চলার পথ।

দ্বিধাগ্রস্ত টলমাটাল এক জীবনে,

স্বর্গীয় এক অলোর জন্য আমি অপেক্ষা করেছি অনন্তকাল।

আমি অপেক্ষা করেছি, সত্যের জন্য।

আমার বুকের মাঝে আকাঙ্খার দীপালি অনন্তকাল ধরে নিভে আছে, জাগতিক জীবন চাকার তলে। তাই হৃদয় হয়েছে অবস মোর।

অজয় কোনো আকাঙ্খাই তাই লালন করতে ভুলে গেছি।

আমি তো জেনেছি, নারীর জীবনের সব লক্ষ্যই দদুল্যমান।

দানে পাওয়া ক্ষণিক আলোর ঝলকানি

আমার সহ্য হয় না।

দয়ায় পাওয়া দানের সুখ যে আমার নয়।

তাই অবস করে রেখেছি, হৃদয়ের অনুভূতি সম।

কিন্তু, তপ্ত হৃদয়, বড়ই বেহায়া তুমি, শীতল হতে চাইলে, পবিত্র এক শীতল ছায়ার মায়ায়।

ছায়ার মায়া শক্ত হাতে ধরে বলল,”এগিয়ে চল মুক্ত আবেগে সম্মুখ পানে।

বিছিয়ে রেখেছি তোমার জন্য, শিশিরভেজা জোৎস্নাধৌত রূপালী ঘাস, যাকে তুমি বল, ঘাসবুক। তুমি মাড়িয়ে চল, কোনো ভয় নেই এই দেখ শক্ত করে ধরেছি এই হাত।

কেউ তোমার চলার পথে বিঘ্ন ঘটাবে না, কিন্তু বড় বেশী উতলা তুমি, তোমার এই উতলা হওয়াতে আমার ভয়।

 

 

 

 

মোট পড়েছেনঃ ৮৩৫জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. স্বর্গীয় অলোর দেখা পাওয়া যাবেই একসময় আপু। তবে প্রাপ্তি পুর্ন হলে বাঁচার আকাংখ্যা কমে যাবে বলেই আমার ধারনা। আমাদের সবার মন শান্ত হোক।
    খুবই ভাল লিখেছেন আপু। লেখার মাঝের স্পেস এত বেশি কেন? 🙂

  2. //স্বর্গীয় এক অলোর জন্য আমি অপেক্ষা করেছি অনন্তকাল।//

    অনিন্দ্যসুন্দর আলোতে উদ্ভাসিত হোক জীবন।

    অনিঃশেষ শুভকামনা।

    অনেক ভালো থাকবেন কবি। সবসময়।

  3. আপু দিন দিন আপনার লেখার মান উন্নত হচ্ছে। যত দিন যাচ্ছে ততই আপনি আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আপনার ভাবনার বিচিত্রতা অবাক করে আমাকে। লেখা চলুক।

  4. আলো আসবেই
    সত্য প্রতিষ্ঠিত হবেই।
    দয়ায় পাওয়া জীবন আমরা চাই না, যোগ্যতর এবং শ্রেয়তর হয়েই বেঁচে থাকতে চাই।

    লেখা সম্পর্কে যা বলার তা সজীব বলে দিয়েছে
    নতুন আলোর দেখা পাওয়া, আলোয় উদ্ভাসিত এক মৌনতাকে দেখছি এখন।
    শুভ কামনা।

    1. তোমারে মাইর মাইর। ছিলা কোথায় ? খবর নাই ! চিন্তা হয়না বুঝি ? ও বুঝছি নওগাঁর পোকা ধরা আম খাচ্ছ? নওগাঁর সব গাছের আমে পোকা হয় কেন ? ;?

  5. কবিতার প্রত্যাকটি লাইনেই অর্থের ভিন্নতা তবে সূর অসূরের ছায়ার -{@
    আমি তো জেনেছি, নারীর জীবনের সব লক্ষ্যই দদুল্যমান….১০০%সত্য।

মন্তব্য করুন