ক্যাটাগরি বিবিধ

একটু সময় পেলেই উঁকি মারার অভ্যাস। একটু উঁকি ঝুঁকি না মারলে চলেই না। একটা দিনও উঁকি না মেরে থাকা সম্ভব হয় না। জানালার এক চিলতে ফাঁক দিয়ে হলেও উঁকি মারতেই হবে। বাজে অভ্যাসটা একদমই ছিল না। আপনারাই বলেন তো কি করে অভ্যাসটা ফিরাই। অভ্যাসটা ফিরাবোই বা কি করে। জানালার ফাঁক দিয়ে যে উঠানে প্রতিদিন উঁকি [ বিস্তারিত ]
সময়টা তখন ১৯৯৩ ইংরেজি ১৪০০ বঙ্গাব্দ। সেসময় আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ভারত গিয়েছিলাম। গিয়েছিলাম অনেক আশা নিয়ে। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। খামোখা দেড়বছর নিজের পরিবারবর্গ থেকে বিচ্ছিন্ন থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছিলাম। লাভের মধ্যে লাভ হয়েছিল আমার বড়দি’র দেখা পেয়েছিলাম। দিদির বাড়ি খুঁজে পেয়েছিলাম। আমার বড়দি’র বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বীরপাড়া। [ বিস্তারিত ]
" ওকি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই; হামরা চিলমারী বন্দর যাই"! ভাওয়াইয়া আর নদী ভাঙ্গনের ছোট্ট একটা জেলা কুড়িগ্রাম। মানুষজন সহজ- সাধারন, বোকা- সোকা, মফিজ। নদী, বন্যায় সংগ্রামী জীবন। এখানকার মানুষ মফিজ নামে পরিচিত কারন গাড়ির টিকিট কেটে ছাদে বসে ঢাকা যাই। বাসের ভেতরে গরম লাগে। তবুও আম, কাঁঠাল, শাক- সবজি, টাটকা দেশী মাছে ভরপুর [ বিস্তারিত ]

অনুভূতি লিপি

খাদিজাতুল কুবরা ১৮ জুলাই ২০২২, সোমবার, ০৯:৩০:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
স্নেহসিক্ত শিশির যখন শিলাবৃষ্টি হয়ে মাথায় পড়ে, তখন মাথা গোঁজার বৃথাচেষ্টা আশ্রয় খোঁজে  সমুদ্রে সলিল সমাধির তরে। অবোধ্য নিয়তি আজন্ম প্রতারক, বিধিলিপি পড়তে যখন পারিনি শেষতক যা হয় হউক। আমি ও আজ থেকে  নির্বাক দর্শক।রাতের জঠরে দুঃখ ভ্রুণ বেড়ে উঠে ঘুম চুষে, নির্ঘুম চোখের জ্বলুনিতে তার কি যায় আসে ? ভোরের সূর্যের হাসিতে সদ্যজাত শিশুর [ বিস্তারিত ]

যেন এক পথশিশু

বন্যা লিপি ১৭ জুলাই ২০২২, রবিবার, ০২:১২:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
হারিয়েছি যখন শব্দের তোলপাড় অহংকার! তখনই বিধ্বস্থ  আমাকে পাই আমি বাস্তকোনে ঘোলাটে আয়নার সম্মুখীন। ভেজা স্যাঁতস্যাঁতে কাপড়ে ঘসটে যায় আয়নার শরীর,,,তবু ফেরেনা প্রতিবিম্বের নিরেট প্রতিচ্ছবি। বিশ্বাস আর অবিশ্বাসের নাগরদোলায় চক্কর কাটতেই যেন পৃথিবী বিধ্বংসী  হয়েছে বারবার। হাতের আঙুল আর রেখা বরাবর হাজারো প্রতিবন্ধকতা টেনে দিয়েছে ডানা ভরা নিকষ আঁধারের বাতাস। রাতগুলো জমকালো আলোয় ভর করে  [ বিস্তারিত ]

