হঠাৎ আজ তোমার মুখটা ভেসে উঠল হৃদয়পটে, বহুদিন হয় আমি হারিয়েছি কবিতা লেখার ক্ষমতা তবু শুকিয়ে আশা স্মৃতিটুকু নিংড়ে তোমায় খুঁজে পাবার এই নিরন্তর প্রচেষ্টা, অন্তত একটি শুধু একটি সার্থক কবিতা লিখে যাব। বহুদিন হয় আমি সিগারেট ধরেছি, নষ্টদের মত; আমি জানি আমার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর ফাঁকে কলম যেমন শোভা পায় না তেমনি তর্জনী আর… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
বালিকা, তুমি আমার নও! আমি যে বৃষ্টি পছন্দ করি, ভিজতে ভালবাসি। কিন্তু তুমি... তুমি তো আমার সামনে আসো সাজগোছ করে। বৃষ্টিতে ভিজতে গেলে যে সাজ আর থাকবে না। আমি বলেছিলাম তোমায় প্রাকৃতিক হতে। অথচ ততোই তুমি কৃত্রিম হয়েছো! হয়েছো আমার বিপরীত! খোলা চুলে বাতাস ছুয়ে দিয়ে যে ঘ্রাণ আমায় তোমার কাছে টেনে আনার কথা ছিল,… [বিস্তারিত]
আজ আমি একটি কবিতা লিখব, কবিতার মত কবিতা হবে সেটি। কিন্তু, আমি তো কবিতা লিখতে পারি না! কি লিখব? কি লিখা হয় কবিতায়?? আমি জানি না। তবে আজ জানব। হুম। রবীন্দ্রনাথের মত হাজার সৃষ্টির অনন্য মহিমার মত করে আজ কবিতা লিখব। বিদ্রোহীদের কথা লিখি? নজরুল যেমন বলেছিলেন তার বলিষ্ঠ লেখনীতে। নাহ। আমি আমার মত করে… [বিস্তারিত]
তবে তাই হোক, আর কোন দ্বিধা না থাক, কেটে যাক সকল জড়তা, স্পষ্ট হোক কন্ঠস্বরে, বাধাহীন উচ্চারনে, উচ্চারিত হোক সেই- চিরায়ত শব্দমালা- ভালবাসি ভালবাসি। তবে তাই হোক আর নয় কবিতায় ইনিয়ে বিনিয়ে তিলকে তাল বানিয়ে বলতে চাওয়া। আর নয় অপেক্ষা চন্দ্রভূক অমাবশ্যা থেকে শুক্লপক্ষের পূর্নতিথি পর্যন্ত দিনগোনা। কি হবে সমগ্র ভিসুভিয়াস বুকে জ্বালিয়ে রেখে? কি… [বিস্তারিত]
চলছে মানুষ প্রদর্শনী পাশাপাশি বসে যারা গোপন অভিসারে তাদের জন্মচেতনা ঢেকে গেছে বিয়োগান্ত মেঘের অভিশাপে নদীর থলিতে শ্যাওলা জমে গেলে মগ্ন উচ্ছ্বাসে ভাঙা দর্পণে কেউ কেউ দেখে স্বীয় মুখ। এখন নদী জন্মের কথা বলি নোঙরের দড়ি খোঁজে যে মাঝি তাঁর বুকে এখন আগুন জ্বলে অথচ কে না জানে নদী ও নারী দুটিই সৃষ্টির প্রেরনা বাসন্তীরাতের… [বিস্তারিত]
যখন গল্প ঢেউ তোলে সমুদ্র আরোও প্রতিবাদী হয় নিরাপত্তার বেষ্টনী ঘিরে যতোই খেলা করুক না কেন হংস-মিথুন জলের মধ্যে সৃষ্ট ভূমি দৈর্ঘ্য-প্রস্থে এক হয়ে যায় জোতদারের হুমকিতে। তখন মাছের নিষ্প্রভ চোখ কিছুই বলেনা। আগুণের উপর শুয়ে খাদ্য হবার অপেক্ষা করে। বোকা মানুষ জানেনা চাইলেও মানুষকে ধরে রাখা যায়না যুদ্ধক্ষেত্রে ‘হয় মারো, নয় মরো।’ তবে চোখের… [বিস্তারিত]
সব কিছু কি যায়রে বলা তব মুখোপানে চেয়ে রই। শরীর দু 'খানি মিলেছে কেবলি মনের পাইনি থই। মন চাই মন চাই বলে মেয়ে দুনিয়া উঠালি মাথায়, বুকে হাত দিয়ে বলতো দেখি মিলে ছিলো যখন দেহ দু 'খানি সুখ কি ছিলো না সেথায়? প্রেমহীন সূখ চাইনাতো মেয়ে চোখ জুড়ে শুধুই স্বপন ভোরের বকুল হাতে তুলে দিয়ে… [বিস্তারিত]
