ার আগেও [বিস্তারিত এইতো আমি! -( গুচ্ছাতিগুচ্ছ) সোনেলা ম্যাগাজিন-২০২২]

দশ টাকার সালতামি

ঈদের আগের দিন। রিকশা সেন্টার পয়েন্ট এর সামনে থামল। টাকা দে মার্কেট করবো। আমার তথৈবচ অবস্থা। আল্লাহ যানে কতো খসে। দোয়া দুরুদ পড়ে ব্যাগে হাত দিলাম। বিশ টাকার একটি বিশাল নোট উঠে এল। দিতেই। আল্লাহ তোরে ভালো রাখুক। মনে মনে বললাম। দিলেই দোয়া। না দিলে চৌদ্দগুষ্টি উদ্ধার করা।   কাজিন অসুস্থ। হাসপাতালে ভর্তি। অফিস থেকে [বিস্তারিত দশ টাকার সালতামি]

তবুও ভীষণ সুখে বাঁচতে চায় জীবন

সকাল থেকে মাথা ব্যথা শুরু হয়েছে কমার কোন লক্ষনই নেই। হবেই বা না কেন? ফেসবুকের ভাইরাল খবর কালাম মিয়াকে ‘কুত্তা কালাম’ বলে ডাকার কারণে সে একই পরিবারের ছয়জনকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। এরপর তারা সবাই হাসপাতালে ভর্তি। কুত্তা কালামকে দেখে মনে হচ্ছে তিনি এই কাজ করতেই পারেন না। আপাদমস্তক একজন সুস্থ সবল মানুষ। ভাববার বিষয়, [বিস্তারিত তবুও ভীষণ সুখে বাঁচতে চায় জীবন]

অপ্রকাশ্য

অন্তরীক্ষ প্রদক্ষিণ করে করে থুবড়ে থাকে নিগুঢ় বোবা কান্না। অন্তস্থ বলয় ধরে যখনই প্রশ্নবাণ এসে করে আহত! চতুষ্কোণে আড়াল পড়ে মূঢ় বোধের জল্প। নিখাঁদ ভালবাসা আহুতি  হয়ে জ্বলে জলাঞ্জলির যজ্ঞে- ঠোঁটে কুলুপ আর পিঠে বাঁধা কুলো নিয়ে নিশ্বাসের কাউন্টডাউন ধুকছে বর্তমানের সিড়িতে। বিদ্যেবোঝাই পিপড়ার অহং চলে স্রোতের বুকে ভাসমান পাতার ওপর। সাঁতরে তীর ছুঁতে চাওয়া [বিস্তারিত অপ্রকাশ্য]

মূঢ়তা

  ঢাক ঢোল পিটিয়ে বড় শোরগলে নানান মন্ত্রজপে অহং হতে অবিদ্যা, তজ্জনিত সকল উপাধি ছেঁটে ফেলেও মনের সাথে হুটহাট নিত্য দ্বন্ধবোধ! তার উচ্ছেদ হচ্ছে না কোনোভাবেই। উল্টো জোর কদমে অসার -অলিক -বিভ্রম -উচ্ছিষ্ট আবেগজুড়ে অবাধ বিচরন। ফলাফল শূন্য আমি নেই আর কোথাও,, বিশ্বপ্রপঞ্চে অস্তিত্ব আমার শুধু বিলীনই নয় বিলুপ্তও যেনো। খন্ডবোধ উচ্ছিষ্ট এ আবেগ পূর্ণতা [বিস্তারিত মূঢ়তা]

প্রগলভ হতে ইচ্ছে করে

  বাদলের অঝোর ধারায় অদৃশ্যেরা দৃশ্যমান হয়, কাছে আসে, উচ্ছ্বাসের পালে হাওয়ারা নেচে ওঠে প্রমত্ত ওপারের নদী আর কতদূর! স্রোতের টান উপেক্ষা করে কলহাস্য ভেসে আসে, কোলাহল ভেদ করে; দূষণ দুঃস্বপ্নের দুর্ভেদ্য চাটিবাটি গুটিয়েছে এবারে। এমন দুর্যোগের দুর্বিপাক পেড়িয়ে এসে শাসন না-মানা স্মৃতিরা, পিছু টানে রীতিবিরুদ্ধতায়, এখানের এই ফেরিঘাটের কত শত শত রাতে-বিরাতের! বয়ে যাওয়া [বিস্তারিত প্রগলভ হতে ইচ্ছে করে]

আন্দোলন, প্রতিবাদ আর আত্মহুতি,  ব্রিটেনে নারীর ক্ষমতায়োনের পেছনের গল্প 

আন্দোলন, প্রতিবাদ আর আত্মহুতি,  ব্রিটেনে নারীর ক্ষমতায়োনের পেছনের গল্প   ১৯২৮ সাল এই সাল টিতে ব্রিটিশ নারী রাজনীতিতে প্রথম প্রবেশ করে ।  এই যে প্রবেশ করলো তা কি এমনিই হয়ে গেছে? না, এর জন্য তাদেরকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। প্রতিবাদ আর আন্দোলন চালাতে হয়েছে। অধিকার কেউ দেয়না, অধিকার আদায় করে নিতে হয় ।  এই গ্রাফের [বিস্তারিত আন্দোলন, প্রতিবাদ আর আত্মহুতি,  ব্রিটেনে নারীর ক্ষমতায়োনের পেছনের গল্প ]