প্রকৃতির প্রতিশোধ

হালিমা আক্তার ১৭ জুলাই ২০২২, রবিবার, ০১:০৪:০৬পূর্বাহ্ন পরিবেশ ১৪ মন্তব্য
উত্তপ্ত ধরনী। বিরূপ প্রতিক্রিয়া প্রকৃতির। প্রকৃতি একটু বেশি তেতে আছে বলেই মনে হয়। এশিয়া ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ। অতীষ্ট জীবন যাত্রা। রাস্তায় বের হলে মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে সূর্য তার সমস্ত রাগ ঢেলে দিচ্ছে বসুধার উপর। স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্সেও একই অবস্থা। ব্রিটেন জরুরি অবস্থা জারি করেছে। [ বিস্তারিত ]
'ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে ভুল করা ভালো' কথাটা যতোটা সাবলীল সত্য ততোটায় বিপদজনকও বটে। কেনো বিপজ্জনক তা বলি সম্প্রতি দেশে ঘটে গেলো প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহ গণনা 2022। এ কাজের জন্য আমিও নিয়োগ পেয়েছিলাম একজন তথ্যসংগ্ৰহকারী হিসেবে। স্পেশালি প্রশাসনিক এরিয়াতে কাজ করার জন‌্য নির্দেশ দিয়েছিলেন ডিডি স্যার। আমিও নির্দেশ মেনে [ বিস্তারিত ]
তোমার উপেক্ষায়, আমার অপেক্ষার প্রহরগুলোর সময় কাটে বিচ্ছেদের আঙ্গিনায়। বিরহ-বিলাসে স্নান করে সন্ন্যাসীর মত নির্বাসনে আজ  ঘুমের যাত্রা। অগ্নিকান্ডে সকল সুখ পুড়ে,চেতনায় জমা আমার কড়াল দীর্ঘশ্বাস। প্রত্যেকটা রাত কেটে যাচ্ছে ঘুমহীন-তুমিহীনতায়। তাই চড়া দামে ঘুম কেনার অপেক্ষায়,,, অনিশ্চয়তা আর  না পাওয়ার দুশ্চিন্তাগুলো এখন আকাশে তাঁরা হয়ে ফুটছে। অন্তপুরের অতলে আমার স্বপ্নগুলো ভেঙ্গে কাঁচের টুকরার মত [ বিস্তারিত ]

কাঁঠাল কেন জাতীয় ফল

সাবিনা ইয়াসমিন ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০৪:১০:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
ফলের নাম-কাঁঠাল। কাঁঠাল হলো আমাদের দেশের(বাংলাদেশের) জাতীয় ফল। আকারে বড়,লম্বা কিছুটা মোটাসোটা হয়। আবার গোলাকৃতিও হয়। বাইরের দিকটা কাঁটাযুক্ত কিন্তু কাঁটা গুলো ভোঁতা থাকে। ভেতরের রঙ হলুদ/গাঢ় হলুদ হয়ে থাকে। খেতে মিষ্টি লাগে। পাঁকা কাঁঠালের ঘ্রাণ খুবই তীব্র। অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু যাদের কাছে এই ফল অত্যন্ত প্রিয় তারা এর ঘ্রাণেই মুলত বেশি [ বিস্তারিত ]