দ্বিধাগ্রস্ত টলমাটাল এক জীবনে, স্বর্গীয় এক অলোর জন্য আমি অপেক্ষা করেছি অনন্তকাল। আমি অপেক্ষা করেছি, সত্যের জন্য। আমার বুকের মাঝে আকাঙ্খার দীপালি অনন্তকাল ধরে নিভে আছে, জাগতিক জীবন চাকার তলে। তাই হৃদয় হয়েছে অবস মোর। অজয় কোনো আকাঙ্খাই তাই লালন করতে ভুলে গেছি। আমি তো জেনেছি, নারীর জীবনের সব লক্ষ্যই দদুল্যমান। দানে পাওয়া ক্ষণিক আলোর… [বিস্তারিত]
শেষ রাত্রিতে চিঠি এসেছে ডাকযোগে,হলুদ খামে। বলে গেল , কর্তাবাবু- দেরী হয়ে গেল......... খামের ভিতর জোনাকপোকা মিটমিট করছে তিনটি শব্দের উপর ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ইতি তোমার মায়া [বিস্তারিত]
উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে একেকটি সম্পর্ক রক্ত এবং আত্মিক দ্বন্দ্বে নি:শ্বাস নিরাপত্তা খোঁজে আজন্মকাল অবিচ্ছেদ্য জীবনের কেন্দ্রবিন্দু কি আদৌ আছে কোথাও! তবুও বাঁচার জন্যেই মৃত্যুকে ফেরাই, আবার মৃত্যুও কামনা করি। দোটানা জীবন দু:খ-বিলাস, সুখ-বিলাস নিয়ে মত্ত থাকে। ইতিহাস বদলে হাইহিল আর কাঁধে ঝোলানো ব্যাগ উঠে আসে। যেমন, পলেস্তারা উঠে যাওয়া পুরোনো জমিদারবাড়ীর বাঈজীমহলের গল্প জানে… [বিস্তারিত]
আর কতদিন পুড়তে হবে? ভিতরে আগুন আগুন আগুন। ব্যাথাতুর হৃদয়ে রক্ত প্রবাহিত হয়না। বেদনার নীল আগুন দখলে নিয়েছে টকটকে লাল হৃদপিন্ড। একদিন ওটা ভীষন ভালোবাসাময় ছিলো! সত্যিই বলছি, তোমাকে দেবার মতো ওই একটাইতো কিছু ছিল আমার! আমি কি ভীষন রকম লাজুক ছিলাম বলোতো? তোমাকে ভালোবাসি,শুধু এটুকুই .... তোমাকে ভেবে কত রাত বলেছি বালিশে ভোরের সূর্যকে… [বিস্তারিত]
কোনো উপমাই বাকী রাখোনি তাই ফোঁটেনা উপমার কোনো ফুল আমি নিত্য-নতূন একেকটি শব্দ সাজিয়ে দেখি সেই সকল শব্দে কিংবা বাক্যে তোমারই আনাগোণা আমার খুব রাগ হয় আবার গোপন অভিমান কতো চেষ্টা করেছি তোমার স্পর্শহীন উপমার ফুল দিয়ে একটি অনুভূতি বৃক্ষের জন্ম দিতে স্থির আকাশের নীল থেকে চলমান মেঘ নিয়ে গহীন অরণ্যের চঞ্চল সবুজ পাতাকে ভিঁজিয়ে… [বিস্তারিত]
কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখুক লিখুক আমি ফুল কনফিডেন্স নিয়ে বলি, আমি সুন্দরী রোদের আদর গায়ে মেখে ঘুরে বেড়াই শহর ছেড়ে গহীন অরণ্যে সাধের লাল চুল কর্মদোষে হয়েছে কমলা আর দোষটা দিক ঠিক আকাশকে। কেউ অন্তত লিখুক আমার প্রত্যেক বৃহস্পতিবারের চোষাময় দিনের কথা সাত সকালে যাত্রী ছাউনিতে বসে থাকা অবস্থায়; ক্রাশ খেয়েছিলাম হ্যান্ডসাম অন্যের… [বিস্তারিত]
অভিমান ছিটকে পড়ে অমার্জনীয় সভ্যতার ভেষজদ্রব্যের ভেতর দূর্লভ অথচ মধ্যবিত্ত অনুভূতির দোলনায় দুলতে থাকে একটি ভেঁজাল হৃদয় একরকমের জড় পদার্থর মতো। রাত্রির অন্ধকারে নিরুদ্দেশ জীবন যেনো পুড়তে থাকে তাপদগ্ধতার গন্ডিতে সকলেই জানে কতোটা তীক্ষ্ণ হয় বিদ্রূপের ভাষা এবং অবহেলার মর্মকথা। আত্মসংজ্ঞার উত্তর খোঁজা বড়ো কঠিন অলস দুপুরের কোল ছুঁয়ে শত যুগের নীরবতা ভাঙ্গাও সহজ নয়… [বিস্তারিত]
প্রিয় দুপুর, কি খাবে বলো? কয়েকটা লাইন কবিতা আর এক গ্লাস ক্লান্ত গল্প সাথে থাকছে সাগরের অভিমান আর অর্ধেক কাঁচা দেহ ভাবতেই লাগছে ভাল তাইনা? আসো আজ একসাথে করি খেলা গলে যাই স্বইচ্ছায় পঁচে যাব আকাশের মত মাটি থেকে উঠে আসি হাত ধরে আমাদেরও ভোজন প্রয়োজন একে অপরের জন্যে... [বিস্তারিত]