পদ্মার যত স্মৃতি কথা

পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা। পদ্মার বুকে আগামীকাল পদ্মা সেতুর উদ্বোধন ঘটবে। এপার-ওপারের মাঝে হবে মিলবন্ধন। পদ্মা নিয়ে কত স্মৃতি ঘিরে আছে। অনেক দিন ধরে ভাবছিলাম কিছু কিছু টুকরো স্মৃতি শব্দের মালা গেঁথে জুড়ে দেয়ার। দক্ষিণবঙ্গে বাড়ি। লঞ্চ ছাড়া বিকল্প কোন পথ ছিল না। এই লঞ্চ যাত্রা আনন্দময় ছিল, তেমনি মাঝে মাঝে [বিস্তারিত পদ্মার যত স্মৃতি কথা]

প্রাপ্ত মনস্ক কবিতা সিরিজের অগ্রীম থ্রেড

এক সময় কবিতা লেখার চেষ্টা করতাম। প্রেম, বিরহ, যন্ত্রণা, স্যাটায়ার, মুক্তিযুদ্ধ, রাজাকার, বোধ, বিবেক ইত্যাদি বহু কিছু ছিল আমার লেখার বিষয়। কবিতার সিংহভাগ অপ্রকাশিত। একবার বই বের করার চেষ্টা করলাম। প্রচ্ছদ করলাম। প্রকাশক কোন কবিতা না দেখেই বলে দিল ২০ হাজার টাকা লাগবে। একবার অডিও এ্যালবামের চেষ্টা চালালাম। ২৫ টা কবিতার ২২ টা রেকর্ডিং হবার [বিস্তারিত প্রাপ্ত মনস্ক কবিতা সিরিজের অগ্রীম থ্রেড]

অর্থের নয় অপচয়, অতিরিক্ত কেনা নয়

ভাই কাঁঠাল বিচী কত করে ? দোকানী দাম বলল। আড়াইশো গ্রাম দেন তো। দোকানী অনেকটা বিদ্রুপের হাসি দিয়ে বলল, আড়াইশো গ্রাম দিয়ে কী করবেন। কী করবো সেটা আমার ব্যাপার। কিছুটা নমিত স্বরে বলল। না কেউ আড়াইশো গ্রাম চায় না, আপনি চাইলেন। কারো কম দরকার হয় না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিব। দোকানীর চোখে মুখে আবারো [বিস্তারিত অর্থের নয় অপচয়, অতিরিক্ত কেনা নয়]

মেঘেদের দস্যুতা

  সর্বস্বান্তের ক্ষতবিক্ষততাই এখন একান্ত জ্বলজ্বলে সত্য, এই দুর্যোগময় মুহূর্তে, নেমে আসছে প্যারাসুটে করে ঝাকঝাক বৃষ্টি, নিপাট উড়াল ভঙ্গিতে; গাল ফুলিয়ে এঁকে-বেঁকে বইছে দুর্ধর্ষ নদী সুইং মুড এখন জলদস্যুতাতে, নির্বিকারের স্বতঃস্ফুর্তিতে মিশিয়ে দেবে মিশে যাবে ঐ দূর সমুদ্রের উত্তালে; নিরাশ্রয়ের মাধুকরী! হা হতোস্মি! ধূসর, ঝানু ধুরন্ধর মেঘেদের সারি গুটি বাজিতে মত্ত/ব্যস্ত, ফুঁসে ওঠা নদীদের ঢেউ-জলে। [বিস্তারিত মেঘেদের দস্যুতা]

শব্দগত

  ইটের পর ইট গেঁথে মাঠের এ ধানি জমিতে কঙ্ক্রীট-মিক্সারের এক আবাসস্থল গড়ে উঠছে। এইতো বছর দুয়েক আগেও আমি যখন এদিকে চোখের ট্রিটমেন্টএ আসতাম তখন যতোদূর দৃষ্টি যেতো শুধু ফসলি জমিই চোখে পড়তো। খুব করে চেয়েছিলাম মানে নিজের সাথে নিজের এক পণ ছিলো আমি কখনো ফসলি জমি নষ্ট করব না। তার বুকে গড়ে উঠবে না [বিস্তারিত শব্দগত]

তোমার অপেক্ষায়

– ম্যাম কি কি রান্না? – আজ গরুর ভূড়ি রান্না হবে। বাকি বলা যাবে না। – আমাকে ছাড়া খেলে পেট খারাপ হবে? আমি আসি তারপর! তারপর আর খাওয়া হয় না। তুলে রাখি তার জন্য। সামনে সমস্ত দিয়ে শুধু বসে থাকা। কারও জন্য রান্নার পর সে যখন তৃপ্তি করে খায় এ দৃশ্য অনেক মধুর! তোমাকে খেতে [বিস্তারিত তোমার অপেক্ষায়]

প্লাবনে প্লাবনে

  এই থমকে যাওয়া ক্লান্ত রাত যখন দারুণ মায়াময় বিষণ্ণতায় হেঁটে হেঁটে যায়, ঋতুর কান্না নিয়ে, শুনে শুনে, নিঃস্পৃহ প্লাবনে প্লাবনে, বৃষ্টির উদ্দাম নাচনে বিষে বিষ ঢেলে; খাটো হয়ে আসা প্রাণ-চঞ্চলতা হাসপাতাল মৃত্যুর মত ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে, ডুবিয়ে দেয়া বর্ষারা ঝাঁপিয়ে পড়ে জানান দিয়ে দিয়ে, ডুববে ডুবাবে এমন পণ নিয়ে; দিশেহারার মত সবাই মিশে [বিস্তারিত প্লাবনে প্লাবনে]