ভুত নয় অদ্ভুত

সুরাইয়া পারভীন ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ১২:২৯:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
সেদিন ছিল শনিবার। সময় আনুমানিক ৭:৩০/৮ টা । ঈদের কেনাকাটা শেষে গেলাম জুতার শোরুমে। হঠাৎ চোখে পড়লো একটা কিউট বাচ্চা কালো বিড়াল। দেখেই কোলে নিতে ইচ্ছে করছিল। ইশ কি সুন্দর দেখতে! আমি শুধু একবার বললাম বাসায় নিয়ে যাই। ব্যস কন্যা তার বাবার মাথা খারাপ করে দিচ্ছিল বিড়াল ছানাটাকে বাসায় নেওয়ার জন্য। মেয়ের বাবা নিরুপায় হয়ে [ বিস্তারিত ]
প্রচন্ড ব্যাক পেইন নিয়ে শুয়ে বসে ঈদ করতে হচ্ছে। আশেপাশের সবাই মহা বিরক্ত। কাজ না করলে খেতেও দেয় না এমন অবস্থা! তবে আমার তা নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। একগামলা দই নুডুলস নিয়ে বসে গেলাম মুভি দেখতে। মাথা কুল রাখতে রোমান্টিক কোনকিছু দেখা দরকার। "সানাম তেরী কাসাম'' অসাধারণ প্রেমের একটি মুভি। 'তু খিচ মেরী ফোটো [ বিস্তারিত ]

ঘুষ অথবা স্পিড মানি

জিসান শা ইকরাম ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০৪:১২:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
বাংলাদেশে ঘুষ ব্যতীত কোন কাজ সম্পাদন হয় কিনা আমার জানা নেই। আমার পেশাদারী জীবনে ঘুষ প্রদান ব্যতীত আমি কোন কাজ করাতে পারিনি। একটি মাত্র ব্যতিক্রম আছে অবশ্য। ঠিকাদারি জীবনের একেবারে প্রথম দিকে একজন উপজেলা প্রকৌশলী যার নাম শহিদুল ইসলাম, তিনি আমার কাছ হতে ঘুষ নেন নি। পরে জেনেছি উনি কারো কাছ হতেই ঘুষ নেন না। [ বিস্তারিত ]

সভ্য পৃথিবী

সঞ্জয় মালাকার ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০২:৪৭:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
আত্নবিলপ্তি, জীবন সমাপ্তি -সভ্য পৃথিবী মানব মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে! সভ্যতা/ সংস্কৃতি /আশা- আকাঙ্খা/ দৃষ্টি হীন সুখ, যন্ত্রণার আঁধারে নিঃশব্দ সরীসৃপের মধ্যবর্তী সংযোগস্থল!   সুখ, মিথ্যে মোহের ছলনায় -বিলুপ্ত , খণ্ডবোধ উচ্ছিষ্ট আবেগ মামতা শূন্যতা জুড়েই চলছে, ছলনায় ছুটে চলে দিগবিদিক -অন্তিম সুখের উল্লাসে!   শূন্যতায় ক্রমাগত কসেপড়ে আমার পৃথিবী, আমি মুক্তি চাই- তোমার উষ্ণ আলিঙ্গনে [ বিস্তারিত ]

পঞ্চ প্রপঞ্চ

বন্যা লিপি ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০১:৫৫:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
১| চিমটি কেটে দেখো! এখনো মরিনি…. নিশ্বাস নিয়ে যাচ্ছে বুকের করোটিতে আমার সকল সাফল্যের রোজনামচা। উনুনের হাড়িতে টগবগে ভাত আর ডালের উপচে পরা শৃঙ্খলতা আটকে দেই যখন তখন! আগুন আঁচে সেঁকে নেই দুচোখের ভেজা নুনের জল। নির্লিপ্ত ঠোঁটে আলগা রং ঠেসে দিয়ে সঙ সেজে দাঁড়াই ঘরের বাস্তকোনের আয়নার সামনে; ঐ তো ও ঠোঁটে হাসি লেগে [ বিস্তারিত ]
সুনীল আকাশ এখন আর আমায় হাতছানি দিয়ে ডাকে না। শুভ্র মেঘের চাহনি এখন আর আমায় পেঁজো তুলোর ভেলায় ভাসায় না। টিনের চালে বৃষ্টির রিনিঝিনি নূপুরের ছন্দ এখন আর আমায় আবেগ তাড়িত করে না। শুষ্ক মাটির বুকে প্রথম স্পর্শ করা জলের সোঁদা গন্ধ এখন আর আমায় বিমোহিত করে না। হঠাৎ সামনে পাওয়া লাল ফড়িংয়ের দর্শন এখন [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